Nations Bible

Proverbios 25

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

শলোমনের আরও কিছু হিতোপদেশ

1এগুলি শলোমনের লেখা আরও কিছু হিতোপদেশ, যেগুলি যিহূদারাজ হিষ্কিয়ের লোকজন সংকলিত করেছিলেন:

2কোনও বিষয় গোপন রাখা ঈশ্বরের পক্ষে গৌরবজনক;

কোনও বিষয় খুঁজে বের করা রাজাদের পক্ষে গৌরবজনক।

3আকাশমণ্ডল যত উঁচু ও পৃথিবী যত গভীর,

রাজাদের অন্তরও তেমনই অজ্ঞেয়।

4রুপো থেকে খাদ বের করে দাও,

ও রৌপ্যকার এক পাত্র তৈরি করতে পারবে;

5রাজার উপস্থিতি থেকে দুষ্ট কর্মকর্তাদের দূর করে দাও,

ও তাঁর সিংহাসন ধার্মিকতার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হবে।

6রাজার সামনে নিজেকে মহিমান্বিত কোরো না,

ও তাঁর বিশিষ্টজনেদের মধ্যে স্থান পাওয়ার দাবি জানিয়ো না;

7তাঁর গণ্যমান্য ব্যক্তিদের সামনে তোমাকে খেলো করার চেয়ে ভালো হয়,

যদি তিনি তোমাকে বলেন, “এখানে উঠে এসো।”

তুমি স্বচক্ষে যা দেখেছ

8তাড়াহুড়ো করে দরবারে তা নিয়ে এসো না,

কারণ তোমার প্রতিবেশী যদি তোমায় লজ্জায় ফেলে দেয়,

তবে শেষে তুমি কী করবে?

9তোমার প্রতিবেশীকে যদি তুমি দরবারে টেনে নিয়ে যাও,

তবে অন্য কারোর আস্থা ভঙ্গ কোরো না,

10তা না হলে যে একথা শুনবে সে তোমাকে অপমান করবে

ও তোমার বিরুদ্ধে ওঠা অভিযোগ বজায় থাকবে।

11ন্যায়সংগতভাবে দেওয়া রায়

রুপোর ডালিতে সাজানো সোনার আপেলের মতো।

12শ্রবণশীল কানের কাছে জ্ঞানবান বিচারকের ভর্ৎসনা

কানের সোনার দুল বা খাঁটি সোনার এক অলংকারের মতো।

13যারা নির্ভরযোগ্য দূত পাঠায়, তাদের কাছে সে

ফসল কাটার মরশুমে পাওয়া হিমশীতল পানীয়ের মতো:

সে তার মালিকের প্রাণ জুড়ায়।

14যে সেইসব উপহারের বিষয়ে অহংকার করে যা কখনও দেওয়া হয়নি

সে বৃষ্টিবিহীন মেঘ ও বাতাসের মতো।

15ধৈর্যের মাধ্যমে শাসককে প্ররোচিত করা যায়,

ও অমায়িক জিভ অস্থি ভেঙে দিতে পারে।

16যদি তুমি মধু পাও, তবে যথেষ্ট পরিমাণে খাও—

প্রচুর পরিমাণে খেলে তুমি তা বমি করে ফেলবে।

17তোমার প্রতিবেশীর বাড়িতে কদাচিৎ পা রেখো—

ঘনঘন সেখানে যাও, ও তারা তোমাকে ঘৃণা করবে।

18যে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেয়

সে গদা বা তরোয়াল বা ধারালো তিরের মতো।

19সংকটকালে বিশ্বাসঘাতকের উপর নির্ভর করা

ভাঙা দাঁত বা খোঁড়া পায়ের উপর নির্ভর করার মতো বিষয়।

20যার অন্তর ভারাক্রান্ত, তার কাছে যে গান গায়

সে সেই মানুষটির মতো, যে শীতকালে অন্যের কাপড় কেড়ে নেয়,

বা ক্ষতস্থানে সিরকা ঢেলে দেয়।

21তোমার শত্রু যদি ক্ষুধার্ত, তবে খাওয়ার জন্য তাকে খাদ্য দাও;

সে যদি তৃষ্ণার্ত, তবে পান করার জন্য তাকে জল দাও।

22এরকম করলে, তুমি তার মাথায় জ্বলন্ত কয়লার স্তূপ চাপিয়ে দেবে

ও সদাপ্রভু তোমাকে পুরস্কৃত করবেন।

23যে চাতুর্যপূর্ণ জিভ সন্ত্রাসিত দৃষ্টি উৎপন্ন করে

তা এমন উত্তুরে বাতাসের মতো, যা অপ্রত্যাশিত বৃষ্টি নিয়ে আসে।

24কলহপ্রিয়া স্ত্রীর সঙ্গে এক বাড়িতে থাকার চেয়ে

ছাদের এক কোনায় বসবাস করা ভালো।

25দূরবর্তী দেশ থেকে আসা সুসংবাদ

সেই ঠান্ডা জলের মতো, যা পরিশ্রান্ত মানুষকে দেওয়া হয়েছে।

26দুষ্টদের হাতে যারা নিজেদের সঁপে দেয়, সেই ধার্মিকেরা

ঘোলাটে জলের উৎস বা দূষিত কুয়োর মতো।

27অতিরিক্ত মধু খাওয়া ভালো নয়,

খুব জটিল সব বিষয়ের খোঁজ করতে যাওয়াও সম্মানজনক নয়।

28যার আত্মসংযমের অভাব আছে

সে এমন এক নগরের মতো, যেখানকার প্রাচীরগুলি ভেঙে গিয়েছে।

¿Sabías que…?

Sabiduría Real Preservada

  • El versículo inicial señala que esta colección de proverbios de Salomón fue recopilada y transcrita por los escribas del rey Ezequías de Judá, quien reinó siglos después de Salomón y promovió extensas reformas religiosas y administrativas.Fuentes: el propio texto bíblico · Hezekiah · Solomon
  • Gran parte del capítulo se centra en la conducta en la corte real y el liderazgo, aconsejando humildad ante los gobernantes, la eliminación de consejeros impíos y el uso de la paciencia y la gentileza al persuadir a las autoridades.Fuentes: el propio texto bíblico
  • El texto recurre a comparaciones vívidas de la vida cotidiana antigua, como el refinado de la plata, nubes que no traen lluvia, bebidas frescas que alivian a los segadores y murallas derribadas que ilustran la falta de autocontrol.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.