Nations Bible

Proverbios 29

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

1বহুবার ভর্ৎসিত হওয়ার পরও যে ঘাড় শক্ত করে রাখে

সে হঠাৎ করে বিনষ্ট হয়ে যাবে—এর কোনও প্রতিকার নেই।

2ধার্মিকেরা যখন সমৃদ্ধশালী হয়, জনগণ তখন আনন্দ করে;

দুষ্টেরা যখন শাসন করে, জনগণ তখন গভীর আর্তনাদ করে।

3যে মানুষ প্রজ্ঞাকে ভালোবাসে সে তার বাবাকে আনন্দিত করে,

কিন্তু বেশ্যাদের দোসর তার ধনসম্পত্তি অপচয় করে ফেলে।

4ন্যায়বিচার দ্বারা রাজা দেশকে স্থিরতা দেন,

কিন্তু যারা ঘুষের প্রতি প্রলুব্ধ তারা দেশ লণ্ডভণ্ড করে ফেলে।

5যারা তাদের প্রতিবেশীদের স্তাবকতা করে

তারা নিজেদের পায়ের জন্যই ফাঁদ পাতে।

6অনিষ্টকারীরা তাদের নিজেদের পাপ দ্বারাই ফাঁদে পড়ে,

কিন্তু ধার্মিকেরা আনন্দে চিৎকার করে ও খুশি থাকে।

7ধার্মিকেরা দরিদ্রদের ন্যায়বিচার দেওয়ার কথা ভাবে,

কিন্তু দুষ্টদের এই ধরনের কোনও উদ্বেগ নেই।

8বিদ্রুপকারীরা নগরে উত্তেজনা ছড়ায়,

কিন্তু জ্ঞানবানেরা ক্রোধ প্রশমিত করে।

9জ্ঞানবান মানুষ যদি মূর্খকে দরবারে নিয়ে যায়,

তবে মূর্খ তর্জনগর্জন ও উপহাস করে, ও সেখানে শান্তি বজায় থাকে না।

10রক্তপিপাসু লোকেরা সৎলোককে ঘৃণা করে

ও ন্যায়পরায়ণ মানুষদের হত্যা করতে চায়।

11মূর্খেরা তাদের সব ক্রোধ প্রকাশ করে ফেলে,

কিন্তু জ্ঞানবানেরা শেষ পর্যন্ত তা প্রশমিত করে।

12শাসক যদি মিথ্যা কথা শোনেন,

তবে তাঁর কর্মকর্তারা দুষ্ট হয়ে পড়ে।

13দরিদ্রদের ও অত্যাচারীদের মধ্যে এই সাদৃশ্য আছে:

সদাপ্রভুই উভয়ের চোখে দৃষ্টিশক্তি দিয়েছেন।

14রাজা যদি দরিদ্রদের প্রতি সুবিচার করেন,

তবে তাঁর সিংহাসন চিরকালের জন্য স্থির থাকবে।

15লাঠি ও তীব্র ভর্ৎসনা প্রজ্ঞা দান করে,

কিন্তু সন্তানকে যদি শাসন না করে ছেড়ে দেওয়া হয় তবে সে তার মায়ের মর্যাদাহানি ঘটায়।

16দুষ্টেরা যখন সমৃদ্ধশালী হয়, তখন পাপও বৃদ্ধি পায়,

কিন্তু ধার্মিকেরা তাদের সর্বনাশ দেখতে পাবে।

17তোমার সন্তানদের শাসন করো, ও তারা তোমাকে শান্তি দেবে;

তারা তোমার জীবনে প্রত্যাশিত আনন্দ নিয়ে আসবে।

18যেখানে কোনও প্রত্যাদেশ নেই, সেখানে জনগণ নিয়ন্ত্রণহীন হয়ে যায়;

কিন্তু ধন্য তারাই যারা প্রজ্ঞার শিক্ষায় মনোযোগ দেয়।

19শুধু কথা বলে দাসেদের সংশোধন করা যায় না;

যদিও তারা বোঝে, তবুও তারা মনোযোগ দেয় না।

20এমন কাউকে কি দেখেছ যে তাড়াহুড়ো করে কথা বলে?

তাদের চেয়ে বরং একজন মূর্খের বেশি আশা আছে।

21যে দাসকে ছেলেবেলা থেকে প্রশ্রয় দেওয়া হয়েছে

সে শেষ সময় শোক নিয়ে আসবে।

22ক্রুদ্ধ লোক বিবাদ বাধায়,

উগ্রস্বভাব বিশিষ্ট লোক প্রচুর পাপ করে বসে।

23অহংকার একজন লোককে নিচে নামিয়ে আনে,

কিন্তু নম্রাত্মা মানুষ সম্মান লাভ করে।

24চোরেদের সহযোগীরা তাদের নিজেদেরই শত্রু;

তাদের শপথ করতে বলা হয় ও তারা সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়ার সাহস পায় না।

25মানুষের ভয় ফাঁদ হয়ে দাঁড়ায়,

কিন্তু যে সদাপ্রভুতে নির্ভর করে সে নিরাপদ থাকে।

26অনেকেই শাসকের প্রিয়পাত্র হয়ে থাকতে চায়,

কিন্তু সদাপ্রভুর কাছেই মানুষ ন্যায়বিচার পায়।

27ধার্মিকেরা অসাধুদের ঘৃণা করে;

দুষ্টেরা ন্যায়পরায়ণদের ঘৃণা করে।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Justicia, Gobierno y Dominio Propio

  • Proverbios 29 vincula repetidamente el bienestar de la sociedad con un gobierno justo, señalando que el pueblo se alegra cuando los justos gobiernan, pero gime bajo líderes impíos. Un rey que juzga a los pobres con equidad y mantiene la justicia da estabilidad al país, mientras que los gobernantes que escuchan mentiras corrompen a sus oficiales.Fuentes: el propio texto bíblico
  • El capítulo destaca la importancia de la guía moral y la disciplina, observando que sin visión o revelación el pueblo se desenfrena, mientras que guardar la Ley trae bendición. Este principio de instrucción y corrección se aplica también directamente al hogar y a la crianza de los hijos.Fuentes: el propio texto bíblico
  • El dominio propio en el habla y las emociones es un tema central: mientras que el necio desahoga toda su ira y habla con precipitación, el sabio la refrena. El texto advierte que el orgullo humilla al ser humano, pero el espíritu humilde obtiene honra.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.