Jó 19
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.
ইয়োব।
1তখন ইয়োব উত্তর দিলেন এবং বললেন,
2“কত দিন তোমরা আমার প্রাণকে কষ্ট দেবে
এবং কথায় আমায় ভেঙে টুকরো টুকরো করবে?
3এই দশবার তোমরা আমার নিন্দা করেছ;
তোমরা লজ্জিত নও যে তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছ।
4যদি এটা প্রকৃতই সত্য হয় যে আমি ভুল করেছি,
আমার ভুল আমার নিজেরই থাকবে।
5তোমরা কি সত্যি আমার বিরুদ্ধে নিজেরা দর্প করবে
এবং প্রত্যেককে বিশ্বাস করবে যে আমি নিন্দিত।
6তাহলে এটা তোমার জানা উচিত যে ঈশ্বর আমায় তাঁর জালে ধরেছেন।
7দেখ, আমি কাঁদি যে আমি ভুল কাজ করছি,
কিন্তু আমি উত্তর পাইনি;
আমি কেঁদেছি সাহায্যের জন্য, কিন্তু ন্যায়বিচার পাইনি।
8তিনি আমার রাস্তায় দেয়াল তুলেছেন যাতে আমি যেতে না পারি
এবং তিনি আমার রাস্তা অন্ধকার করেছেন।
9তিনি আমার গৌরব ছিনতাই করেছেন
এবং তিনি আমার মাথা থেকে মুকুট নিয়েছেন।
10তিনি আমায় চারিদিক দিয়ে ভেঙ্গেছেন
এবং আমি গেলাম; তিনি আমার আশা গাছের মত উপড়িয়েছেন।
11তিনি তাঁর ক্রোধ আমার বিরুদ্ধে জ্বালিয়ে ছিলেন;
তিনি আমায় তাঁর একজন বিপক্ষ হাসবে বিবেচনা করেছেন।
12তাঁর সৈন্যরা একসঙ্গে আসছে;
তারা আমার বিরুদ্ধে ঢিবি স্থাপন করে অবরোধ করেছে
এবং আমার তাঁবুর চারিদিকে শিবির করেছে।
13তিনি আমার ভাইদের আমার কাছ থেকে দূরে রেখেছেন;
আমার পরিচিতরা সম্পূর্ণ আমার থেকে বিচ্ছিন্ন।
14আমার আত্মীয়রা আমায় ব্যর্থ করেছে;
আমার কাছের বন্ধুরা আমায় ভুলে গেছে।
15যারা একদিন আমার বাড়িতে অতিথি হয়ে থাকছে
এবং আমার দাসীরা আমায় অপরিচিতদের মত বিবেচনা করেছে;
আমি তাদের চোখে বিদেশী।
16আমি আমার দাসকে ডাকি,
কিন্তু সে আমায় কোন উত্তর দেয় না,
যদিও আমি নিজে মুখে তার কাছে অনুনয় করি।
17আমার নিঃশ্বাস আমার স্ত্রীর কাছে অপমানকর;
আমার আবেদন আমার নিজের ভাই ও বোনের কাছে জঘন্য।
18এমনকি ছোট বাচ্চারাও আমায় অবজ্ঞা করে;
যদি আমি কথা বলার জন্য উঠি,
তারা আমার বিরুদ্ধে কথা বলে।
19আমার সমস্ত পরিচিত বন্ধুরা আমায় ঘৃণার চোখে দেখে;
যাদেরকে আমি ভালবাসতাম আমার বিরুদ্ধে গেছে।
20আমার হাড় আমার চামড়ায়
এবং মাংসে লেগে আছে;
আমি শুধু আমার দাঁতের চামড়ার মত হয়ে বেঁচে আছি।
21আমার বন্ধুরা, আমার প্রতি দয়া কর,
আমার প্রতি দয়া কর, কারণ ঈশ্বরের হাত আমায় স্পর্শ করেছে।
22কেন তোমরা আমায় অত্যাচার কর যেন তোমরাই ঈশ্বর;
আমার মাংস খেয়েও তোমরা কেন তৃপ্ত নও?
23আহা, আমার কথা এখন লেখা হয়েছে! আহা,
তারা একটি বইয়ে লিখে রাখছে!
24আহা, তারা পাথরে লোহার কলম
এবং সীসা দিয়ে চিরকালের জন্য লিখে রেখেছে!
25কিন্তু আমার জন্য, আমি জানি যে আমার উদ্ধারকর্তা জীবিত
26আমার চামড়া নষ্ট হওয়ার পরে,
এই যে আমার শরীর, ধ্বংস হয়,
তারপর আমার মাংসে আমি ঈশ্বরকে দেখব।
27আমি তাঁকে দেখব,
আমি নিজে তাঁকে আমার পাশে দেখব;
আমার চোখ তাঁকে অপরিচিতের মত দেখবে না।
আমার হৃদয় আমার মধ্যে অচল হয়েছে।
28যদি তুমি বল, ‘কীভাবে আমরা তাকে অত্যাচার করব,’
কারণ তার মধ্যে মূল বিষয় পাওয়া গেছে,
29তবে তলোয়ারের থেকে ভয় পাও,
কারণ ক্রোধ তলোয়ারের শাস্তি নিয়ে আসে,
যাতে তোমরা জানতে পার বিচার আছে।”

Você sabia?
Isolamento e esperança em um Redentor
- Jó expressou o desejo de que suas palavras fossem preservadas para sempre, mencionando métodos antigos de registro, como a escrita em um livro, a gravação com estilete de ferro em chumbo e a escultura direta em rocha.Fontes: o próprio texto bíblico
- Em seu lamento, Jó descreve uma rejeição social absoluta: sua esposa acha seu hálito repugnante, seus servos ignoram seus chamados, crianças zombam dele e seus amigos mais íntimos o desprezam.Fontes: o próprio texto bíblico
- Apesar do definhamento físico e do abandono, Jó expressa a firme certeza de que o seu Redentor vive e que por fim se levantará sobre a terra, onde o próprio Jó contemplará a Deus com seus próprios olhos.Fontes: o próprio texto bíblico
Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.
Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fonte: http://ebible.org/benirv/ · eBible.org