Provérbios 4
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
প্রজ্ঞা সর্বোচ্চ হচ্ছে।
1আমার পুত্ররা, বাবার উপদেশ শোন,
সুবিবেচনা বোঝবার জন্য মনোযোগ কর।
2আমি তোমাদেরকে সুশিক্ষা দেব;
তোমরা আমার শিক্ষা ত্যাগ কোরো না।
3কারণ আমিও নিজে আমার বাবার ছেলে ছিলাম,
মায়ের চোখে শান্ত ও একমাত্র সন্তান ছিলাম।
4বাবা আমাকে শিক্ষা দিতেন, বলতেন,
তোমার হৃদয়ে আমার কথা ধরে রাখ;
আমার আদেশ সব পালন কর, জীবনযাপন কর;
5প্রজ্ঞা ও সুবিবেচনা অর্জন কর,
সুবিবেচনা অর্জন কর, ভুলো না;
আমার মুখের কথা থেকে মুখ সরিয়ে নিও না।
6প্রজ্ঞাকে ছেড়ো না, সে তোমাকে রক্ষা করবে;
তাকে প্রেম কর, সে তোমাকে নিরাপদে রাখবে।
7প্রজ্ঞাই প্রধান বিষয়, তুমি প্রজ্ঞা উপার্জন কর;
সব খরচ দিয়ে সুবিবেচনা পেতে পারো।
8তাকে যত্ন কর, সে তোমাকে উন্নত করবে,
যখন তাকে গ্রহণ কর, সে তোমাকে সম্মান দেবে।
9সে তোমার মাথায় বিজয়ের মালা দেবে,
সে একটি সুন্দর মুকুট তোমাকে দান করবে।
10আমার পুত্র, শোনো, আমার কথায় মনোযোগ দাও,
তাতে তোমার জীবনের আয়ু বৃদ্ধি হবে।
11আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখিয়েছি,
তোমাকে সরল পথে চালিয়েছি।
12তোমার চলার দিন বাধা পাবে না
এবং যদি তুমি দৌড়াও, তোমার হোঁচট লাগবে না।
13উপদেশ ধরে রেখো, ছেড়ে দিও না,
তা রক্ষা কর, কারণ তা তোমার জীবন।
14দুষ্টদের পথে যেও না, মন্দদের পথে যেও না,
15এড়িয়ে চল, তার কাছ দিয়ে যেও না;
তা থেকে মুখ ঘুরিয়ে এগিয়ে যাও।
16কারণ খারাপ কাজ না করলে তাদের ঘুম হয় না,
কাউকে হোঁচট না লাগালে তাদের ঘুম চলে যায়।
17কারণ তারা দুষ্টতার রুটি খায়,
তারা অত্যাচারের আঙ্গুর রস পান করে।
18কিন্তু ধার্ম্মিকদের পথ সকালের আলোর মত,
যা দুপুর পর্যন্ত ধীরে ধীরে বাড়তে থাকে;
19দুষ্টদের পথ অন্ধকারের মত;
তারা কিসে হোঁচট খাবে, জানে না।
20আমার পুত্র, আমার বাক্যে মনোযোগ দাও;
আমার কথায় কান দাও।
21তারা তোমার চোখের বাইরে না যাক,
তোমার হৃদয়ে তা রাখ।
22কারণ যারা তা খোঁজে,
তাদের পক্ষে তা জীবন, তা তাদের শরীরের স্বাস্থ্যস্বরূপ।
23সব কিছুর থেকে তোমরা হৃদয় রক্ষা কর,
কারণ তা থেকে জীবনের সঞ্চার হয়।
24মুখের কুটিলতা নিজে থেকে দূর কর,
বিকৃত কথা নিজে থেকে দূর কর।
25তোমার চোখের দৃষ্টি সরল হোক,
তোমার সামনে তোমার দৃষ্টি নির্ধারণ কর।
26তোমার চলার পথ সমান কর,
তোমার সমস্ত পথ নিরাপদ হোক।
27ডান দিকে কি বাম দিকে ফিরো না,
খারাপ থেকে তোমার পা সরিয়ে নাও।
Você sabia?
A Transmissão da Sabedoria e os Dois Caminhos
- O autor apresenta sua instrução como uma herança familiar, recordando como seu próprio pai e sua mãe o ensinaram quando ele ainda era jovem e filho único. Isso destaca a prática antiga de transmitir sabedoria moral e prática de geração em geração.Fontes: o próprio texto bíblico
- O capítulo contrasta a vida dos justos e a dos ímpios usando a metáfora da luz e da escuridão. O caminho do justo é comparado à primeira luz da alvorada que brilha cada vez mais até o meio-dia, enquanto o caminho dos ímpios é como a mais densa escuridão, na qual tropeçam sem saber o motivo.Fontes: o próprio texto bíblico
- O texto enfatiza o cuidado com a vida interior, exortando o ouvinte a guardar o coração como a fonte da vida antes de dar orientações práticas sobre o falar, o olhar e os passos.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org