Lucas 3
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
বাপ্তিষ্মদাতা যোহনের কাজ শুরু
1রোমান সম্রাট তিবিরীয় কৈসরের রাজত্বের পনেরোতম বছরে, যখন পন্তীয় পীলাত ছিলেন যিহূদিয়ার শাসনকর্তা, হেরোদ ছিলেন গালীল প্রদেশের সামন্ত-নৃপতি, তাঁর ভাই ফিলিপ ছিলেন ইতুরিয়া ও ত্রাখোনীতিয়া প্রদেশের সামন্ত-নৃপতি ও লুসানিয় ছিলেন অবিলিনীর সামন্ত-নৃপতি 2এবং হানন ও কায়াফা ছিলেন মহাযাজক, সেই সময় সখরিয়ের পুত্র যোহনের কাছে মরুপ্রান্তরে ঈশ্বরের বাক্য উপস্থিত হল। 3তিনি জর্ডন অঞ্চলের চতুর্দিক পরিভ্রমণ করে পাপক্ষমার জন্য মন পরিবর্তনের বাপ্তিষ্মের কথা প্রচার করলেন। 4ভাববাদী যিশাইয়ের বাক্য যেমন গ্রন্থে লেখা আছে:
“মরুপ্রান্তরে একজনের কণ্ঠস্বর আহ্বান করছে,
‘তোমরা প্রভুর জন্য পথ প্রস্তুত করো,
তাঁর জন্য রাজপথগুলি সরল করো।
5প্রত্যেক উপত্যকা ভরিয়ে তোলা হবে,
প্রত্যেক পর্বত ও উপপর্বতকে নিচু করা হবে।
বক্র পথগুলি সরল হবে,
অমসৃণ স্থানগুলি সমতল হবে।
6আর সমস্ত মানুষ ঈশ্বরের পরিত্রাণ প্রত্যক্ষ করবে।’ ”
7যে লোকেরা যোহনের কাছে বাপ্তিষ্ম নিতে এসেছিল, তিনি তাদের বললেন, “তোমরা বিষধর সাপের বংশ! সন্নিকট ক্রোধ থেকে পালিয়ে যেতে কে তোমাদের চেতনা দিল? 8তোমরা এমন সব কাজ করো যেন তার দ্বারা বোঝা যায় যে তোমাদের মন পরিবর্তন হয়েছে। তোমরা মনে মনে এরকম বোলো না, ‘অব্রাহাম আমাদের পিতা।’ কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই পাথরগুলি থেকেও অব্রাহামের জন্য সন্তান সৃষ্টি করতে পারেন। 9গাছগুলির শিকড়ে ইতিমধ্যেই কুড়ুল লাগানো আছে। যে গাছে উৎকৃষ্ট ফল ধরে না, তা কেটে আগুনে নিক্ষেপ করা হবে।”
10লোকেরা প্রশ্ন করল, “আমরা তাহলে কী করব?”
11যোহন উত্তর দিলেন, “যার দুটি পোশাক আছে সে, যার একটিও নেই, তার সঙ্গে ভাগ করে নিক; আর যার কাছে কিছু খাদ্যসামগ্রী আছে, সেও তাই করুক।”
12কর আদায়কারীরাও এল বাপ্তিষ্ম নিতে। তারা বলল, “গুরুমহাশয়, আমরা কী করব?”
13তিনি তাদের বললেন, “তোমরা ন্যায্য পরিমাণের অতিরিক্ত কর আদায় কোরো না।”
14তখন কয়েকজন সৈন্য তাঁকে জিজ্ঞাসা করল, “আর আমরা কী করব?”
তিনি উত্তর দিলেন, “তোমরা বলপ্রয়োগ করে লোকদের কাছ থেকে অর্থ আদায় কোরো না, মিথ্যা অভিযোগে কাউকে অভিযুক্ত কোরো না; যা বেতন পাও, তাতে সন্তুষ্ট থেকো।”
15সকলে অধীর প্রতীক্ষায় ছিল এবং সবারই মনে প্রশ্ন জাগছিল, যোহনই হয়তো সেই খ্রীষ্ট। 16যোহন তাদের সবাইকে উত্তর দিলেন, “আমি তোমাদের জলে বাপ্তিষ্ম দিই; কিন্তু আমার চেয়েও পরাক্রমী একজন আসছেন। তাঁর চটিজুতোর বাঁধন খোলারও যোগ্যতা আমার নেই। তিনি তোমাদের পবিত্র আত্মায় ও আগুনে বাপ্তিষ্ম দেবেন। 17শস্য ঝাড়াই করার কুলো তাঁর হাতেই আছে, তিনি তা দিয়ে খামার পরিষ্কার করবেন ও তাঁর গম গোলাঘরে সংগ্রহ করবেন এবং তুষ অনির্বাণ আগুনে পুড়িয়ে দেবেন।” 18যোহন লোকসমূহকে আরও অনেক শিক্ষা দিয়ে সতর্ক করলেন এবং তাদের কাছে সুসমাচার প্রচার করলেন।
19কিন্তু যোহন যখন সামন্তরাজ হেরোদকে নিজের ভাইয়ের স্ত্রী হেরোদিয়াকে বিবাহ করার বিষয়ে এবং তাঁর সমস্ত দুষ্কর্মের জন্য তিরস্কার করলেন, 20তখন হেরোদ আরও একটি দুষ্কর্ম করলেন: তিনি যোহনকে কারাগারে বন্দি করলেন।
যীশুর বাপ্তিষ্ম ও বংশতালিকা
21অন্য সকলে যখন বাপ্তিষ্ম নিচ্ছিল, তখন যীশুও বাপ্তিষ্ম গ্রহণ করলেন। তিনি যখন প্রার্থনা করছিলেন, সেই সময়ে স্বর্গলোক খুলে গেল 22এবং পবিত্র আত্মা কপোতের রূপ ধারণ করে তাঁর উপর অবতীর্ণ হলেন। আর স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর ধ্বনিত হল, “তুমি আমার প্রিয় পুত্র, যাঁকে আমি প্রেম করি, তোমার উপরে আমি পরম প্রসন্ন।”
23পরে যীশুর বয়স যখন প্রায় ত্রিশ বছর, তিনি তাঁর পরিচর্যা কাজ শুরু করলেন। লোকেরা যেমন মনে করত, যীশু ছিলেন যোষেফের পুত্র, যোষেফ ছিলেন,
এলির পুত্র, 24এলি মত্ততের পুত্র,
মত্তত লেবির পুত্র, লেবি মল্কির পুত্র,
মল্কি যান্নায়ের পুত্র, যান্নায় যোষেফের পুত্র,
25যোষেফ মত্তথিয়ের পুত্র, মত্তথিয় আমোষের পুত্র,
আমোষ নহূমের পুত্র, নহূম ইষলির পুত্র,
ইষলি নগির পুত্র, 26নগি মাটের পুত্র,
মাট মত্তথিয়ের পুত্র, মত্তথিয় শিমিয়ির পুত্র,
শিমিয়ি যোষেফের পুত্র, যোষেফ জোদার পুত্র,
27জোদা যোহানার পুত্র, যোহানা রীষার পুত্র,
রীষা সরুব্বাবিলের পুত্র, সরুব্বাবিল শল্টীয়েলের পুত্র,
শল্টীয়েল নেরির পুত্র, 28নেরি মল্কির পুত্র,
মল্কি অদ্দীর পুত্র, অদ্দী কোষণের পুত্র,
কোষণ ইলমাদমের পুত্র, ইলমাদম এরের পুত্র,
29এর যিহোশূয়ের পুত্র, যিহোশূয় ইলীয়েষরের পুত্র,
ইলীয়েষর যোরীমের পুত্র, যোরীম মত্ততের পুত্র,
মত্তত লেবির পুত্র, 30লেবি শিমিয়োনের পুত্র,
শিমিয়োন যিহূদার পুত্র, যিহূদা যোষেফের পুত্র,
যোষেফ যোনমের পুত্র, যোনম ইলিয়াকীমের পুত্র,
31ইলিয়াকীম মিলেয়ার পুত্র, মিলেয়া মিন্নার পুত্র,
মিন্না মত্তথের পুত্র, মত্তথ নাথনের পুত্র,
নাথন দাউদের পুত্র, 32দাউদ যিশয়ের পুত্র,
যিশয় ওবেদের পুত্র, ওবেদ বোয়সের পুত্র,
বোয়স সলমনের পুত্র, সলমন নহশোনের পুত্র,
33নহশোন অম্মীনাদবের পুত্র, অম্মীনাদব রামের পুত্র,
রাম হিষ্রোণের পুত্র, হিষ্রোণ পেরসের পুত্র,
পেরস যিহূদার পুত্র, 34যিহূদা যাকোবের পুত্র,
যাকোব ইস্হাকের পুত্র, ইস্হাক অব্রাহামের পুত্র,
অব্রাহাম তেরহের পুত্র, তেরহ নাহোরের পুত্র,
35নাহোর সরূগের পুত্র, সরূগ রিয়ূর পুত্র,
রিয়ূ পেলগের পুত্র, পেলগ এবরের পুত্র,
এবর শেলহের পুত্র, 36শেলহ কৈননের পুত্র,
কৈনন অর্ফকষদের পুত্র, অর্ফকষদ শেমের পুত্র,
শেম নোহের পুত্র, নোহ লেমকের পুত্র,
37লেমক মথূশেলহের পুত্র, মথূশেলহ হনোকের পুত্র,
হনোক যেরদের পুত্র, যেরদ মহললেলের পুত্র,
মহললেল কৈননের পুত্র, 38কৈনন ইনোশের পুত্র,
ইনোশ শেথের পুত্র, শেথ আদমের পুত্র,
আদম ঈশ্বরের পুত্র।

¿Sabías que…?
Juan el Bautista prepara el camino
- Lucas sitúa la predicación de Juan en el año decimoquinto de Tiberio César, hijastro de Augusto, quien lo sucedió en el año 14 d. C. y murió en el 37 d. C. El Diccionario Bíblico de Easton (1897) señala que Juan comenzó su ministerio público en ese año, y que Poncio Pilato, el sexto procurador romano de Judea del 26 al 36 d. C., mantuvo su sede en Cesarea durante un período que abarcó los ministerios de Juan y de Jesús. Herodes Antipas, hijo de Herodes, era entonces tetrarca de Galilea.Fuentes: el propio texto bíblico · Tiberius · Pontius Pilate · Herod Antipas
- El capítulo sitúa estos acontecimientos durante el sumo sacerdocio de Anás y de Caifás. El Diccionario Bíblico de Easton (1897) registra que Anás fue sumo sacerdote del año 7 al 14 d. C. y fue depuesto por el procurador romano, y que Caifás, que se había casado con la hija de Anás, fue elevado a ese cargo en el año 25 d. C. La misma entrada sugiere que los judíos aún podían considerar a Anás el sumo sacerdote legítimo, pues la ley de Moisés mantenía el cargo de por vida, y que probablemente servía junto a Caifás como presidente del sanedrín o como adjunto del sumo sacerdote.Fuentes: el propio texto bíblico · Annas
- Juan, hijo de Zacarías, era de linaje sacerdotal: su padre era sacerdote del turno de Abías, y su madre, Elisabet, pertenecía a las hijas de Aarón. El Diccionario Bíblico de Easton (1897) señala que la misión de Juan fue objeto de profecía, incluida la voz que clama en el desierto en Isaías, y que su nacimiento ocurrió seis meses antes del de Jesús. En este capítulo predica un bautismo de arrepentimiento por toda la región alrededor del Jordán, y el tetrarca Herodes después lo encarcela, luego de que Juan lo reprende por causa de Herodías.Fuentes: el propio texto bíblico · John the Baptist
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
- Abilene · 33.627, 36.106 · versículo 1
- Galilee · 32.760, 35.527 · versículos 1, 19
- Ituraea · 33.400, 35.850 · versículo 1
- Judea · Hoy: Judea 1 · 31.777, 35.234 · versículo 1
- Trachonitis · Hoy: Lajat · 32.969, 36.455 · versículo 1
- Jordan · Hoy: Jordan River · 31.761, 35.558 · versículo 3
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org