Jó 7
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
1পৃথিবীতে কি প্রত্যেক মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় না?
তার দিন গুলো কি ভাড়া করা মানুষের মত নয়?
2যেমন একজন দাস আগ্রহের সঙ্গে সন্ধ্যার ছায়ার অপেক্ষা করে,
যেমন একজন ভাড়া করা কাজের লোক তার মজুরীর চেষ্টা করে,
3তাই আমি কষ্টের মাসগুলো সহ্য করতে পেরেছি;
আমায় কষ্ট পূর্ণ রাতগুলো দেওয়া হয়েছে।
4যখন আমি শুই, আমি নিজেকে বলি,
কখন আমি উঠব এবং কখন রাত শেষ হবে?
আমি ছটফট করতে থাকি
এবং এখানে ওখানে ঘুরে বেড়াই যতক্ষণ না সকাল হয়।
5আমার মাংস পোকায় এবং মাটির ঢেলায় ঢাকা;
আমার চামড়ার ঘাগুলো শক্ত হয়ে ওঠেছে
এবং তারপর গলে গেছে
এবং আবার নতুন করে হয়েছে।
6তাঁতিদের তাঁত বোনা যন্ত্রের থেকেও আমার জীবনের আয়ু দ্রুতগামী;
তারা আশাহীন ভাবে শেষ হয়।
7ঈশ্বর, স্মরণ কর যে আমার জীবন শুধু শ্বাসমাত্র;
আমার চোখ আর কখন ভালো দেখতে পাবে না।
8ঈশ্বরের চোখ, যা আমায় দেখে,
আর আমায় দেখতে পাবে না;
ঈশ্বরের চোখ আমার ওপরে থাকবে,
কিন্তু আমার অস্তিত্ব থাকবে না।
9একটি মেঘ যেমন ক্ষয় পায়
এবং অদৃশ্য হয়ে যায়,
তাই যে পাতালে নেমে যায় সে আর উঠবে না।
10সে আর তার ঘরে ফিরবে না;
না তার জায়গা তাকে আর চিনবে।
11এই জন্য আমি আর আমার মুখ সংযত করব না;
আমি আমার আত্মার যন্ত্রণায় কথা বলব;
আমি আমার প্রাণের তিক্ততায় অভিযোগ করব।
12আমি কি সমুদ্র অথবা আমি কি সমুদ্রের দৈত্য,
যে তুমি আমার ওপর পাহারা বসিয়েছ রেখেছ?
13যখন আমি বলি,
আমার বিছানা আমায় আরাম দেবে
এবং আমার খাট আমার অভিযোগকে শান্ত করবে,
14তখন তুমি আমায় স্বপ্নে ভয় দেখাবে
এবং বিভিন্ন দর্শনে আমায় আতঙ্কিত করবে,
15তাতে আমার প্রাণ শ্বাসরোধ চায়
এবং আমার এই অস্থিকঙ্কাল অপেক্ষা মৃত্যু চায়।
16আমি আমার জীবন ঘৃণা করি;
আমি সব দিন বেঁচে থাকতে চাই না;
আমাকে একা থাকতে দাও কারণ আমার আয়ু বেকার।
17মানুষ কি, যে তোমায় তার দিকে মনোযোগ দিতে হবে,
যে তোমায় তার ওপর লক্ষ্য রাখতে হবে,
18যে তোমায় প্রত্যেক সকালে তাকে লক্ষ্য রাখতে হবে
এবং তাকে প্রত্যেক মুহূর্তে পরীক্ষা করতে হবে?
19কতকাল এটা তোমার সামনে থাকবে,
আমার থেকে চোখ সরাও,
তোমার সামনে আমায় কি একটু একা থাকতে দেবে না,
আমার নিজের থুতু গেলার জন্য?
20এমনকি যদিও আমি পাপ করেছি,
তাতে তোমার কি হয়,
কেন তুমি আমাকে তোমার লক্ষ্য বানালে,
যাতে আমি তোমার জন্য বোঝা হই?
21কেন তুমি আমার পাপ ক্ষমা কর না
এবং আমার অন্যায় নিয়ে নাও না?
কারণ আমি কি এখন ধূলোয় শুয়ে পরব;
তুমি আমায় যত্নসহকারে খুঁজবে,
কিন্তু আমার কোন অস্তিত্ব থাকবে না।

Você sabia?
O Lamento de Jó sobre a Fragilidade e o Sofrimento Humano
- Jó compara a existência humana à vida extenuante de um trabalhador contratado que anseia pela sombra do entardecer e pelo seu salário, ilustrando a rapidez dos dias com a imagem da lançadeira do tecelão.Fontes: o próprio texto bíblico
- Em seu lamento, Jó descreve o Seol como um destino sombrio do qual ninguém retorna à vida terrena, comparando o desaparecimento humano a uma nuvem que se dissipa no ar.Fontes: o próprio texto bíblico
- Jó questiona por que Deus o submete a uma vigilância incessante, perguntando se ele seria tão perigoso quanto o mar turbulento ou um monstro das profundezas para precisar ser mantido sob guarda contínua.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org