Nations Bible

1 Coríntios 12

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toque num versículo para ver as referências cruzadas.

পবিত্র আত্মার বিভিন্ন অনুগ্রহ দান।

1আর হে ভাইয়েরা, পবিত্র আত্মার দানের বিষয়ে তোমরা যে অজানা থাকো, আমি এ চাইনা। 2যখন তোমরা অযিহুদীয় ছিলে, তখন যেমন চলতে, তেমনি নির্বাক প্রতিমাদের দিকেই চলতে। 3এই জন্য আমি তোমাদেরকে জানাচ্ছি যে, ঈশ্বরের আত্মায় কথা বললে, কেউ বলে না, যীশু শাপগ্রস্ত এবং পবিত্র আত্মার আবেশ ছাড়া কেউ বলতে পারে না, যীশু প্রভু। 4অনুগ্রহ দান নানা ধরনের, কিন্তু পবিত্র আত্মা এক; 5এবং সেবা কাজ নানা ধরনের, কিন্তু প্রভু এক; 6এবং কাজের গুণ নানা ধরনের, কিন্তু ঈশ্বর এক; তিনি সব কিছুতে সব কাজের সমাধানকর্ত্তা। 7কিন্তু প্রত্যেক জনকে মঙ্গলের জন্য পবিত্র আত্মার দান দেওয়া। 8কারণ এক জনকে সেই আত্মার মাধ্যমে প্রজ্ঞার বাক্য দেওয়া হয়, আর এক জনকে সেই আত্মানুসারে জ্ঞানের বাক্য, 9আবার এক জনকে সেই আত্মাতে বিশ্বাস, আবার এক জনকে সেই একই আত্মাতে আরোগ্যের নানা অনুগ্রহ দান, 10আবার এক জনকে অলৌকিক কাজ করার গুণ, আবার এক জনকে ভাববাণী বলার, আবার এক জনকে আত্মাদেরকে চিনে নেবার শক্তি, আবার এক জনকে নানা ধরনের ভাষায় কথা বলবার শক্তি এবং আবার এক জনকে বিশেষ বিশেষ ভাষার অর্থ করবার শক্তি দেওয়া হয়; 11কিন্তু এই সব কাজ একমাত্র সেই আত্মা করেন; তিনি বিশেষভাবে ভাগ করে যাকে যা দিতে ইচ্ছা করেন, তাকে তা দেন। 12কারণ যেমন দেহ এক, আর তার অঙ্গপ্রত্যঙ্গ অনেক এবং দেহের সমস্ত অঙ্গ, অনেক হলেও, এক দেহ হয়, খ্রীষ্টও সেই রকম। 13ফলে, আমরা কি যিহুদী কি গ্রীক, কি দাস কি স্বাধীন, সবাই এক দেহ হবার জন্য একই পবিত্র আত্মাতে বাপ্তিষ্ম নিয়েছি এবং সবাই এক আত্মা থেকে পান করেছি। 14আর বাস্তবিক দেহ একটি অঙ্গ না, অনেক। 15পা যদি বলে, আমি তো হাত না, তার জন্য দেহের অংশ নই, তবে তা যে দেহের অংশ না, এমন নয়। 16আর কান যদি বলে, আমি তো চোখ না, তার জন্য দেহের অংশ নই, তবে তা যে দেহের অংশ না, এমন নয়। 17পুরো দেহ যদি চোখ হত, তবে কান কোথায় থাকত? এবং পুরো দেহ যদি কান হত, তবে নাক কোথায় থাকত? 18কিন্তু ঈশ্বর অঙ্গ সব এক করে দেহের মধ্যে যেমন ইচ্ছা করেছেন, সেইভাবে বসিয়েছেন। 19এবং পুরোটাই যদি একটি অঙ্গ হত, তবে দেহ কোথায় থাকত? 20সুতরাং এখন অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ এক। 21আর চোখ হাতকে বলতে পারে না, তোমাকে আমার প্রয়োজন নেই; আবার মাথাও পা দুটি কে বলতে পারে না, তোমাদেরকে আমার প্রয়োজন নেই; 22বরং দেহের যে সব অঙ্গকে অপেক্ষাকৃত দুর্বল বলে মনে হয়, সেগুলি বেশি প্রয়োজনীয়। 23আর আমারা দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত অনাদরণীয় বলে মনে করি, সেগুলিকে বেশি আদরে ভূষিত করি এবং আমাদের যে অঙ্গগুলি শ্রীহীন, সেইগুলি আরো বেশি সুশ্রী হয়; 24আমাদের যে সকল অঙ্গ সুন্দর আছে, সেগুলির বেশি আদরের প্রয়োজন নেই। বাস্তবিক, ঈশ্বর দেহ সংগঠিত করেছেন, অসম্পূর্ণকে বেশি আদর করেছেন, 25যেন দেহের মধ্যে বিচ্ছেদ না হয়, কিন্তু সব অঙ্গ যেন পরস্পরের জন্য সমানভাবে চিন্তা করে। 26আর এক অঙ্গ দুঃখ পেলে তার সাথে সব অঙ্গই দুঃখ পায় এবং এক অঙ্গ মহিমান্বিত হলে তার সাথে সব অঙ্গই আনন্দ করে। 27তোমরা খ্রীষ্টের দেহ এবং এক একজন এক একটি অঙ্গ। 28আর ঈশ্বর মণ্ডলীতে প্রথমে প্রেরিতদের, দ্বিতীয়তে ভাববাদীদেরকে, তৃতীয়তে শিক্ষকদেরকে স্থাপন করেছেন; তারপরে নানা ধরনের অলৌকিক কাজ, তারপরে সুস্থ করার অনুগ্রহ দান, উপকার, শাসনপদ, নানা ধরনের ভাষা দিয়েছেন। 29সবাই কি প্রেরিত? সবাই কি ভাববাদী? সবাই কি শিক্ষক? সবাই কি আশ্চর্য্য কাজ করতে পারে? 30সবাই কি সুস্থ করার অনুগ্রহ দান পেয়েছে? সবাই কি বিশেষ বিশেষ ভাষা বলে? সবাই কি ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়? 31তোমরা শ্রেষ্ঠ দান পেতে প্রবল উত্সাহী হও। এবং আমি তোমাদেরকে আরও সম্পূর্ণ ভালো এক রাস্তা দেখাচ্ছি।

Ilustração artística — interpretação, não registro histórico.

Você sabia?

Dons espirituais e um só corpo

  • O capítulo começa lembrando que os leitores, quando eram pagãos, eram levados a ídolos mudos. Em seguida, estabelece um critério para o que se diz de Jesus: ninguém que fala pelo Espírito de Deus amaldiçoa Jesus, e ninguém pode confessar que Jesus é Senhor senão pelo Espírito Santo.Fontes: o próprio texto bíblico
  • Os dons, os ministérios e os modos de agir são diferentes, mas vêm do mesmo Espírito, do mesmo Senhor e do mesmo Deus, que realiza todas as coisas em todas as pessoas. A manifestação do Espírito é dada a cada um para o bem comum, e o único Espírito as distribui — entre elas sabedoria, conhecimento, fé, curas, milagres, profecia, discernimento de espíritos, variedade de línguas e interpretação — como ele determina. As perguntas do final dizem o mesmo: nem todos são apóstolos, profetas ou mestres, e nem todos falam em línguas ou as interpretam.Fontes: o próprio texto bíblico
  • Os muitos membros são comparados a um só corpo, e o mesmo se diz de Cristo. Em um só Espírito todos foram batizados nesse único corpo, judeus ou gregos, escravos ou livres, e a todos foi dado beber de um só Espírito. As partes que parecem mais fracas são chamadas indispensáveis, e às consideradas menos honrosas é dada maior honra, para que não haja divisão e os membros sofram e se alegrem juntos.Fontes: o próprio texto bíblico

Notas escritas com auxílio de IA a partir de fontes abertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, domínio público) e revisadas antes de publicar.

Créditos e licença desta tradução
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fonte: http://ebible.org/benirv/ · eBible.org

Fale com a gente

Conte de onde você lê, como a Bíblia tem te ajudado ou o que podemos melhorar. Lemos todas as mensagens.