Provérbios 7
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
ব্যাভিচারিনীর বিরুদ্ধে সাবধানবাণী।
1আমার পুত্র, আমার কথা সব পালন কর,
আমার আদেশ সব তোমার কাছে সঞ্চয় কর।
2আমার আদেশ সব পালন কর, জীবন পাবে
এবং চোখের তারার মত আমার ব্যবস্থা রক্ষা কর;
3তোমার আঙ্গুলে সেগুলো বেঁধে রাখ,
তোমার হৃদয় ফলকে তা লিখে রাখ।
4প্রজ্ঞাকে বল, “তুমি আমার বোন
এবং সুবিবেচনাকে তোমার সখী বল,”
5তাতে তুমি পরস্ত্রী থেকে রক্ষা পাবে,
ব্যাভিচারিনীর স্বছন্দ শব্দ থেকে রক্ষা পাবে।
6আমি নিজের ঘরের জানালা থেকে
জালি দিয়ে দেখছিলাম;
7নির্বোধদের মধ্যে আমার চোখ পড়ল,
আমি যুবকদের মধ্যে এক জনকে দেখলাম,
সে বুদ্ধিহীন যুবক।
8সে গলিতে গেল, ঐ স্ত্রীর কোণের কাছে আসল,
তার বাড়ীর পথে চলল।
9তখন সন্ধ্যাবেলা, দিন শেষ হয়েছিল,
রাত অন্ধকার হয়েছিল।
10তখন দেখ, এক স্ত্রী তার সামনে আসল,
সে বেশ্যার পোশাক পরেছিল ও অভিসন্ধির হৃদয় ছিল;
11সে ঝগড়াটে ও অবাধ্যা, তার পা ঘরে থাকে না;
12সে কখনও সড়কে, কখনও রাস্তায়,
কোণে কোণে অপেক্ষা করতে থাকে।
13সে তাকে ধরে চুমু খেল,
নির্লজ্জ মুখে তাকে বলল,
14আমাকে মঙ্গলের জন্য বলিদান করতে হয়েছে,
আজ আমি নিজের মানত পূর্ণ করেছি;
15তাই তোমার সঙ্গে দেখা করতে বাইরে এসেছি,
সযত্নে তোমার মুখ দেখতে এসেছি, তোমাকে পেয়েছি।
16আমি খাটে বুটাদার চাদর পেতেছি,
মিশরের সূতোর্ চিত্রবিচিত্র পর্দার কাপড় লাগিয়েছি।
17আমি গন্ধরস, অগুরু ও দারুচিনি দিয়ে
নিজের বিছানা গন্ধে ভরিয়ে দিয়েছি।
18চল, আমরা সকাল পর্যন্ত কামরসে মত্ত হই,
আমরা প্রেমের বাহুল্যে আমোদ করি।
19কারণ কর্তা ঘরে নেই, তিনি দূরে গেছেন;
20টাকার তোড়া সঙ্গে নিয়ে গেছেন,
পূর্ণিমার দিন ঘরে আসবেন।
21অনেক মিষ্টি কথায় সে তার মন চুরি করল,
ঠোটের চাটুকরিতে তাকে আকর্ষণ করল।
22তখনি সে তার পেছনে গেল,
যেমন গরু মরতে যায়,
যেমন শেকলে বাঁধা ব্যক্তি বকর শাস্তি পেতে যায়;
23শেষে তার যকৃত বানে বিধল;
যেমন পাখি ফাঁদে পড়তে বেগে ধাবিত হয়,
আর জানে না যে, তার জীবন বিপদগ্রস্ত।
24এখন আমার পুত্ররা,
আমার কথা শোন,
আমার মুখের কথায় মন দাও।
25তোমার মন ওর পথে না যাক,
তুমি ওর পথে যেও না।
26কারণ সে অনেককে আঘাত করে মেরে ফেলেছে,
তারা গণনা করতে পারবে না।
27তার ঘর পাতালের পথ,
যে পথ মৃত্যুর কক্ষে নেমে যায়।

Você sabia?
A armadilha da sedução
- O narrador observa a cena através da treliça da janela de sua casa, olhando para a rua enquanto o crepúsculo se transforma na escuridão da noite. Essa perspectiva literária apresenta o relato como um testemunho visual que adverte contra o perigo de se aproximar de locais de tentação.Fontes: o próprio texto bíblico
- A mulher sedutora menciona que pagou seus votos e ofereceu sacrifícios de paz, o que significava que ela tinha carne sacrificial pronta para um banquete. Ela também atrai o jovem com artigos de luxo, como linho colorido do Egito e perfumes de mirra, aloés e canela.Fontes: o próprio texto bíblico
- Para resistir à sedução da mulher estranha, o mestre exorta o jovem a tratar a sabedoria como uma irmã e o entendimento como um parente próximo. Cultivar uma relação íntima e familiar com a sabedoria é apresentado como a defesa essencial contra palavras enganosas.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Lugares deste capítulo
- Egypt · 30.129, 31.308 · versículo 16
Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org