Nations Bible

Jeremias 43

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.

1এটি ঘটেছিল, যিরমিয় সমস্ত লোকেদের কাছে সদাপ্রভু, তাদের ঈশ্বরের বাক্য ঘোষণা করা শেষ করলেন, যা সদাপ্রভু, তাদের ঈশ্বর যিরমিয়কে বলতে বলেছিলেন। 2তখন হোশয়িয়ের ছেলে অসরিয়, কারেহের ছেলে যোহানন ও সমস্ত অহঙ্কারী লোকেরা যিরমিয়কে বলল, “তুমি মিথ্যা কথা বলছ। সদাপ্রভু, আমাদের ঈশ্বর তোমাকে বলতে পাঠান নি, ‘তোমরা মিশরে বসবাস করতে যেও না’। 3কারণ নেরিয়ের ছেলে বারূক আমাদের বিরুদ্ধে তোমাকে উত্তেজিত করে তুলছে, যাতে কলদীয়দের হাতে আমাদের তুলে দিতে পারো। কারণ যাতে তারা আমাদের মেরে ফেলে এবং আমাদের বন্দী করে বাবিলে নিয়ে যায়।” 4এই ভাবে কারেহের ছেলে যোহানন, সমস্ত সেনাপতিরা ও সমস্ত লোকেরা যিহূদা দেশে থাকার বিষয়ে সদাপ্রভুর কথা শুনতে অস্বীকার করল। 5কারেহের ছেলে যোহানন ও সৈন্যদের সমস্ত সেনাপতি যিহূদার অবশিষ্ট সবাই যারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল তারা সেখান থেকে যিহূদা দেশে বসবাস করবার জন্য ফিরে এসেছিল। 6তারা সেই সকল পুরুষ, স্ত্রীলোক, ছেলেমেয়ে, রাজকুমারীদের এবং প্রত্যেক ব্যক্তিকে সঙ্গে নিল, যাদের রাজার দেহরক্ষীদলের সেনাপতি নবূষরদন শাফনের নাতি অহীকামের ছেলে গদলিয়ের কাছে রেখে গিয়েছিলেন। তারা ভাববাদী যিরমিয় ও নেরিয়ের ছেলে বারূককেও নিয়ে গেল। 7তারা মিশর দেশে তফনহেষ পর্যন্ত গেল, কারণ তারা সদাপ্রভুর কথা শোনে নি।

মিশরে থাকা ইহুদীদের প্রতি ঈশ্বরের বাণী।

8পরে তফনহেষে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে এল এবং বলল, 9“তোমার হাতে কতকগুলি বড় বড় পাথর নাও এবং তফনহেষে ফরৌণের বাড়ির প্রবেশপথে ইটের গাঁথনি আছে, তার মধ্যে ইহুদীদের চোখের সামনে সেগুলি লুকিয়ে রাখ। 10তারপর তাদের বল যে, বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন, ‘দেখ, আমি দূতকে পাঠিয়ে আমার দাস বাবিলের রাজা নবূখদনিৎসরকে নিয়ে আসব। এই যে পাথরগুলি যিরমিয়, তুমি পুঁতে রেখেছ তার উপরে আমি তার সিংহাসন স্থাপন করব; নবূখদনিৎসর তার উপরে তার রাজকীয় চাঁদোয়া খাটাবে। 11সে আসবে এবং মিশর দেশ আক্রমণ করবে। যে মৃত্যুর জন্য ঠিক হয়েছে, তার মৃত্যু হবে; যে বন্দী হবার জন্য ঠিক হয়েছে, তাকে বন্দী করা হবে; যে তরোয়ালের জন্য ঠিক হয়েছে, সে তরোয়ালে পতিত হবে। 12তখন আমি মিশরের দেবতার মন্দিরগুলিতে আগুন ধরিয়ে দেব। নবূখদনিৎসর তাদের পুড়িয়ে দেবে বা বন্দী করবে। সে মিশর দেশকে পরিধান করবে, যেমন মেষপালক তার পোশাকের উকুন পরিষ্কার করে। সে বিজয়ী হয়ে সেখান থেকে চলে যাবে। 13সে মিশর দেশের সূর্যপুরীর স্তম্ভগুলি ভেঙে ফেলবে। সে মিশরের দেবতাদের মন্দিরগুলি পুড়িয়ে ফেলবে’।”

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Fuga para o Egito e profecia em Tafnes

  • Quando Jeremias advertiu os sobreviventes a permanecerem em Judá, líderes como Joanã, filho de Careia, e Azarias, filho de Hosaías, rejeitaram a mensagem, acusando o profeta de mentir e alegando que seu secretário Baruque o estava incitando contra eles. Desobedecendo à ordem divina, levaram todo o remanescente, incluindo Jeremias e Baruque, para o Egito, chegando até Tafnes.Fontes: o próprio texto bíblico · Baruch · Johanan
  • Em Tafnes, Deus ordenou a Jeremias que enterrasse grandes pedras na argamassa do pavimento de tijolos na entrada do palácio do Faraó. Esse ato profético anunciava que o rei Nabucodonosor da Babilônia invadiria o Egito e ergueria seu trono real e sua tenda exatamente sobre aquelas pedras.Fontes: o próprio texto bíblico · Tahpanhes

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Lugares deste capítulo

  • Egypt · 30.129, 31.308 · versículos 2, 7, 10, 11, 12, 13
  • Babylon · 32.543, 44.422 · versículos 3, 10
  • Chaldea · 30.962, 46.104 · versículo 3
  • Tahpanhes · Hoje: Tell Defenneh · 30.861, 32.171 · versículos 7, 8, 9
  • Heliopolis · Hoje: Ain Shams · 30.129, 31.308 · versículo 13

Só aparecem lugares com identificação de alta confiança (90% ou mais segundo as fontes acadêmicas reunidas pelo OpenBible). Mapa da época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa atual: © colaboradores do OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fonte: http://ebible.org/benirv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.