Nations Bible

Números 24

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

1বিলিয়ম যখন দেখল যে ইস্রায়েলীদের আশীর্বাদ করা সদাপ্রভুর সন্তোষজনক, তখন অন্য সময়ের মতো সে প্রত্যাদেশ লাভ করতে অন্যত্র গেল না, কিন্তু তার মুখ প্রান্তরের দিকে ফেরালো। 2বিলিয়ম দেখল, গোষ্ঠী অনুসারে ইস্রায়েল ছাউনি স্থাপন করে আছে, তখন ঈশ্বরের আত্মা তার উপরে এলেন 3এবং সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,

“বিয়োরের ছেলে বিলিয়মের প্রত্যাদেশ,

যার চোখ স্পষ্ট প্রত্যক্ষ করে, তার প্রত্যাদেশ,

4তার প্রত্যাদেশ, যে ঐশ বাণী শ্রবণ করে,

যে সর্বশক্তিমানের কাছ থেকে দর্শন পায়,

যে সাষ্টাঙ্গ প্রণত হয়, ও যার চোখ খোলা থাকে।

5“হে যাকোব, তোমার তাঁবুগুলি,

হে ইস্রায়েল, তোমার নিবাসস্থান কেমন মনোহর!

6“উপত্যকার মতো সেগুলি বিস্তৃত হয়,

নদী-তীরের বাগানের মতো হয়;

সদাপ্রভু দ্বারা রোপিত অগুরু গাছগুলির মতো,

জলস্রোতের পাশে থাকা দেবদারু গাছগুলির মতো হয়।

7তাদের বালতি থেকে জল উপচে পড়বে,

তাদের বীজ প্রচুর জল পাবে।

“তাদের রাজা হবেন অগাগ থেকেও মহৎ,

উন্নত হবে তাদের রাজ্য।

8“ঈশ্বর মিশর থেকে তাদের নির্গত করেছেন,

তারা বন্য ষাঁড়ের মতো শক্তিশালী।

বৈরী জাতিদের তারা ছিন্নভিন্ন করে,

খণ্ডবিখণ্ড করে তাদের অস্থিগুলি,

তিরগুলি দিয়ে তাদের বিদ্ধ করে।

9সিংহের মতোই তারা হামাগুড়ি দেয়,

সিংহীর মতোই শয়ন করে; কোন সাহসী তাকে উঠাতে পারে?

“যারা তোমাকে আশীর্বাদ করে তারা আশিস ধন্য হবে,

যারা তোমাকে অভিশাপ দেয় তারা অভিশপ্ত হবে!”

10তখন বিলিয়মের প্রতি বালাকের ক্রোধ বহ্নিমান হল। তিনি হাতে করাঘাত করে তাকে বললেন, “আমি আপনাকে ডেকে এনেছিলাম যেন আপনি আমার শত্রুদের অভিশাপ দেন, কিন্তু এই তিনবার আপনি তাদের আশীর্বাদ করলেন। 11এখন এই মুহূর্তে, প্রস্থান করুন ও বাড়িতে ফিরে যান! আমি বলেছিলাম, আপনাকে উদারভাবে পুরস্কৃত করব, কিন্তু সদাপ্রভুই আপনাকে পুরস্কার নিতে দিলেন না।”

12বালাককে বিলিয়ম উত্তর দিল, “আপনি যে বার্তাবাহকদের পাঠিয়েছিলেন, আমি কি তাদের বলিনি, 13‘বালাক যদিও তাঁর প্রাসাদের সমস্ত সোনা ও রুপো দেন, আমি স্বেচ্ছায়, ভালো অথবা মন্দ, সদাপ্রভুর আদেশের অতিরিক্ত, কিছুই করতে পারি না। আমি শুধু সেই কথা বলব, যা সদাপ্রভু আমাকে বলে দেবেন।’ 14এখন আমি আমার স্বজাতির কাছে ফিরে যাই, কিন্তু এই লোকেরা ভবিষ্যতে আপনার লোকদের প্রতি কী করবে, আসুন, সেই বিষয়ে আপনাকে সচেতন করে দিই।”

বিলিয়মের চতুর্থ প্রত্যাদেশ

15পরে সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,

“বিয়োরের ছেলে বিলিয়মের প্রত্যাদেশ,

যার চোখ স্পষ্ট প্রত্যক্ষ করে, তার প্রত্যাদেশ,

16তার প্রত্যাদেশ, যে ঐশ বাণী শ্রবণ করে,

যিনি পরাৎপরের কাছে থেকে জ্ঞান লাভ করেছে,

যে সর্বশক্তিমানের কাছ থেকে দর্শন পায়,

যে সাষ্টাঙ্গ প্রণত হয় ও যার চোখ খোলা থাকে।

17“আমি তাঁকে দেখব, কিন্তু এখন নয়,

আমি দর্শন করব, কিন্তু কাছ থেকে নয়;

যাকোব থেকে উদিত হবেন এক তারকা,

ইস্রায়েল থেকে এক রাজদণ্ডের উত্থান হবে।

তিনি মোয়াবের কপালগুলি

ও শেথের সমস্ত সন্তানের খুলিগুলি চূর্ণ করবেন।

18ইদোম পরাভূত হবে,

তার শত্রু সেয়ীর পরাভূত হবে,

কিন্তু ইস্রায়েল উত্তরোত্তর শক্তিমান হবে।

19যাকোব থেকে এক প্রশাসকের আগমন হবে,

তিনি নগরের অবশিষ্ট ব্যক্তিদের বিনাশ করবেন।”

বিলিয়মের পঞ্চম প্রত্যাদেশ

20পরে বিলিয়ম অমালেকের প্রতি দৃষ্টিপাত করে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,

“অমালেক জাতিসমূহের মধ্যে অগ্রগণ্য ছিল,

কিন্তু বিনাশই হবে তার পরিণতি।”

বিলিয়মের ষষ্ঠ প্রত্যাদেশ

21তারপর সে কেনীয়দের প্রতি দৃষ্টিপাত করে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,

“তোমার নিবাসস্থল সুরক্ষিত,

তোমার নীড় শৈলের মধ্যে স্থাপিত,

22তা সত্ত্বেও কেনীয়েরা, তোমার হবে বিধ্বংস

যখন আসিরীয়রা বন্দি করে তোমাদের নিয়ে যাবে।”

বিলিয়মের সপ্তম প্রত্যাদেশ

23তারপর সে তার প্রত্যাদেশ ব্যক্ত করল,

“হায়! ঈশ্বর যখন এই কাজ করেন, তখন কে রক্ষা পেতে পারে?

24কিত্তীমের সৈকত থেকে জাহাজগুলি আসবে,

তারা আসিরিয়া ও এবরকে দমন করবে;

কিন্তু তাদের নিজেদেরও বিনাশ হবে।”

25এরপরে বিলিয়ম উঠে নিজের ঘরে ফিরে গেল এবং বালাকও নিজের পথে প্রস্থান করলেন।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Los Últimos Oráculos de Balaam

  • A diferencia de sus intentos anteriores, Balaam no recurrió a la adivinación antes de su tercer oráculo, sino que volvió su rostro hacia el desierto. Al ver a Israel acampado tribu por tribu, el Espíritu de Dios vino sobre él para pronunciar una bendición en lugar de una maldición.Fuentes: el propio texto bíblico · Balaam
  • Los oráculos de Balaam mencionan a Agag y a Amalec, una tribu nómada que habitaba entre el mar Muerto y el mar Rojo, cuyos reyes llevaban el nombre de Agag. Aunque Amalec fue descrito como la primera de las naciones, Balaam predijo su destrucción final.Fuentes: el propio texto bíblico · Agag · Amalek
  • En su profecía final, Balaam miró hacia el futuro distante, anunciando una estrella de Jacob y un cetro de Israel que aplastarían a Moab y tomarían posesión de Edom, la escarpada región montañosa también llamada Seir.Fuentes: el propio texto bíblico · Jacob (Israel) · Edom · Seir

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Egypt · 30.129, 31.308 · versículo 8
  • Moab · Hoy: Moab 1 · 31.181, 35.701 · versículo 17
  • Edom · 30.746, 35.604 · versículo 18
  • Amalek · 30.648, 34.422 · versículos 20, 24
  • Asshur · Hoy: Assur · 35.457, 43.263 · versículos 22, 24
  • Kittim · Hoy: Cyprus · 35.000, 33.000 · versículo 24

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.