Nations Bible

Romanos 16

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

ব্যক্তিগত শুভেচ্ছা

1আমি তোমাদের কাছে কিংক্রিয়ায় অবস্থিত মণ্ডলীর পরিচারিকা, বোন ফৈবীর জন্য সুপারিশ করছি। 2আমি তোমাদের কাছে অনুরোধ করি, পবিত্রগণের পক্ষে যেমন উপযুক্ত, তোমরা তেমনই উপায়ে তাঁকে গ্রহণ করো। তোমাদের কাছে তাঁর কোনও সাহায্যের প্রয়োজন হলে, তোমরা তাঁকে তা দিয়ো, কারণ তিনি বহু মানুষের, এমনকি আমারও অনেক উপকার করেছেন।

3খ্রীষ্ট যীশুতে আমার সহকর্মী প্রিষ্কিল্লা ও আক্বিলাকে অভিনন্দন জানাও। 4তাঁরা আমার জন্য প্রাণের ঝুঁকি নিয়েছিলেন। কেবলমাত্র আমিই নই, কিন্তু অইহুদিদের সব মণ্ডলীই তাঁদের কাছে কৃতজ্ঞ।

5তাঁদের বাড়িতে সমবেত হওয়া মণ্ডলীকেও অভিনন্দন জানিয়ো।

আমার প্রিয় বন্ধু ইপেনিতকেও অভিবাদন জানিয়ো। তিনি এশিয়া প্রদেশে সর্বপ্রথম খ্রীষ্টকে গ্রহণ করে পরিবর্তিত হন।

6মরিয়মকে অভিবাদন জানাও। তিনি তোমাদের জন্য কঠোর পরিশ্রম করেছিলেন।

7আমার আত্মীয় আন্দ্রনিক ও জুনিয়াকে অভিবাদন জানাও, যাঁরা আমারই সঙ্গে কারাবন্দি ছিলেন। প্রেরিতশিষ্যদের মধ্যে তাঁরা সুপরিচিত এবং আমার পূর্বেই তাঁরা খ্রীষ্টের শরণাগত হয়েছেন।

8আমপ্লিয়াতকে অভিবাদন জানিয়ো, যাঁকে আমি প্রভুতে ভালোবাসি।

9খ্রীষ্টে আমাদের সহকর্মী ঊর্বাণ ও আমার প্রিয় বন্ধু স্তাখুকে অভিবাদন জানিয়ো।

10আপিল্লিকে অভিবাদন জানিয়ো। তিনি খ্রীষ্টে পরীক্ষিত হয়ে অনুমোদন লাভ করেছেন।

যারা আরিষ্টবুলের পরিজন, তাঁদেরও অভিবাদন জানাও।

11আমার আত্মীয় হেরোদিয়ানকে অভিবাদন জানাও।

যাঁরা প্রভুতে আছেন, সেই নার্কিসের পরিজনদের অভিনন্দন জানাও।

12ত্রুফেণা ও ত্রুফোষাকে অভিবাদন জানাও। এই মহিলারা প্রভুতে কঠোর পরিশ্রম করেন।

অপর এক মহিলা প্রভুতে কঠোর পরিশ্রম করেছেন, আমার সেই প্রিয় বন্ধু পার্সিসকে অভিবাদন জানাও।

13প্রভুতে মনোনীত রূফকে অভিবাদন জানাও, তাঁর মাকেও জানাও, যিনি আমারও মা।

14অসুংক্রিত, ফ্লেগন, হার্মি, পাত্রোবা, হর্মা ও তাঁদের সঙ্গী ভাইবোনেদের অভিবাদন জানাও।

15ফিললগ, জুলিয়া, নীরিয় ও তাঁর বোনকে, অলিম্পাস ও তাঁদের সঙ্গী সমস্ত পবিত্রগণকে অভিবাদন জানাও।

16তোমরা পবিত্র চুম্বনে পরস্পরকে অভিবাদন জানাও।

খ্রীষ্টের সব মণ্ডলী তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।

17ভাইবোনেরা, আমি তোমাদের অনুনয় করছি, তোমরা যে শিক্ষায় শিক্ষিত হয়েছ, তার বিরোধিতা করে যারা বিভেদ সৃষ্টি করে ও তোমাদের পথে বাধার সৃষ্টি করে, তোমরা তাদের চিনে নিয়ো। তাদের থেকে দূরে থেকো। 18কারণ এই ধরনের লোকেরা আমাদের প্রভু খ্রীষ্টের দাসত্ব করে না, কিন্তু নিজেদের পেটের দাসত্ব করে। মধুর কথাবার্তা ও স্তাবকতার দ্বারা তারা সরল মানুষদের প্রতারিত করে। 19তোমাদের বাধ্যতার কথা প্রত্যেকেই জানতে পেরেছে, সেই কারণে আমি তোমাদের জন্য আনন্দে পরিপূর্ণ। কিন্তু আমি চাই, তোমরা যা ন্যায়সংগত, সে ব্যাপারে বিজ্ঞ এবং যা মন্দ, সে বিষয়ে অমায়িক থাকো।

20শান্তির ঈশ্বর অচিরেই শয়তানকে তোমাদের পদতলে দলিত করবেন।

আমাদের প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক।

21আমার সহকর্মী তিমথিও তোমাদের অভিবাদন জানাচ্ছেন ও সেই সঙ্গে লুসিয়াস, যাসোন ও সোষিপাত্র, আমার স্বজনবর্গেরাও জানাচ্ছেন।

22এই পত্রের লেখক, আমি তর্তিয়, তোমাদের প্রভুতে শুভেচ্ছা জানাচ্ছি।

23আমি ও এখানকার সব মণ্ডলী যাঁর আতিথেয়তা উপভোগ করে, সেই গায়ো তাঁর অভিবাদন জ্ঞাপন করছেন।

এই নগরের সরকারি কর্মাধ্যক্ষ ইরাস্ত ও আমাদের ভাই ক্বার্ত, তোমাদের কাছে তাঁদের শুভেচ্ছা জানাচ্ছেন।

25যিনি তোমাদের প্রতিষ্ঠিত করতে সমর্থ, আমার সুসমাচারের দ্বারা ও যীশু খ্রীষ্ট-বিষয়ক ঘোষণার দ্বারা, অতীতে দীর্ঘকালব্যাপী যা অপ্রকাশিত ছিল, সেই গুপ্তরহস্যের প্রকাশ অনুসারে, 26কিন্তু সম্প্রতি সনাতন ঈশ্বরের আদেশের দ্বারা প্রকাশিত ও ভাববাণীমূলক রচনাসমূহের দ্বারা ব্যক্ত হয়েছে, যেন সব জাতি বিশ্বাস করে ও তাঁর আজ্ঞাবহ হয়— 27সেই একমাত্র প্রজ্ঞাবান ঈশ্বরের মহিমা চিরকাল ধরে যীশু খ্রীষ্টের মাধ্যমে কীর্তিত হোক! আমেন।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Saludos a la iglesia en Roma

  • Pablo recomienda a Febe, sierva de la iglesia en Cencrea, y pide a los destinatarios en Roma que la reciban bien y la ayuden en lo que necesite, porque ha sido de gran ayuda para mucha gente, incluido él. Cencrea era el puerto oriental de Corinto, a unas nueve millas al este de la ciudad y la salida de su comercio con las costas asiáticas del Mediterráneo; el Easton's Bible Dictionary (1897) dice que ella probablemente fue quien llevó esta carta.Fuentes: el propio texto bíblico · Phebe · Cenchreae
  • Pablo saluda a Prisca y a Aquila, sus colaboradores en Cristo Jesús, que arriesgaron la vida por él, y también a la iglesia que se reúne en su casa; dice que no solo él, sino todas las iglesias de los gentiles les están agradecidas. El Easton's Bible Dictionary (1897) la llama Priscila y describe a Aquila como fabricante de tiendas, natural del Ponto, que con su esposa dejó Roma a causa de un decreto de Claudio, en el año 50 d. C., que ordenaba a todos los judíos salir de la ciudad; el nombre de ella a veces aparece antes que el de él, como aquí.Fuentes: el propio texto bíblico · Priscilla · Aquila
  • Cerca del final, Tercio, quien puso la carta por escrito, añade su propio saludo. Gayo, que ha hospedado a Pablo y a toda la iglesia, también envía saludos, al igual que Erasto, el tesorero de la ciudad, y Cuarto.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Cenchreae · Hoy: Kechries · 37.884, 22.997 · versículo 1
  • Asia · 38.400, 28.300 · versículo 5

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.