Salmos 74
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
আসফের মস্কীল।
1হে ঈশ্বর কেন তুমি আমাদের চিরকালের জন্য পরিত্যাগ করেছ?
তোমার চারণভূমির মেষদের প্রতি কেন তোমার ক্রোধ জ্বলে ওঠে?
2তুমি সেই জাতিকে মনে রেখো, যাদের তুমি প্রাচীনকালে কিনেছ,
তোমার অধিকারের লোকেদের, যাদের তুমি মুক্ত করেছ—
সিয়োন পর্বত, যেখানে তুমি বসবাস করেছিলে।
3চিরস্থায়ী এই ধ্বংসের দিকে তুমি এবার পা বাড়াও,
দেখো, শত্রুরা পবিত্রস্থানে কেমন ধ্বংস নিয়ে এসেছে।
4তোমার বিপক্ষেরা সেই স্থানে গর্জন করল যেখানে তুমি আমাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলে;
তারা তাদের যুদ্ধের মানদণ্ড নিদর্শনরূপে স্থাপন করল।
5তারা এমন মানুষের মতো আচরণ করল
যারা ঘন বনজঙ্গল কুড়ুল দিয়ে শাসন করে।
6কুড়ুল ও হাতুড়ি দিয়ে
তারা সেইসব খাঁজকাটা কাজ ধ্বংস করল।
7তারা তোমার পবিত্রস্থান পুড়িয়ে ধুলোতে মিলিয়ে দিল;
তোমার নামের আবাসস্থল অশুচি করল।
8তারা নিজেদের হৃদয়ে বলল, “আমরা তাদের সম্পূর্ণরূপে চূর্ণ করব!”
দেশের যে স্থানে ঈশ্বরের আরাধনা হত সেইসব স্থান তারা পুড়িয়ে দিল।
9ঈশ্বরের কাছ থেকে আমাদের কোনো নিদর্শন দেওয়া হয়নি;
কোনো ভাববাদী আর বেঁচে নেই,
আর আমাদের কেউ জানে না এসব কতকালের জন্য।
10হে ঈশ্বর, আর কত কাল শত্রুরা তোমাকে উপহাস করবে?
তারা কি চিরকাল তোমার নামের অসম্মান করবে?
11কেন তুমি তোমার শক্তিশালী ডান হাত আটকে রেখেছ?
তা তোমার পোশাকের ভিতর থেকে বের করে শত্রুদের ধ্বংস করো!
12কিন্তু ঈশ্বর বহুকাল থেকেই আমার রাজা
তিনি জগতে পরিত্রাণ নিয়ে আসেন।
13তুমি তোমার শক্তি দিয়ে সমুদ্র দুভাগে ভাগ করেছ;
আর সামুদ্রিক দৈত্যের মাথাগুলি পিষে দিয়েছ।
14তুমিই লিবিয়াথনের মাথাগুলি চূর্ণ করেছ
আর মরুভূমির জন্তুদের তা খাবার জন্য দিয়েছ।
15তুমি ঝরনা আর জলপ্রবাহ খুলে দিয়েছ;
চিরকাল বয়ে যাওয়া নদীকে তুমি শুকনো করেছ।
16দিন তোমার এবং রাতও তোমার
তুমি সূর্য আর চাঁদ সৃষ্টি করেছ।
17তুমি জগতের সমস্ত প্রান্তসীমা নির্ণয় করেছ;
তুমি গ্রীষ্মকাল আর শীতকাল উভয় তৈরি করেছ।
18হে সদাপ্রভু, মনে রেখো, শত্রুরা কেমন তোমাকে উপহাস করেছে,
মূর্খ লোকেরা কীভাবে তোমার নামের অসম্মান করেছে।
19তোমার ঘুঘুর প্রাণ বন্যপশুর হাতে তুলে দিয়ো না;
চিরকালের জন্য তোমার পীড়িত লোকেদের জীবন ভুলে যেয়ো না।
20তোমার নিয়মের প্রতিশ্রুতি মনে রেখো,
কেননা পৃথিবী অন্ধকার আর অত্যাচারে পরিপূর্ণ।
21পীড়িত ব্যক্তি যেন লজ্জিত হয়ে ফিরে না যায়;
দরিদ্র আর অভাবী তোমার নামের প্রশংসা করুক।
22হে ঈশ্বর, ওঠো, তোমার উদ্দেশ্য রক্ষা করো;
মনে রেখো, সারাদিন মূর্খরা কীভাবে তোমাকে উপহাস করে।
23তোমার প্রতিপক্ষদের চিৎকার উপেক্ষা কোরো না;
তোমার শত্রুদের শোরগোল, যা প্রতিনিয়ত বৃদ্ধি পায়।

¿Sabías que…?
Lamento por el santuario destruido
- Los Salmos 73 al 83 se atribuyen a Asaf, un músico levita y director del coro de David. Puesto que el Salmo 74 lamenta el incendio y la destrucción total del santuario, muchos eruditos lo asocian con los posteriores "hijos de Asaf", un gremio de poetas y cantores que continuaron su tradición.Fuentes: Asaph (Levite) · el propio texto bíblico
- El salmo apela a Dios para que recuerde el monte Sion, una prominente colina de Jerusalén donde David estableció su ciudadela y donde se alzaba el santuario como morada del nombre divino.Fuentes: Mount Zion · el propio texto bíblico
- La destrucción del santuario se describe de manera gráfica con la metáfora de leñadores talando un bosque, con invasores destrozando las tallas de madera con hachas y picos antes de quemar por completo el lugar sagrado.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
- Mount Zion · 31.772, 35.229 · versículo 2
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org