Nations Bible

Salmos 37

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

দাউদের গীত।

1যারা দুষ্ট তাদের দিকে তাকিয়ে বিচলিত হোয়ো না

যারা মন্দ কাজ করে তাদের দেখে ঈর্ষা কোরো না;

2কারণ ঘাসের মতো তারা অচিরেই শুকিয়ে যাবে,

সবুজ লতার মতো তারা অচিরেই বিনষ্ট হবে।

3সদাপ্রভুতে আস্থা রাখো আর সদাচরণ করো;

এই দেশে বসবাস করো আর নিরাপদ আশ্রয় উপভোগ করো।

4সদাপ্রভুতে আনন্দ করো,

তিনিই তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন।

5তোমার চলার পথ সদাপ্রভুতে সমর্পণ করো;

তাঁর উপর নির্ভর করো আর তিনি এসব করবেন:

6তিনি তোমার ধার্মিকতার পুরস্কার ভোরের মতো,

আর তোমার সততা মধ্যাহ্নের সূর্যের মতো উজ্জ্বল করবেন।

7সদাপ্রভুর সামনে নীরব হও,

ধৈর্য ধরে তাঁর প্রতীক্ষায় থাকো;

যখন দুষ্ট ব্যক্তিরা তাদের জীবনে সফল হয়,

যখন তারা তাদের মন্দ পরিকল্পনা কার্যকর করে, তখন বিচলিত হোয়ো না।

8রাগ থেকে দূরে থাকো আর ক্রোধ থেকে মুখ ফেরাও;

বিচলিত হোয়ো না, তা কেবল মন্দের দিকে নিয়ে যায়।

9কারণ যারা দুষ্ট তারা ধ্বংস হবে,

কিন্তু যারা সদাপ্রভুতে আশা রাখে তারা দেশের অধিকারী হবে।

10আর কিছুকাল পরেই দুষ্টদের অস্তিত্ব লোপ পাবে;

তুমি তাদের খোঁজ করতে পারো কিন্তু তাদের পাওয়া যাবে না।

11কিন্তু যারা নম্র তারা দেশের অধিকারী হবে,

এবং শান্তি ও প্রাচুর্য উপভোগ করবে।

12যারা দুষ্ট তারা ধার্মিকদের বিরুদ্ধে চক্রান্ত করে

আর তাদের প্রতি ক্রোধে দন্তঘর্ষণ করে;

13কিন্তু সদাপ্রভু দুষ্টদের দিকে তাকিয়ে হাসেন

কারণ তিনি জানেন যে তাদের দিন ঘনিয়ে আসছে।

14দুষ্টেরা তরোয়াল বের করে,

আর ধনুকে গুণ পরায়

কারণ তারা দরিদ্র ও অভাবী মানুষদের বিনাশ করতে চায়,

যারা ন্যায়পরায়ণ তাদের হত্যা করতে চায়।

15কিন্তু তাদের তরোয়ালগুলি তাদের নিজেদের হৃদয় বিদ্ধ করবে,

আর তাদের ধনুকও চূর্ণ হবে।

16বহু দুষ্টের ঐশ্বর্যের চেয়ে

ধার্মিকের সামান্য সম্বল শ্রেয়;

17কারণ দুষ্টদের ক্ষমতা চূর্ণ হবে,

কিন্তু সদাপ্রভু ধার্মিকদের ধারণ করেন।

18দিনের পর দিন সদাপ্রভু নির্দোষদের রক্ষা করেন

আর তারা এমন এক অধিকার পাবে যা চিরস্থায়ী হবে।

19সংকটকালে তারা শুকিয়ে যাবে না;

দুর্ভিক্ষের দিনে তারা প্রাচুর্য উপভোগ করবে।

20কিন্তু দুষ্টেরা বিনষ্ট হবে:

যদিও সদাপ্রভুর শত্রুরা মাঠের ফুলের মতো,

তাদের গ্রাস করা হবে, আর তারা ধোঁয়ার মতো মিলিয়ে যাবে।

21দুষ্টেরা ঋণ নেয় কিন্তু পরিশোধ করে না,

কিন্তু ধার্মিকেরা উদারতার সাথে দান করে;

22যাদের সদাপ্রভু আশীর্বাদ করেন তারা দেশের অধিকারী হবে,

কিন্তু যাদের তিনি অভিশাপ দেন তারা ধ্বংস হবে।

23যে ব্যক্তি সদাপ্রভুতে আমোদ করে

সদাপ্রভু তার পদক্ষেপ সুদৃঢ় করেন;

24হোঁচট খেলেও তার পতন হবে না,

কারণ সদাপ্রভু তাকে স্বহস্তে ধরে রাখেন।

25আমি তরুণ ছিলাম এবং এখন প্রবীণ হয়েছি,

কিন্তু আমি দেখিনি যে ধার্মিকদের পরিত্যাগ করা হয়েছে

অথবা তাদের ছেলেমেয়েরা ভিক্ষা করছে।

26তারা সর্বদা উদার ও মুক্তহস্তে ঋণ দান করে,

তাদের ছেলেমেয়েরা আশীর্বাদপ্রাপ্ত হয়।

27মন্দতা বর্জন করো আর সৎকাজ করো;

তাহলে চিরকাল তোমরা দেশে বসবাস করবে।

28কারণ সদাপ্রভু ন্যায়পরায়ণকে ভালোবাসেন

আর তিনি তাঁর বিশ্বস্তজনেদের পরিত্যাগ করবেন না।

তারা চিরতরে রক্ষিত হবে;

কিন্তু দুষ্টদের ছেলেমেয়েরা বিনষ্ট হবে।

29ধার্মিকেরাই দেশের অধিকারী হবে

এবং তারা চিরকাল সেখানে বসবাস করবে।

30ধার্মিকদের মুখ জ্ঞানের কথা বলে,

তাদের জিভ যা ন্যায্য তাই বলে।

31তাদের ঈশ্বরের বিধান তাদের অন্তরে আছে;

আর তাদের পা পিছলায় না।

32যে দুষ্ট সে ধার্মিকদের পথ গোপনে লক্ষ্য রাখে,

সে তাদের হত্যা করার চেষ্টা করে,

33কিন্তু সদাপ্রভু তাদের দুষ্টদের হাতে ছেড়ে দেবেন না

বা তাদের বিচারে নিয়ে আসা হলে দোষী সাব্যস্ত হতে দেবেন না।

34সদাপ্রভুর আশায় থাকো

আর তাঁর পথে অগ্রসর হও।

তিনি তোমাকে দেশের অধিকার দেবার জন্য উন্নীত করবেন;

যখন দুষ্টেরা ধ্বংস হবে, তোমরা দেখতে পাবে।

35আমি দুষ্ট ও নিষ্ঠুর ব্যক্তিদের দেখেছি

স্বভূমিতে সতেজ গাছের মতো প্রসারিত হতে দেখেছি,

36কিন্তু আবার যখন দৃষ্টিপাত করেছি, তারা নিশ্চিহ্ন হয়েছে;

আমি তাদের খোঁজার চেষ্টা করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

37নির্দোষদের কথা ভাবো, ন্যায়পরায়ণদের প্রতি দৃষ্টিপাত করো;

যারা শান্তি খোঁজে তাদের এক ভবিষ্যৎ আছে,

38কিন্তু পাপীরা সবাই ধ্বংস হবে;

দুষ্টদের কোনও ভবিষ্যৎ নেই।

39ধার্মিকদের পরিত্রাণ সদাপ্রভুর কাছ থেকেই আসে;

সংকটকালে তিনিই তাদের আশ্রয় দুর্গ।

40সদাপ্রভু তাদের সাহায্য করেন ও তাদের উদ্ধার করেন;

তিনি তাদের দুষ্টদের কবল থেকে উদ্ধার করেন ও মুক্ত করেন,

কারণ তারা যে তাঁরই শরণাগত।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Sabiduría sobre el Destino de los Justos y los Malvados

  • El salmo se presenta como una reflexión basada en toda una vida de observación, en la que el autor señala que, desde la juventud hasta la vejez, ha visto el destino de los justos y de los malvados. Más que una oración directa o un lamento, funciona como poesía sapiencial que aconseja guardar paciencia y evitar la inquietud ante la prosperidad temporal del mal.Fuentes: el propio texto bíblico
  • A lo largo del poema, la promesa de heredar y habitar con seguridad en la tierra se reitera como la recompensa duradera para los humildes y los justos. En contraste, la prosperidad efímera de los impíos se ilustra con imágenes agrícolas, como la hierba que se seca pronto, el humo que se disipa y un árbol frondoso que desaparece de repente.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Lebanon · 33.540, 35.584 · versículo 35

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.