Nations Bible

Lamentações 5

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.

পাপের জন্য শাস্তি ও ক্ষমার জন্য প্রার্থনা।

1হে সদাপ্রভু, আমাদের প্রতি যা ঘটেছে, তা মনে কর,

তাকাও, আমাদের অপমান দেখ।

2আমাদের সম্পত্তি অপরিচিত লোকদের হাতে,

আমাদের সব বাড়িগুলি বিদেশীদের হাতে গিয়েছে।

3আমরা অনাথ কারণ আমাদের কোনো বাবা নেই এবং

আমাদের মায়েরা বিধবাদের মতো হয়েছেন।

4আমাদের জল আমরা রূপা খরচ করে পান করেছি,

নিজেদের কাঠ দাম দিয়ে কিনতে হয়।

5লোকে আমাদেরকে তাড়না করে, আমরা ক্লান্ত এবং

আমাদের জন্য বিশ্রাম নেই।

6আমরা মিশরীয়দের

ও অশূরীয়দের কাছে হাতজোড় করেছি,

খাবারে সন্তুষ্ট হবার জন্য।

7আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছেন,

এখন তারা নেই এবং

আমরাই তাঁদের পাপ বহন করেছি।

8আমাদের ওপরে দাসেরা শাসন করে এবং

তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।

9জীবনের ঝুঁকিতে আমরা খাবার সংগ্রহ করি,

মরুপ্রান্তে অবস্থিত তরোয়াল থাকা সত্বেও।

10আমাদের চামড়া উনুনের মতো গরম,

দূর্ভিক্ষের জ্বরে জ্বলছে।

11সিয়োনে স্ত্রীলোকেরা ধর্ষিত হল,

যিহূদার শহরগুলিতে কুমারীরা ধর্ষিত হল।

12তারা নেতাদেরকে নিজেদের হাতের মাধ্যমে ফাঁসি দিয়েছে এবং

তারা প্রাচীনদের সম্মান করে নি।

13যুবকদেরকে যাঁতায় পরিশ্রম করতে হল,

শিশুরা কাঠের গুড়ির ভারে টলমল করছে।

14প্রাচীনেরা শহরের দরজা থেকে সরে গিয়েছেন এবং

যুবকেরা তাদের বাজনাকে থামিয়েছে।

15আমাদের হৃদয়ের আনন্দ চলে গিয়েছে,

আমাদের নাচ শোকে পরিবর্তিত হয়েছে।

16আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে,

ধিক আমাদেরকে! কারণ আমরা পাপ করেছি।

17এই জন্য আমাদের হৃদয় দুর্বল হয়েছে এবং

আমাদের চোখ অস্পষ্ট হয়েছে।

18কারণ সিয়োন পর্বত মানবহীন জায়গা হয়েছে,

শিয়ালেরা তার ওপর ঘুরে বেড়ায়।

19কিন্তু হে সদাপ্রভু, তুমি চিরকাল রাজত্ব কর এবং

তোমার সিংহাসন বংশের পর বংশ স্থায়ী।

20কেন তুমি চিরকাল আমাদেরকে ভুলে যাবে?

কেন এত দিন আমাদেরকে ত্যাগ করে থাকবে?

21হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদেরকে ফেরাও এবং

আমরা অনুতাপ করব; পুরানো দিনের মতো নতুন দিন আমাদেরকে দাও।

22তুমি আমাদেরকে একেবারে ত্যাগ করেছে এবং

আমাদের প্রতি প্রচণ্ড রেগে গিয়েছিলে।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Uma oração por restauração e a desolação de Sião

  • O monte Sião, uma das colinas proeminentes de Jerusalém onde o rei Davi outrora estabeleceu sua cidadela, é retratado neste capítulo como completamente desolado, deixado em tal abandono que raposas rondam por ele.Fontes: o próprio texto bíblico · Mount Zion
  • O capítulo ilustra o colapso das estruturas sociais e cívicas cotidianas, destacando que os anciãos abandonaram a porta da cidade, os jovens pararam sua música para trabalhar em moinhos e necessidades básicas como água e lenha agora precisam ser compradas.Fontes: o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Assyria · 36.359, 43.153 · versículo 6
  • Egypt · 30.129, 31.308 · versículo 6
  • Zion · Hoje: Jerusalem · 31.777, 35.234 · versículo 11
  • Mount Zion · 31.772, 35.229 · versículo 18

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fonte: http://ebible.org/benirv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.