Jó 35
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
ইলীহূর তৃতীয় বক্তৃতা
1আবার ইলীহূ কথা বলতে লাগলেন, বললেন,
2“আপনি কি মনে করেন আপনি নির্দোষ?
অপনি কি মনে করেন, ‘আমি ঈশ্বরের থেকেও বেশি ধার্মিক?’
3কারণ আপনি বলেন,
‘এটা আমার জন্য কি উপকার যে আমি ধার্মিক?
যদি আমার পাপ ধার্মিকতার থেকে বেশি থাকে,
তবে এতে আমার এখন কি লাভ?’
4আমি আপনাকে উত্তর দেব,
দুজনকেই, আপনাকে
এবং আপনার বন্ধুদের উত্তর দেব।
5আকাশের দিকে দেখুন
এবং এটা দেখুন; আকাশ দেখুন,
যা আপনার থেকে উঁচু।
6যদি আপনার পাপ থাকে,
তবে আপনি ঈশ্বরের কি ক্ষতি করবেন?
যদি আপনার পাপ অনেক বেশি হয়,
আপনি তাঁর কি করবেন?
7যদি আপনি ধার্মিক হন,
আপনি তাকে কি দেবেন?
তিনি আপনার হাত থেকে কি গ্রহণ করবেন?
8আপনার পাপ একজন মানুষকে আঘাত করতে পারে,
যেমন আপনি একজন মানুষ
এবং আপনার ধার্ম্মিকতা হয়ত অন্য একজন মানুষকে লাভ দিতেপারে।
9অনেক অত্যাচারের জন্য, লোকেরা কাঁদে;
শক্তিশালী মানুষদের হাত থেকে উদ্ধারের জন্য তারা সাহায্য চায়।
10কিন্তু কেউ বলে না, ‘আমার সৃষ্টি কর্তা ঈশ্বর কোথায়,
যিনি রাতে গান দেন,
11যিনি পৃথিবীর পশুদের থেকেও আমাদের বেশি শিক্ষা দেন
এবং যিনি আকাশের পাখিদের থেকেও আমাদের বেশি জ্ঞানবান করেন?’
12সেখানে তারা কাঁদে ওঠে, কিন্তু ঈশ্বর কোন উত্তর দেন না,
মন্দ মানুষের গর্বের জন্য উত্তর দেন না।
13নিশ্চিত ভাবে ঈশ্বর মূর্খতার কান্না শোনেন না;
সর্বশক্তিমান এটায় মনোযোগ দেবেন না।
14যদি আপনি বলেন যে আপনি তাঁকে দেখেন নি
তবে কত কম উত্তর তিনি আপনাকে দেবেন,
যে আপনার বিচার তাঁর সামনে
এবং আপনি তাঁর জন্য অপেক্ষা করছেন!
15তিনি কখনও কাউকে রাগের বশে শাস্তি দেননি
এবং তিনি লোকেদের গর্বের বিষয়ে খুব বেশি চিন্তিত নন।
16তাই ইয়োব শুধু মূর্খতায় কথা বলার জন্য মুখ খুলেছেন;
তিনি জ্ঞান বিহীন অনেক কথা বলেন।”

Você sabia?
Eliú sobre a Independência de Deus e o Clamor Humano
- Eliú intervém após o encerramento do debate entre Jó e seus três companheiros, apresentando uma série de discursos que vai dos capítulos 32 a 37.Fontes: Elihu · o próprio texto bíblico
- Neste capítulo, Eliú defende a transcendência de Deus ao convidar Jó a observar os céus e as nuvens, argumentando que o pecado humano não prejudica a Deus e a justiça humana não O enriquece.Fontes: o próprio texto bíblico
- Eliú também aborda por que os clamores de socorro sob opressão às vezes não recebem resposta, afirmando que as pessoas frequentemente clamam apenas por alívio da dor em vez de buscar a Deus, seu Criador, com verdadeira humildade.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org