Salmos 138
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
দায়ূদের সঙ্গীত।
1আমি সর্বান্তকরনে তোমাকে ধন্যবাদ দেব;
দেবতাদের সামনে তোমার প্রশংসা গান করব।
2আমি তোমার পবিত্র মন্দিরের সামনে মাথা নত করব
এবং ধন্যবাদ দেব, তুমি দেখিয়েছ যে তোমার নাম
এবং আদেশ হচ্ছে সর্বোচ্চ।
তুমি তোমার বাক্য মহিমান্বিত করেছ
এবং তোমার নাম সবার ওপর।
3যে দিন আমি তোমাকে ডাকলাম,
তুমি আমাকে উত্তর দিলে,
তুমি আমাকে উৎসাহ দিলে
এবং আমার আত্মাকে শক্তিশালী করলে।
4পৃথিবীর সব রাজা তোমাকে ধন্যবাদ দেবে,
সদাপ্রভুু, কারণ তারা তোমার মুখের বাক্য শুনবে।
5অবশ্যই তারা সদাপ্রভুুর কাজের বিষয় গান করবে,
কারণ সদাপ্রভুুর মহিমা মহৎ।
6যদিও সদাপ্রভুু উঁচুতে,
তবুও নিচুদের ওপর যত্ন নেন
কিন্তু গর্বিতকে কে দূর থেকে জানেন।
7যদিও আমি সঙ্কটের মধ্যে দিয়ে যাই,
তবু তুমি আমাকে নিরাপদে রাখবে;
তুমি তোমার হাত বিস্তার করবে
আমার শত্রুদের রাগের বিরুদ্ধে,
তোমার ডান হাত আমাকে বাঁচাবে।
8সদাপ্রভুু আমার শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন;
তোমার বিশ্বস্ততার নিয়ম, সদাপ্রভুু, অনন্তকালস্থায়ী;
তোমার হাতের কোন কিছুকে পরিত্যাগ কোরোনা।

Você sabia?
Um Cântico de Ação de Graças e Louvor Universal
- O salmo começa com o adorador louvando de todo o coração diante dos deuses, proclamando a fidelidade e a misericórdia de Deus diante de todos os outros poderes.Fontes: o próprio texto bíblico
- O salmista relata que se prostra em direção ao santo templo para render graças, associando o livramento pessoal na tribulação à fidelidade duradoura de Deus.Fontes: o próprio texto bíblico
- O texto projeta uma visão que vai além de Israel, prevendo que todos os reis da terra darão graças e cantarão os caminhos e a glória do Senhor ao ouvirem as Suas palavras.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org