Nations Bible

Salmos 119

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.

আলেফ।

1ধন্য তারা, যাদের পথ নির্দোষ,

যারা সদাপ্রভুুর ব্যবস্থা পথে চলে।

2ধন্য তারা, যারা তাঁর বিধিসম্মত আদেশ পালন করে;

যারা সমস্ত মন দিয়ে তাঁকে খোঁজে।

3তারা অন্যায় করে না,

তারা তাঁর পথে চলে।

4তুমি তোমর নির্দেশ পালন করতে আদেশ করেছ,

যেন আমরা যত্ন সহকারে তা পালন করি।

5আহা! যা আমি দৃঢ়ভাবে

প্রতিষ্ঠিত করব তোমার সংবিধি পালনে।

6তখন আমি লজ্জিত হব না,

যখন আমি তোমার আদেশগুলোর বিষয় চিন্তা করি।

7যখন আমি তোমার ধর্মময় শাসন শিক্ষা করি,

তখন আমি আন্তরিক ভাবে তোমার ধন্যবাদ করব।

8আমি তোমার বিধি পালন করব;

আমাকে একা ছেড়ে দিও না।

বৈৎ।

9যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে?

তোমার বাক্য পালনের মাধ্যমেই করবে।

10আমি সমস্ত মন দিয়ে তোমায় খুঁজেছি,

আমাকে তোমার আদেশ পথ ছেড়ে ঘুরে বেড়াতে দিও না।

11আমি তোমার বাক্য হৃদয়ে সঞ্চয় করে রেখেছি,

যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি।

12হে সদাপ্রভুু; তুমি ধন্য,

আমাকে তোমার বিধি শেখাও।

13আমি আমার মুখ দিয়ে তোমার সমস্ত

ধর্মময় আদেশ ঘোষণা করেছি যা তুমি প্রকাশ করেছ।

14সমস্ত ধন সম্পত্তির থেকেও

আমি তোমার নিয়মের আদেশ আনন্দ করি।

15আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব

এবং তোমার পথের প্রতি মনোযোগ দেব।

16আমি তোমার বিধিগুলোয় আনন্দ করি,

তোমার বাক্য ভুলে যাব না।

গিমেল।

17তোমার দাসের প্রতি দয়াবান হও,

যেন আমি বাঁচি এবং তোমার বাক্য পালন করি।

18আমার চোখ খুলে দাও,

যেন আমি তোমার ব্যবস্থায় আশ্চর্য্য আশ্চর্য্য বিষয় দেখতে পাই।

19আমি পৃথিবীতে বিদেশী,

আমার থেকে তোমার আদেশগুলো লুকিও না।

20আমার প্রাণ সব দিন আকাঙ্ক্ষায় চূর্ণ

তোমার ধর্মময় আদেশের জন্য।

21তুমি অহঙ্কারীদেরকে ধমক দিয়েছ,

যারা অভিশপ্ত, যারা তোমার আদেশ ছেড়ে ঘুরে বেড়ায়।

22আমার থেকে দূর্নাম ও অপমান দূর কর,

কারণ আমি তোমার নিয়মের আদেশ পালন করেছি।

23যদিও শাসকেরা আমার বিরুদ্ধে চক্রান্ত

এবং নিন্দা করেছে; তবুও তোমার দাস তোমার বিধি ধ্যান করে।

24তোমার নিয়মের আদেশ আমার আনন্দজনক

এবং সেগুলি আমার পরামর্শদাতা।

দালৎ।

25আমার প্রাণ ধূলোতে জড়িয়ে আছে,

তোমার বাক্য অনুযায়ী আমাকে জীবন দাও।

26আমি আমার পথের কথা তোমায় বলেছি

এবং তুমি আমাকে উত্তর দিয়েছ,

তোমার বিধি আমাকে শেখাও।

27তোমার নির্দেশ আমাকে বুঝিয়ে দাও,

যাতে আমি তোমার আশ্চর্য্য শিক্ষা সব ধ্যান করতে পারি।

28দুঃখে আমার হৃদয় গলে পড়ছে,

তোমার বাক্যে আমাকে ওঠাও।

29আমার থেকে মিথ্যার পথ দূর কর,

অনুগ্রহ করে আমাকে তোমার ব্যবস্থা শেখাও।

30আমি বিশ্বস্ততার পথ মনোনীত করেছি,

আমি সব দিন তোমার ধর্মময় আদেশ আমার সামনে রাখেছি।

31আমি তোমার নিয়মের আদেশ সমূহে জড়িয়ে আছি;

সদাপ্রভুু আমাকে লজ্জিত হতে দিও না।

32আমি তোমার আদেশ পথে দৌড়াব,

কারণ তুমি তা করতে আমার হৃদয় বড় করেছ।

হে।

33হে সদাপ্রভুু, তোমার বিধির পথ আমাকে শেখাও,

আর আমি শেষ পর্যন্ত তা পালন করব।

34আমাকে বুদ্ধি দাও

এবং আমি তোমার ব্যবস্থা পালন করব;

আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তা পালন করব।

35তোমার আদেশ পথে আমাকে পরিচালনা করাও,

কারণ আমি সেই পথে চলতে আনন্দ পাই।

36তোমার নিয়মের আদেশের দিকে

আমার হৃদয়কে পরিচালনা দাও

এবং অসৎ লাভের থেকে দূরে রাখ।

37মন্দ বিষয় থেকে আমার চোখ ফেরাও,

আমাকে তোমার পথে পুনরুজ্জীবিত কর।

38তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা পূর্ণ কর,

যা তুমি তাদের জন্য তৈরী করেছিলে যারা তোমায় সম্মান করে।

39আমার অপমান দূর কর, যার আমি ভয় করি,

কারণ তোমার ধর্মময় আদেশ ভাল।

40দেখ, আমি তোমার নির্দেশগুলোর জন্য আকাঙ্খা করে আসছি;

তোমার ধার্ম্মিকতায় আমাকে জীবিত রেখো।

বৌ।

41হে সদাপ্রভুু, আমাকে তোমার অক্ষয় ভালবাসা দাও

তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার পরিত্রান দাও।

42তবে আমি তাদের উত্তর দিতে পারব যারা আমায় উপহাস করে,

কারণ আমি তোমার বাক্যে নির্ভর করেছি।

43আমার মুখ থেকে সত্যের বাক্য নিয়ে নিও না,

কারণ আমি তোমার ধর্মময় আদেশের জন্য অপেক্ষা করছি।

44আমি সব দিন তোমার ব্যবস্থা পালন করব,

যুগে যুগে চিরকাল করব।

45আমি নিরাপদে চলব,

কারণ আমি তোমার নির্দেশগুলোর খোঁজ করেছি।

46আমি রাজাদের সামনে তোমার গুরত্বপূর্ণ আদেশের কথা বলব

এবং লজ্জিত হব না।

47আমি তোমার আদেশগুলোয় আনন্দ করব,

যা আমি ভীষণ ভালবাসি।

48আমি তোমার আদেশগুলোর কাছে অঞ্জলি ওঠাব,

যা আমি ভালবাসি;

আমি তোমার বিধি ধ্যান করব।

সয়িন।

49তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা স্মরণ কর,

কারণ তুমি আমাকে আশা দিয়েছ।

50আমার দুঃখে এটাই আমার সান্ত্বনা:

যে তোমার প্রতিজ্ঞা আমাকে বাঁচিয়ে রেখেছে।

51অহঙ্কারীরা আমাকে বিদ্রূপ করেছে,

তবুও আমি তোমার ব্যবস্থা থেকে ফিরিনি।

52হে সদাপ্রভুু, আমি প্রাচীনকাল থেকে

তোমার ধর্মময় আদেশ শিখছি,

আর সান্ত্বনা পেয়েছি।

53আমার ক্রোধ জ্বলে উঠেছে,

পাপীদের জন্য যারা তোমার ব্যবস্থা অগ্রাহ্য করে।

54তোমার বিধি আমার গান হয়েছে

যেখানে আমি অস্থায়ীভাবে বাস করি।

55হে সদাপ্রভুু, আমি রাতে তোমার নামের বিষয়ে চিন্তা করি

এবং আমি তোমার ব্যবস্থা পালন করি।

56এটাই আমার অভ্যাস কারণ

আমি তোমার নির্দেশগুলো পালন করেছি।

হেৎ।

57সদাপ্রভুু আমার অধিকার;

আমি দৃঢ়প্রতিজ্ঞ তোমার বাক্য সকল পালনে।

58আমি সমস্ত হৃদয় দিয়ে আন্তরিকভাবে

অনুরোধ করি তোমার দয়া পাবার;

তোমার প্রতিজ্ঞা অনুযায়ী,

আমার প্রতি কৃপা কর।

59আমি আমার পথ পরীক্ষা করেছি

এবং তোমার নিয়মের আদেশের দিকে আমার চরণ ফিরিয়েছি।

60আমি তাড়াতাড়ি করলাম

এবং তোমার আদেশগুলো পালনে দেরী করলাম না।

61পাপীদের দড়ি আমাকে ফাঁদে ফেলেছে,

আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি।

62আমি মাঝ রাত্রে তোমার ধন্যবাদ করতে উঠি,

তোমার ন্যায় বিধানের জন্য।

63আমি সেই সকলের সঙ্গী যারা তোমাকে সম্মান করে

এবং যারা তোমার নির্দেশগুলো পালন করে।

64হে সদাপ্রভুু, পৃথিবী তোমার চুক্তির বিশ্বস্ততায় পরিপূর্ণ;

আমাকে তোমার বিধির শিক্ষা দাও।

টেট।

65হে সদাপ্রভুু, তুমি তোমার দাসের মঙ্গল করেছ,

তোমার বাক্যানুসারে করেছ।

66আমাকে সঠিক বিচারশক্তি এবং বুদ্ধি শেখাও,

কারণ আমি তোমার আদেশগুলোয় বিশ্বাস করেছি।

67দুঃখ পাওয়ার আগে আমি ভ্রান্ত ছিলাম,

কিন্তু এখন আমি তোমার বাক্য পালন করছি।

68তুমি মঙ্গলময় এবং তুমি সেই যিনি মঙ্গল কাজ করেন,

তোমার বিধি আমাকে শেখাও।

69অহঙ্কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে,

কিন্তু আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার নির্দেশ পালন করেছি।

70তাদের হৃদয়ে সত্যতা নেই;

কিন্তু আমি তোমার ব্যবস্থায় আনন্দ করি।

71এটা আমার জন্য ভাল যে আমি দুঃখ ভোগ করেছি,

যেন আমি তোমার বিধি শিখতে পারি।

72হাজার হাজার সোনা ও

রূপার চেয়ে তোমার মুখের নির্দেশ আমার জন্য মহা মূল্যবান।

ইয়োদ।

73তোমার হাত আমার গঠন ও স্থাপন করছে;

আমাকে বুদ্ধি দাও,

যেন আমি তোমার আদেশ সকল শিখতে পারি।

74যারা তোমাকে সম্মান করে,

তারা আমাকে দেখে গর্বিত হবে,

কারণ আমি তোমরা বাক্যে আশা পাই।

75হে সদাপ্রভুু, আমি জানি তোমার আদেশ ন্যায্য

এবং তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়েছ।

76তোমার চুক্তির বিশ্বস্ততা আমায় সান্ত্বনা দিক,

যেমন তুমি তোমার দাসকে প্রতিজ্ঞা করেছ।

77আমার প্রতি করুণা কর, যেন আমি বাঁচি;

কারণ তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক।

78অহঙ্কারীদের লজ্জায় ফেলা হোক,

কারণ তারা আমার নিন্দা করেছে;

কিন্তু আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব।

79যারা তোমাকে সম্মান করে,

তারা আমার দিকে ফিরুক,

তারা যারা তোমার নিয়মের আদেশ জানে তারা ফিরুক।

80আমার হৃদয় তোমার বিধিতে নির্দোষ হোক,

যেন আমি লজ্জায় না পড়ি।

কফ।

81আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করি,

আমি তোমার বাক্যে আমার আশা রেখেছি।

82আমার চোখ তোমার প্রতিজ্ঞা দেখার আকাঙ্খা করে;

কখন তুমি আমাকে সান্ত্বনা করবে?

83কারণ আমি ধোঁয়ায় ভরা দ্রাক্ষার থলির মত হয়েছি;

আমি তোমার বিধি ভুলে যাই নি।

84কত দিন তোমার দাস এসব সহ্য করবে?

কবে তুমি আমার তাড়নাকারীদের বিচার করবে?

85অহঙ্কারীরা আমার জন্য গর্ত খুঁড়েছে,

তারা তোমার ব্যবস্থার নিন্দা করে।

86তোমার সমস্ত আদেশ বিশ্বসনীয়;

যে সমস্ত লোক আমাকে অন্যায়ভাবে অত্যাচার করে;

আমায় সাহায্য কর।

87তারা পৃথিবীতে আমাকে প্রায় শেষ করে ফেলেছিল,

কিন্তু আমি তোমার নির্দেশগুলো ত্যাগ করিনি।

88যেমন তোমার চুক্তির বিশ্বস্ততার প্রতিজ্ঞা

অনুসারে আমাকে জীবিত রাখো,

যাতে আমি তোমার নিয়মের আদেশ

পালন করতে পারি যা তুমি বলেছ।

লামদ।

89হে সদাপ্রভুু, তোমার বাক্য অনন্তকাল স্থায়ী,

তোমার বাক্য স্বর্গে দৃঢ় ভাবে স্থাপিত।

90তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী;

তুমি পৃথিবীকে স্থাপন করেছ

এবং তা স্থির থাকে।

91সমস্ত কিছুই আজ পর্যন্ত স্থির রয়েছে,

যেমন তুমি বলেছ তোমার ন্যায় বিধানে,

কারণ সমস্ত কিছুই তোমার দাস।

92যদি তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক না হত,

তবে আমি আপন দুঃখে ধ্বংস হতাম।

93আমি তোমার নির্দেশগুলো কখনও ভুলে যাব না,

কারণ তার দ্বারাই তুমি আমাকে জীবিত রেখেছ।

94আমি তোমারই, আমাকে রক্ষা কর;

কারণ আমি তোমার নির্দেশগুলো অন্বেষণ করি।

95পাপীরা আমাকে ধ্বংস করার জন্য প্রস্তুত;

কিন্তু আমি তোমার নিয়মের আদেশ বোঝার চেষ্টা করব।

96আমি দেখেছি যে সমস্ত কিছুরই সীমা আছে;

কিন্তু তোমার আদেশ এটি মহান, অপরিসীম।

মেম।

97আহা, আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি।

এটা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়।

98তোমার আদেশ আমাকে শত্রুর থেকেও জ্ঞানবান করে;

কারণ তোমার আদেশ চিরকাল আমার সঙ্গে আছে।

99আমার বেশি বুদ্ধি আমার সমস্ত গুরুর থেকে,

কারণ আমি তোমার নিয়মের আদেশের ধ্যান করি।

100প্রাচীন লোকদের থেকেও আমি বেশি বুদ্ধিমান,

তার কারণ আমি তোমার নির্দেশগুলো পালন করেছি।

101আমি সমস্ত কুপথ থেকে আমার পা দূরে রেখেছি,

যেন আমি তোমার বাক্য পালন করি।

102আমি তোমার ন্যায় বিধান থেকে ফিরি নি,

কারণ তুমিই আমাকে নির্দেশ দিয়েছ।

103তোমার বাক্য সকল আমার মুখে কেমন মিষ্ট লাগে!

তা আমার মুখে মধুর থেকে মিষ্টি।

104তোমার নির্দেশগুলোর দ্বারাই আমার বুদ্ধি লাভ হয়।

সেইজন্য আমি সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি।

নুন।

105তোমার বাক্য আমার চরনের প্রদীপ,

আমার পথের আলো।

106আমি শপথ করেছি এবং স্থির করেছি,

যে আমি তোমার বিধি পালন করব।

107হে সদাপ্রভুু, আমি খুব দুঃখার্ত্ত;

তোমার বাক্যের প্রতিজ্ঞা

অনুযায়ী আমাকে জীবিত রেখ।

108সদাপ্রভুু, দয়া করে আমার মুখের

স্বেচ্ছা দত্ত উপহার সকল গ্রহণ কর

এবং তোমার ন্যায় বিধান আমাকে শেখাও।

109আমার প্রাণ সবদিন বিপদে থাকে,

তবুও আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি।

110পাপীরা আমার জন্য ফাঁদ পেতেছে,

কিন্তু আমি তোমার নির্দেশ থেকে দূরে সরে যাই নি।

111আমি তোমার নিয়মের আদেশ

আমার দাবি বলে অধিকার করেছি,

কারণ সেগুলো আমার হৃদয়ের আনন্দ।

112আমার হৃদয় তোমার বিধি মেনে চলতে স্থির হয়েছে,

চিরকালের জন্য, শেষ পর্যন্ত।

সামক।

113আমি দ্বিমনা লোকেদের ঘৃণা করি,

কিন্তু তোমার ব্যবস্থা ভালবাসি।

114তুমি আমার লুকানোর জায়গা ও আমার ঢাল;

আমি তোমার বাক্যের জন্য অপেক্ষা করি।

115মন্দ কাজকরীরা, আমার কাছ থেকে দূর হও;

যাতে আমি আমার ঈশ্বরের আদেশ সকল পালন করতে পারি।

116তোমার বাক্যে আমাকে ধরে রাখ যাতে আমি বাঁচি

এবং আমাকে আমার আশায় লজ্জিত হতে দিও না।

117আমাকে তুলে ধর এবং আমি উদ্ধার পাব;

আমি সব দিন তোমার বিধি ধ্যান করব।

118তুমি তাদের সকলকে অগ্রাহ্য করেছ,

যারা তোমার বিধি ছেড়ে চলে গেছে;

কারণ সেই সমস্ত লোকেরা প্রতারক এবং অবিশ্বস্ত।

119তুমি পৃথিবীর সমস্ত পাপীদেরকে মলের মত দূর করে থাক,

এই জন্য আমি তোমরা ন্যায় বিধান ভালবাসি।

120তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়,

তোমার শাসনকলাপে আমি ভীত।

অয়িন।

121যা কিছু ন্যায্য এবং সঠিক আমি করি;

আমাকে আমার উপদ্রবকারীদের হাতে ছেড়ে দিও না।

122তুমি তোমার দাসের মঙ্গল নিশ্চিত কর,

অহঙ্কারীরা আমার ওপর উপদ্রব না করুক।

123তোমার পরিত্রানের অপেক্ষায়

এবং তোমার ধর্মময় বাক্যের জন্য আমার চোখ ক্লান্ত হয়েছে।

124তোমার দাসকে তোমার চুক্তির বিশ্বস্ততা দেখাও

এবং আমাকে তোমার বিধি শেখাও।

125আমি তোমার দাস, আমাকে বুদ্ধি দাও,

যেন আমি তোমার নিয়মের আদেশগুলো জানতে পারি।

126সদাপ্রভুুর কাজ করবার দিন হল,

কারণ লোকেরা তোমার ব্যবস্থা খণ্ডন করেছে।

127সত্যি আমি তোমার আদেশ সকল ভালবাসি,

সোনার থেকেও, বিশুদ্ধ সোনার থেকেও ভালবাসি।

128এই জন্য আমি সাবধানে তোমার সমস্ত নির্দেশ অনুসরণ করি

এবং আমি সমস্ত মিথ্যার পথ ঘৃণা করি।

পে।

129তোমার নিয়মের আদেশ আশ্চর্য্য,

এই জন্য আমি সেগুলো পালন করি।

130তোমার প্রকাশিত বাক্য আলো দান করে;

তা সরলদের বুদ্ধি দান করে।

131আমি মুখ খুলে শ্বাস ফেলছিলাম,

কারণ আমি তোমার আদেশগুলোর আকাঙ্খা করছিলাম।

132আমার দিকে ফের এবং আমায় দয়া কর,

যেমন তুমি সব দিন করে থাক

তাদের জন্য যারা তোমার নাম ভালবাসে।

133তোমার বাক্য দ্বারা আমার চরণকে পরিচালনা দাও;

কোন পাপকে আমার উপরে কর্তৃত্ব করতে দিও না।

134মানুষের উপদ্রব থেকে আমাকে উদ্ধার কর,

যাতে আমি তোমার নির্দেশগুলো পালন করতে পারি।

135তোমার দাসের ওপর তোমার মুখ উজ্জ্বল হোক

এবং তোমার বিধি সকল আমাকে শেখাও।

136আমার চোখ থেকে জলধারা বইছে,

কারণ লোকেরা তোমার ব্যবস্থা পালন করে না।

সাদে।

137হে সদাপ্রভুু, তুমি ধার্মিক

এবং তোমার আদেশ সকল ন্যায্য।

138তুমি তোমার নিয়মের আদেশ ধার্ম্মিকতায়

এবং বিশ্বস্ততায় দিয়েছ।

139রাগ আমাকে ধ্বংস করেছে,

কারণ আমার বিপক্ষেরা তোমার বাক্য সকল ভুলে গেছে।

140তোমার বাক্য খুবই পরীক্ষাসিদ্ধ

এবং তোমার দাস তা ভালবাসে।

141আমি তুচ্ছ ও অবজ্ঞাত,

তবুও আমি তোমার নির্দেশ সকল ভুলে যাই নি।

142তোমার ন্যায়বিচার চিরকাল সঠিক

এবং তোমার ব্যবস্থা বিশ্বসনীয়।

143যদিও চরম দূর্দশা ও যন্ত্রণা আমাকে পেয়ে বসেছে,

[তবুও] তোমার আদেশ সকল আমার আনন্দদায়ক।

144তোমার নিয়মের আদেশ চিরকাল ধর্মময়;

আমাকে বুদ্ধি দাও, যাতে আমি বাঁচি।

145হে সদাপ্রভুু, আমি সমস্ত হৃদয় দিয়ে ডেকেছি;

আমাকে উত্তর দাও, আমি তোমার বিধি পালন করব।

146আমি তোমাকে ডেকেছি; আমাকে রক্ষা কর

এবং আমি তোমার নিয়মের আদেশ পালন করব।

147আমি ভোরের আগে উঠি

এবং সাহায্যের জন্য চিত্কার করি,

আমি তোমার বাক্যে সকলে আশা রাখি।

148আমার চোখ সারা রাত খোলা ছিল,

যেন আমি তোমার বাক্য ধ্যান করতে পারি।

149তোমার চুক্তির বিশ্বস্ততা অনুসারে আমার রব শোন;

হে সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ,

যেমন তুমি প্রতিজ্ঞা করেছ তোমার ন্যায় বিধানে।

150যারা আমায় অত্যাচার করেছে তারা আমার কাছে আসছে;

কিন্তু তারা তোমার ব্যবস্থা থেকে অনেক দূরে।

151হে সদাপ্রভুু, তুমিই নিকটবর্ত্তী

এবং তোমার সমস্ত আদেশ বিশ্বস্ত।

152অনেক আগে আমি তোমার নিয়মের আদেশ জেনেছি,

যা তুমি চিরকালের জন্য স্থাপন করেছ।

রেশ।

153আমার দুঃখ দেখ এবং আমাকে সাহায্য কর,

কারণ আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি।

154আমার বিবাদ মেটাও এবং আমাকে মুক্ত কর,

আমাকে জীবিত রাখ,

যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ।

155পরিত্রান পাপীদের থেকে দূরে,

কারণ তারা তোমার বিধি সকল ভালবাসে না।

156হে সদাপ্রভুু, তোমার করুণার কার্য্য মহান;

আমাকে জীবিত রাখ, যেমন তুমি সবদিন করে থাক।

157আমার তাড়নাকারী ও শত্রু অনেক,

তবুও আমি তোমার নিয়মের আদেশ থেকে ফিরি নি।

158আমি বিশ্বাসঘাতকদেরকে ঘৃণা ভাবে দেখলাম,

কারণ তারা তোমার বাক্য পালন করে না।

159দেখ, আমি তোমার নির্দেশগুলো কেমন ভালবাসি।

সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ,

যেমন তুমি তোমার চুক্তির বিশ্বস্ততায় প্রতিজ্ঞা করেছ।

160তোমার সমস্ত বাক্য সত্য,

তোমার প্রত্যেকটি আদেশ চিরস্থায়ী।

শিন।

161শাসকেরা অকারণে আমাকে অত্যাচার করেছে,

আমার হৃদয় কাঁপে,

তোমার বাক্যের অবাধ্য হতে ভয় লাগে।

162আমি তোমার বাক্যে আনন্দ করি,

যেমন কেউ মহা লুট পেলে করে।

163আমি মিথ্যাকে ঘৃণা ও অবজ্ঞা করি,

কিন্তু আমি তোমার ব্যবস্থা ভালবাসি।

164আমি দিনের সাতবার তোমার প্রশংসা করি,

তোমার ন্যায় বিধানের জন্য।

165যারা তোমার ব্যবস্থা ভালবাসে,

তাদের মহা শান্তি; তাদের হোঁচট লাগে না।

166সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের অপেক্ষা করছি

এবং আমি তোমার আদেশের বাধ্য হয়েছি।

167আমি তোমার আদেশ পালন করেছি

এবং আমি সেগুলো খুব ভালবাসি।

168আমি তোমার নির্দেশ ও আদেশ পালন করেছি;

কারণ আমি যা কিছু করি তুমি তা জানো।

তোঁ।

169সদাপ্রভুু, আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক,

তোমার বাক্য অনুসারে আমাকে বুদ্ধি দাও।

170আমার বিনতি তোমার সামনে উপস্থিত হোক,

যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ,

আমাকে সাহায্য কর।

171আমার ঠোঁট তোমার প্রশংসা করুক,

কারণ তুমি আমাকে তোমার বিধি সকল শিক্ষা দিচ্ছ।

172আমার জিভ তোমার বাক্যের বিষয় গান করুক,

কারণ তোমার সমস্ত আদেশ ন্যায্য।

173তোমার হাত আমায় সাহায্য করুক;

কারণ আমি তোমার নির্দেশ মনোনীত করেছি।

174সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করেছি

এবং তোমার ব্যবস্থা আমার আনন্দ দায়ক।

175আমার জীবিত থাকি

এবং তোমার গৌরব করি;

তোমার ন্যায় বিধান আমায় সাহায্য করুক;

176আমি হারানো মেষের মত হয়েছি;

তোমার দাসের অন্বেষণ কর;

কারণ আমি তোমার আদেশ সকল ভুলে যাই নি।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

O deleite na Lei de Deus

  • O Salmo 119 utiliza uma ampla variedade de termos para descrever a instrução divina, incluindo lei, mandamentos, estatutos, preceitos, testemunhos e decretos. O salmista valoriza esses ensinamentos mais do que grandes riquezas de ouro e prata, descrevendo-os como mais doces que o mel ao paladar.Fontes: o próprio texto bíblico
  • O autor menciona repetidamente suportar aflição, calúnias de governantes e armadilhas de adversários enquanto busca permanecer fiel. Diante dessas provações, o salmista se levanta à meia-noite para dar graças e medita na palavra divina como uma lâmpada que guia os seus pés.Fontes: o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fonte: http://ebible.org/benirv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.