Nations Bible

Nehemías 12

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

যাজক ও লেবীয়েরা

1এই যাজকেরা ও লেবীয়েরা শল্টীয়েলের ছেলে সরুব্বাবিলের ও যেশূয়ের সঙ্গে এসেছিল:

সরায়, যিরমিয়, ইষ্রা,

2অমরিয়, মল্লূক, হটূশ

3শখনিয়, রহূম, মরেমোৎ

4ইদ্দো, গিন্নথোয়, অবিয়

5মিয়ামীন, মোয়াদিয়, বিল্‌গা

6শময়িয়, যোয়ারীব, যিদয়িয়,

7সল্লূ, আমোক, হিল্কিয় ও যিদয়িয়।

8লেবীয়েরা হল যেশূয়, বিন্নূয়ী, কদ্‌মীয়েল, শেরেবিয়, যিহূদা, মত্তনিয়, এই মত্তনিয় ও তার সহযোগীরা ধন্যবাদের গানের দায়িত্বে ছিল। 9সেবাকাজের সময় তাদেরই সহযোগী বক্‌বুকিয় ও উন্নো তাদের মুখোমুখি দাঁড়াত।

10যেশূয় ছিল যোয়াকীমের বাবা,

যোয়াকীম ছিল ইলীয়াশীবের বাবা,

ইলিয়াশীব ছিল যোয়াদার বাবা,

11যোয়াদা ছিল যোনাথনের বাবা,

এবং যোনাথন ছিল যদ্দূয়ের বাবা।

12যোয়াকীমের সময়ে যাজকদের পরিবারের মধ্যে এরা প্রধান ছিলেন:

সরায়ের পরিবারে মরায়;

যিরমিয়ের পরিবারে হনানিয়;

13ইষ্রার পরিবারে মশুল্লম;

অমরিয়ের পরিবারে যিহোহানন;

14মল্লূকীর পরিবারে যোনাথন;

শবনিয়ের পরিবারে যোষেফ;

15হারীমের পরিবারে অদ্‌ন;

মরায়োতের পরিবারে হিল্কয়;

16ইদ্দোর পরিবারে সখরিয়;

গিন্নথোনের পরিবারে মশুল্লম;

17অবিয়ের পরিবারে সিখ্রি;

মিনিয়ামীনের ও মোয়দিয়ের পরিবারে পিল্টয়;

18বিল্‌গার পরিবারে শম্মূয়;

শময়িয়ের পরিবারে যিহোনাথন;

19যোয়ারীবের পরিবারে মত্তনয়;

যিদয়িয়ের পরিবারে উষি;

20সল্লূয়ের পরিবারে কল্লয়;

আমোকের পরিবারে এবর;

21হিল্কিয়ের পরিবারে হশবিয়;

যিদয়িয়ের পরিবারে নথনেল।

22ইলীয়াশীবের, যোয়াদার, যোহাননের ও যদ্দূয়ের সময়ে লেবীয়দের এবং যাজকদের পরিবারের প্রধানদের নামের তালিকা পারসীক দারিয়াবসের রাজত্বকালে লেখা হয়েছিল। 23লেবি বংশের প্রধানদের নাম ইলীয়াশীবের ছেলে যোহাননের সময় পর্যন্ত বংশাবলী পুস্তকের মধ্যে লেখা হয়েছিল। 24লেবীয়দের প্রধান লোক হশবিয়, শেরেবিয়, ও কদ্‌মীয়েলের ছেলে যেশূয়, এবং তাদের সহযোগীরা ঈশ্বরের লোক দাউদের কথামতো অন্য দলের মুখোমুখি দাঁড়িয়ে দলের পর দল ঈশ্বরের প্রশংসা ও ধন্যবাদ করত।

25মত্তনিয়, বক্‌বুকিয়, ওবদিয়, মশুল্লম, টল্‌মোন ও অক্কূব দারোয়ান হয়ে দ্বার সকলের কাছে যে সকল ভাণ্ডার ছিল সেগুলি পাহারা দিত। 26তারা যোষাদকের ছেলে যেশূয় ও তার ছেলে যোয়াকীমের সময় ও শাসনকর্তা নহিমিয়ের এবং বিধানের অধ্যাপক ও যাজক ইষ্রার সময়ে পরিচর্যা করত।

জেরুশালেমের প্রাচীর উৎসর্গ

27জেরুশালেমের প্রাচীর উৎসর্গ করার উপলক্ষে লেবীয়েরা যেখানে বাস করত সেখান থেকে তাদের জেরুশালেমে আনা হল যেন তারা করতাল, বীণা ও সুরবাহার বাজিয়ে আনন্দের সঙ্গে উৎসর্গের জন্য গান গেয়ে ধন্যবাদ দিতে পারে। 28গায়কদের আনা হয়েছিল জেরুশালেমের নিকটবর্তী জায়গা থেকে নটোফাতীয়দের সকল গ্রাম থেকে। 29বেথ-গিল্‌গল, গেবা ও অস্‌মাবৎ এলাকা থেকেও গায়কদের এনে জড়ো করা হল, কেননা এরা জেরুশালেমের চারপাশে এসব জায়গায় নিজেদের গ্রাম স্থাপন করেছিল। 30যাজকেরা ও লেবীয়েরা নিজেরা শুচি হয়ে লোকদের, দ্বারসকল ও প্রাচীর শুচি করল।

31পরে আমি যিহূদার কর্মকর্তাদের প্রাচীরের উপর আনলাম এবং ধন্যবাদ দেবার জন্য দুটি বড়ো গানের দল নিযুক্ত করলাম। একটি দল প্রাচীরের উপর দিয়ে ডানদিকে সারদ্বারের দিকে গেল। 32তাদের পিছনে হোশয়িয় ও যিহূদার অর্ধেক কর্মকর্তারা, 33এবং অসরিয় ইষ্রা, ও মশুল্লম, 34যিহূদা, বিন্যামীন, শময়িয়, যিরমিয়। 35এছাড়া তূরী হাতে কয়েকজন যাজক এবং আসফের বংশের সক্কূর ছেলে, মীখার ছেলে, মত্তনিয়ের ছেলে, শময়িয়র ছেলে যোনাথন, তার ছেলে সখরিয়, 36এবং তার সহযোগীরা—শময়িয়, অসরেল, মিললয়, গিলল্য, মায়য়, নথনেল, যিহূদা ও হনানি—ঈশ্বরের লোক দাউদের কথামতো তারা বিভিন্ন রকম বাজনা নিয়ে চলল, এবং বিধানের অধ্যাপক ইষ্রা তাদের আগে আগে চলল। 37ফোয়ারা-দ্বারের কাছ দিয়ে যেখানে প্রাচীর উপর দিকে উঠে গেছে সেখানে তারা দাউদ-নগরে উঠবার সিঁড়ি দিয়ে দাউদের প্রাসাদের পাশ দিয়ে পূর্বদিকে জল-দ্বারে গেল।

38দ্বিতীয় গানের দল উল্টোদিকে এগিয়ে গেল। আমি বাকি অর্ধেক লোক নিয়ে প্রাচীরের উপর দিয়ে তাদের পিছনে গেলাম, তন্দুরের দুর্গ থেকে প্রশস্ত প্রাচীর পর্যন্ত গেল, 39তারপর ইফ্রয়িমের দ্বার, পুরাতন দ্বার, মৎস্যদ্বার, হননেলের দুর্গ ও হম্মেয়োর দুর্গ দিয়ে মেষদ্বার পর্যন্ত। তারা রক্ষীদের দ্বারে থামল।

40যে দুটি গানের দল ধন্যবাদ দিয়েছিল তারা তারপর ঈশ্বরের গৃহের মধ্যে তাদের জায়গায় গিয়ে দাঁড়াল; এবং আমিও তাই করলাম। আমার সঙ্গে কর্মকর্তাদের অর্ধেক লোক ছিল। 41আর সঙ্গে তূরী নিয়ে যে যাজকরা ছিল: ইলিয়াকীম, মাসেয় মিনিয়ামীন, মীখায়, ইলীয়ৈনয়, সখরিয়, হনানিয়। 42এরা ছাড়াও সেখানে মাসেয়, শময়িয়, ইলিয়াসর, উষি, যিহোহানন, মল্কিয়, এলম ও এষর ছিল। গানের দলের লোকেরা যিষ্রহিয়ের নির্দেশমতো গান করল। 43ঈশ্বর তাদের প্রচুর আনন্দ দান করেছেন বলে সেদিন লোকেরা বড়ো একটি উৎসর্গের অনুষ্ঠান করল ও খুব আনন্দ করল। স্ত্রীলোকেরা ও ছোটরাও আনন্দ করল। জেরুশালেমের আনন্দধ্বনি অনেক দূর পর্যন্ত শোনা গেল।

44সেই সময় ভাণ্ডারের দায়িত্ব নেওয়ার জন্য লোকদের নিযুক্ত করা হল যারা সব দান, ফসলের অগ্রিমাংশ ও দশমাংশ সেখানে নিয়ে আসবে। তাদের নগরের চারিদিকের ক্ষেত্র থেকে বিধান অনুসারে যাজক ও লেবীয়দের জন্য লোকদের কাছ থেকে ফসলের অংশ নিয়ে আসার দায়িত্ব ছিল। যিহূদার লোকেরা পরিচর্যাকারী যাজক ও লেবীয়দের কাজে সন্তুষ্ট হয়েছিল। 45তারা তাদের ঈশ্বরের পরিচর্যা ও শুচি করার কাজ করত এবং গায়কেরা ও দারোয়ানেরা দাউদের ও তার ছেলে শলোমনের আদেশ অনুসারে কাজ করত। 46অনেক কাল আগে, দাউদ ও আসফের সময়ে ঈশ্বরের উদ্দেশে প্রশংসা ও ধন্যবাদের গান গাইবার জন্য গায়কদের জন্য পরিচালকদের নিযুক্ত করা হয়েছিল। 47সরুব্বাবিলের ও নহিমিয়ের সময়ও ইস্রায়েলীরা সকলেই গায়ক ও দারোয়ানদের প্রতিদিনের অংশ দিত। আর তারা অন্যান্য লেবীয়দের পাওনা পৃথক করে রাখত এবং লেবীয়েরা হারোণের বংশধরদের জন্য তাদের পাওনা পৃথক করে রাখত।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Dedicación de la muralla y registros sacerdotales

  • Para la dedicación de la muralla reconstruida de Jerusalén, se reunió a los levitas y cantores de los poblados circundantes donde se habían establecido, como Bet-gilgal y los campos de Geba y Azmavet. La alabanza musical se organizó en coros alternados con instrumentos dispuestos según las normas del rey David.Fuentes: el propio texto bíblico · Beth-gilgal · Geba · Azmaveth
  • La ceremonia de dedicación contó con dos grandes coros de acción de gracias que marchaban sobre lo alto de las murallas recién reparadas en direcciones opuestas. Una procesión fue encabezada por Esdras el escriba hacia la Puerta del Muladar, mientras Nehemías seguía al segundo grupo, hasta que ambos coros se encontraron en la casa de Dios.Fuentes: el propio texto bíblico · Dung Gate · Gate of the Fountain
  • El capítulo conserva registros ancestrales de sacerdotes y levitas que abarcan desde el primer retorno bajo Zorobabel y el sumo sacerdote Jesúa a través de varias generaciones hasta el período persa. Estas listas documentaban la línea de los sumos sacerdotes y los jefes de familia encargados del servicio del templo y de la guardia de las puertas.Fuentes: el propio texto bíblico · Zerubbabel · Joshua · Eliashib

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Jerusalem · 31.777, 35.234 · versículos 27, 28, 29, 43
  • Dung Gate · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 31
  • City of David · 31.774, 35.236 · versículo 37
  • Fountain Gate · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 37
  • Water Gate · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 37
  • Broad Wall · 31.776, 35.232 · versículo 38
  • Tower of the Ovens · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 38
  • Ephraim Gate · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 39
  • Fish Gate · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 39
  • Gate of the Guard · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 39
  • Gate of Yeshanah · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 39
  • Sheep Gate · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 39
  • Tower of Hananel · Hoy: Antonia Fortress · 31.780, 35.234 · versículo 39
  • Tower of the Hundred · Hoy: within 500 m of the Antonia Fortress · 31.780, 35.234 · versículo 39

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.