Jó 37
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
1“সত্যি, এটাতে আমার হৃদয় কাঁপছে;
এটা তার জায়গা থেকে সরে গেছে।
2ওহে শোন, ঈশ্বরের গলার আওয়াজ শোন,
সেই আওয়াজ যা তাঁর মুখ থেকে বের হয়।
3তিনি এটা সমস্ত আকাশের নিচে পাঠান
এবং তিনি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাঁর বিদ্যুতের ঝলক পাঠান।
4এটার পরে তাঁর স্বর গর্জিত হয়;
তাঁর মহিমার রবে তিনি বজ্রধ্বনি করেন;
যখন তাঁর রব শোনা যায়, তিনি তাদের বাধা দেন না।
5ঈশ্বর তাঁর রবে আশ্চর্য্যরূপে গর্জন করেন;
তিনি মহান কাজ করেছেন যা আমরা বুঝতে পারি না।
6কারণ তিনি তুষারকে বলেন, পৃথিবীতে পড়,
একইভাবে বৃষ্টিকেও বলেন,
এক মহা বৃষ্টির ধারা হয়ে পড়তে।
7তিনি প্রত্যেক মানুষের হাত মুদ্রাঙ্কিত করেন,
যাতে সমস্ত মানুষ যাদের তিনি বানিয়েছেন তারা তাঁর কাজ দেখতে পায়।
8তখন পশুরা লুকাবে এবং তারা তাদের গুহায় থাকবে।
9দক্ষিণে দিকের ঘর থেকে ঝড় আসে
এবং উত্তর দিক থেকে ঝড়ো হাওয়ায় ঠান্ডা আসে।
10ঈশ্বরের নিঃশ্বাসের দ্বারা বরফ দেওয়া হয়েছে;
বিস্তৃত জল ধাতুর মত জমে গেছে।
11সত্যি, তিনি ঘন মেঘকে জলে ভরেন;
তিনি তাঁর বিদ্যুতের ঝলক মেঘের মধ্যে দিয়ে ছড়িয়ে দেন।
12তিনি তাঁর পরিচালনায় মেঘেদের ঘুরান,
যাতে তারা তাঁর আদেশ অনুযায়ী কার্য্য করে,
সমস্ত পৃথিবীর উপরে করে।
13তিনি এসমস্ত ঘটান, কখনও এটা শাসনের জন্য,
কখনও তাঁর নিজের দেশের জন্য
এবং কখনও চুক্তির বিশ্বস্ততার জন্য ঘটান।
14হে ইয়োব, এটা শুনুন, স্থির হন
এবং ঈশ্বরের আশ্চর্য্য কাজের বিষয়ে চিন্তা করুন।
15আপনি কি জানেন ঈশ্বর কীভাবে তাঁর ইচ্ছা মেঘেদের উপরে রাখেন
এবং বিদ্যুতকে তার মধ্যে তীব্র গতিতে ছোটান?
16আপনি কি মেঘেদের দোলন বোঝেন,
ঈশ্বরের আশ্চর্য্য কাজ বোঝেন, কে জ্ঞানে সিদ্ধ?
17যখন দক্ষিণী বাতাসের জন্য পৃথিবী স্তব্ধ,
তখন কেন আপনার বস্ত্র গরম হয়?
18আপনি কি তাঁর মত আকাশকে বাড়াতে পারেন যেমন তিনি পারেন সেই আকাশ,
যা ছাঁচে ঢালা আয়নার মত শক্ত?
19আমাদের শেখান তাঁকে আমরা কি বলব,
কারণ আমাদের মনের অন্ধকারের জন্য আমরা আমাদের অভিযোগ রাখতে পারি না।
20তাঁকে কি বলা হবে যে আমি তার সঙ্গে কথা বলতে চাই?
কেউ কি কবলিত হতে চাইবে?
21যখন বাতাস বয়ে আকাশ পরিষ্কার হয়,
তখন লোকেরা আকাশে জ্বলজ্বল করা সূর্য্যের দিকে তাকাতে পারে না।
22উত্তর দিক থেকে সোনার সমারোহ আসে ঈশ্বরের উপরে ভয়ঙ্কর মহিমা থাকে।
23সর্বশক্তিমানের সম্বন্ধে,
আমরা তাঁকে খুঁজে পেতে পারি না;
তিনি পরাক্রম এবং ধার্ম্মিকতায় মহান।
তিনি লোকেদের অত্যাচার করেন না।
24এই জন্য, লোকেরা তাঁকে ভয় পায়।
যারা নিজেদের জ্ঞানী মনে করে তিনি তাদের প্রতি মনোযোগ দেন না।”

Você sabia?
A Majestade de Deus na Tempestade e nos Céus
- Eliú utiliza descrições vívidas do clima e das estações — como relâmpagos, trovões estrondosos, neve, gelo e os ventos do norte e do sul — para ilustrar que os fenômenos naturais operam sob a soberania divina.Fontes: o próprio texto bíblico
- A referência de Eliú aos céus estendidos 'como um espelho de bronze' reflete o costume da antiguidade de fabricar espelhos com metal fundido e polido, antes da existência de espelhos de vidro.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org