Nations Bible

Joel 3

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

জাতিবৃন্দের বিচার

1“সেইসব দিনে ও সেই সময়ে,

যখন আমি যিহূদা ও জেরুশালেমের বন্দিদশা ফিরাব,

2আমি সমস্ত জাতিকে একত্র করব

ও তাদের যিহোশাফট উপত্যকায় নামিয়ে আনব।

সেখানে আমি আমার অধিকার ও আমার প্রজা ইস্রায়েলের

বিরুদ্ধে তাদের বিচার করব,

কারণ তারা বিভিন্ন জাতির মধ্যে আমার প্রজাদের ছিন্নভিন্ন করেছিল

এবং আমার দেশকে বিভাগ করেছিল।

3তারা আমার প্রজাদের জন্য গুটিকাপাত করেছিল

এবং বেশ্যার বিনিময়ে বালককে দিয়েছিল;

দ্রাক্ষারসের জন্য তারা বালিকাদের বিক্রি করেছিল,

যেন তারা তা পান করতে পারে।

4“এখন ওহে সোর ও সীদোন এবং ফিলিস্তিয়ার বিভিন্ন অঞ্চল, আমার বিরুদ্ধে তোমাদের কী বলার আছে? আমি কিছু করেছি বলে, তোমরা কি তারই প্রতিফল দিচ্ছ? যদি তোমরা আমাকে প্রতিফল দিচ্ছ, তাহলে আমি দ্রুত ও অতি সত্বর তোমাদের মাথায় তাই ফিরিয়ে দেব, যা তোমরা করেছ। 5কারণ তোমরা আমার রুপো ও আমার সোনা এবং আমার ভাণ্ডারের উৎকৃষ্ট রত্নরাজি নিয়ে বহন করে তোমাদের মন্দিরগুলিতে নিয়ে গিয়েছ। 6তোমরা যিহূদা ও জেরুশালেম থেকে আমার প্রজাদের নিয়ে গ্রিকদের কাছে বিক্রি করেছ, যেন তোমরা তাদের স্বদেশ থেকে বহুদূরে তাড়িয়ে দিতে পারো।

7“দেখো, তোমরা তাদের যে যে স্থানে বিক্রি করেছ, সেখান থেকে আমি তাদের জাগিয়ে তুলে আনব, আর তোমরা যেসব অপকর্ম করেছ, তা আমি তোমাদেরই মাথায় ফিরিয়ে দেব। 8আমি তোমাদের পুত্রকন্যাদের যিহূদার লোকেদের কাছে বিক্রি করব; তারা তাদের বহুদূরে অবস্থানকারী এক জাতি, শিবায়ীয়দের কাছে বিক্রি করবে।” সদাপ্রভু একথা বলেছেন।

9তোমরা জাতিবৃন্দের কাছে একথা ঘোষণা করো:

তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও!

যত বীরযোদ্ধাকে জাগিয়ে তোলো!

সমস্ত লড়াকু মানুষ সামনে এসে আক্রমণ করো।

10তোমাদের লাঙলের ফাল ভেঙে তরোয়াল তৈরি করো

ও তোমাদের কাস্তেগুলি ভেঙে বর্শা তৈরি করো।

দুর্বল মানুষও বলুক,

“আমি বলবান!”

11সমস্ত দিক থেকে সব জাতির লোকেরা, তোমরা তাড়াতাড়ি এসো

এবং ওই জায়গায় সমবেত হও।

হে সদাপ্রভু, তোমারও যোদ্ধাদের ওখানে নামিয়ে আনো।

12“জাতিগণ জেগে উঠুক;

তারা যিহোশাফট উপত্যকার দিকে এগিয়ে যাক,

কারণ আমি সেখানেই

সব দিকের সমস্ত জাতির বিচার করতে বসব।

13তোমরা কাস্তে চালাও,

কারণ শস্য পেকে গেছে।

এসো, আঙুর মাড়াই করো,

কারণ আঙুর মাড়াই-কল পূর্ণ হয়েছে

ও ভাঁটিগুলি রসে উপচে পড়ছে—

তাদের দুষ্টতা এতই ব্যাপক!”

14বিচারের উপত্যকায় অসংখ্য মানুষ,

অসংখ্য মানুষ সেখানে জড়ো হয়েছে!

কারণ বিচারের উপত্যকায়

সদাপ্রভুর দিন সন্নিকট হয়েছে।

15সূর্য ও চাঁদ অন্ধকার হয়ে যাবে,

নক্ষত্রগুলি দীপ্তি বিকিরণ বন্ধ করবে।

16সদাপ্রভু সিয়োন থেকে গর্জন করবেন

এবং জেরুশালেম থেকে করবেন বজ্রধ্বনি;

পৃথিবী ও আকাশ কম্পিত হবে।

কিন্তু সদাপ্রভু তাঁর প্রজাদের জন্য আশ্রয়স্থান হবেন,

ইস্রায়েলের জন্য হবেন এক দৃঢ় দুর্গ।

ঈশ্বরের প্রজাদের জন্য আশীর্বাদ

17“তখন তোমরা জানতে পারবে যে, আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর,

আমি আমার পবিত্র পর্বত সিয়োনে বসবাস করি।

জেরুশালেম পবিত্র হবে;

বিদেশিরা আর কখনও তা আক্রমণ করবে না।

18“সেদিন পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ক্ষরে পড়বে,

আর পাহাড়গুলি থেকে প্রবাহিত হবে দুধ;

যিহূদার গিরিখাতগুলি থেকে জল প্রবাহিত হবে।

সদাপ্রভুর গৃহ থেকে এক উৎস প্রবাহিত হবে,

তা বাবলা-উপত্যকাকে জলসিক্ত করবে।

19কিন্তু মিশর জনশূন্য হবে,

ইদোম হবে এক পতিত মরুপ্রান্তর,

যেহেতু তারা যিহূদার লোকেদের প্রতি হিংস্র আচরণ করেছিল,

সেইসব ভূমিতে তারা নির্দোষের রক্তপাত করেছিল।

20যিহূদা চিরকালের জন্য

ও জেরুশালেম বংশপরম্পরায় জনঅধ্যুষিত হবে।

21তাদের রক্তপাতের যে অপরাধ আমি ক্ষমা করিনি,

তা আমি ক্ষমা করব।”

আর আমি সদাপ্রভু সিয়োনে বসবাস করব।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

El juicio en el Valle de Josafat

  • El Valle de Josafat se presenta como el lugar de reunión donde las naciones serán juzgadas por dispersar al pueblo de Dios y repartir Su tierra. El nombre se relaciona con Josafat, un rey de Judá que fortificó su reino y buscó eliminar la idolatría de la tierra.Fuentes: Valley of Jehoshaphat · Jehoshaphat · el propio texto bíblico
  • El capítulo denuncia a las antiguas ciudades costeras fenicias de Tiro y Sidón, junto con Filistea, por llevarse plata y oro a sus templos y vender cautivos de Judá y Jerusalén a los griegos. La profecía declara que ese trato recaerá sobre sus propias cabezas.Fuentes: Tyre · Sidon · el propio texto bíblico
  • Joel convoca a las naciones a prepararse para el conflicto forjando sus rejas de arado en espadas y sus hoces en lanzas. Son llamadas a congregarse en el valle de la decisión, donde se dictará el juicio divino.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Jerusalem · 31.777, 35.234 · versículos 1, 6, 16, 17, 20
  • Valley of Jehoshaphat · 31.780, 35.240 · versículos 2, 12
  • Philistia · 31.664, 34.546 · versículo 4
  • Sidon · Hoy: Sandikli archaeological site in Sidon · 33.561, 35.372 · versículo 4
  • Tyre · 33.271, 35.196 · versículo 4
  • Sheba · 15.348, 44.206 · versículo 8
  • Valley of Decision · Hoy: Valley of Jehoshaphat · 31.780, 35.240 · versículo 14
  • Zion · Hoy: Jerusalem · 31.777, 35.234 · versículos 16, 17, 21
  • Edom · 30.746, 35.604 · versículo 19
  • Egypt · 30.129, 31.308 · versículo 19

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.