Nations Bible

Job 10

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

1“আমি আমার এই জীবনকে ঘৃণা করি;

তাই আমি আমার অভিযোগকে লাগামছাড়া হতে দেব

ও আমার প্রাণের তিক্ততায় কথা বলব।

2আমি ঈশ্বরকে বলব: আমাকে দোষী সাব্যস্ত কোরো না,

কিন্তু আমাকে বলে দাও আমার বিরুদ্ধে তোমার কী অভিযোগ আছে।

3আমার উপরে জুলুম চালাতে,

তোমার হাতের কাজকে পদদলিত করতে কি তোমার আনন্দ হয়,

যদিও দুষ্টদের পরিকল্পনা দেখে তোমার হাসি পায়?

4তোমার কি মানুষের মতো চোখ আছে?

তুমি কি নশ্বর মানুষের মতো দেখতে পাও?

5তোমার আয়ু কি নশ্বর মানুষের মতো

বা তোমার জীবনকাল কি বলশালী এক মানুষের মতো

6যে তোমাকে আমার দোষ খুঁজে বেড়াতে হবে

ও আমার পাপ প্রমাণ করতে হবে—

7যদিও তুমি জানো যে আমি দোষী নই

ও কেউই তোমার হাত থেকে আমাকে উদ্ধার করতে পারবে না?

8“তোমার হাত আমাকে গড়ে তুলেছে ও আমাকে নির্মাণ করেছে।

এখন কি তুমি ঘুরে দাঁড়িয়ে আমাকে ধ্বংস করবে?

9মনে রেখো যে তুমি মাটির মতো করে আমাকে গড়ে তুলেছ।

এখন কি তুমি আবার আমাকে মাটিতে মিশিয়ে দেবে?

10তুমি কি আমাকে দুধের মতো ঢেলে দাওনি

ও পনিরের মতো আমাকে ঘন করোনি,

11চর্ম-মাংস দিয়ে আমাকে আচ্ছাদিত করোনি

এবং অস্থি ও মাংসপেশী দিয়ে আমাকে একসঙ্গে সংযুক্ত করোনি?

12তুমি আমাকে জীবন দিয়েছ ও আমার প্রতি দয়া দেখিয়েছ,

ও তোমার দূরদর্শিতায় আমার আত্মাকে পাহারা দিয়েছ।

13“কিন্তু তোমার অন্তরে তুমি এসব গুপ্ত রেখেছিলে,

ও আমি জানি যে তোমার মনে এই ছিল:

14আমি যদি পাপ করি, তবে তুমি আমার প্রতি লক্ষ্য রাখবে

ও আমার অপরাধ ক্ষমা করবে না।

15আমি যদি দোষী—তবে আমার প্রতি হায়!

আমি যদি নির্দোষও হয়ে থাকি, তাও আমি মাথা তুলতে পারব না,

যেহেতু আমি লজ্জায় পরিপূর্ণ

ও আমার দুঃখদুর্দশায় ডুবে আছি।

16আমি যদি আমার মাথা তুলি, তবে তুমি এক সিংহের মতো চুপিসাড়ে আমাকে অনুসরণ করবে

ও আবার আমার বিরুদ্ধে তোমার অসাধারণ ক্ষমতা প্রদর্শন করবে।

17তুমি আমার বিরুদ্ধে নতুন নতুন সাক্ষী এনেছ

ও আমার প্রতি তোমার ক্রোধ বৃদ্ধি পেয়েছে;

তোমার সৈন্যবাহিনী আমার বিরুদ্ধে ঢেউয়ের মতো আছড়ে পড়েছে।

18“তুমি কেন তবে আমাকে গর্ভ থেকে বের করে আনলে?

কোনও চোখ আমাকে দেখার আগে আমার মৃত্যু হলেই ভালো হত।

19আমি অজাত অবস্থায় থাকলেই ভালো হত,

বা গর্ভ থেকে সোজা কবরে চলে যেতে পারলেই ভালো হত!

20আমার জীবনের অল্প কয়েকটি দিন কি প্রায় শেষ হতে যাচ্ছে না?

আমার কাছ থেকে সরে যাও যেন সেই স্থানে যাওয়ার আগে,

আমি এক মুহূর্তের আনন্দ উপভোগ করতে পারি

যেখান থেকে কেউ ফিরে আসে না,

বিষাদ ও নিরেট অন্ধকারের সেই দেশ,

22গভীর রাতের সেই দেশ,

নিরেট অন্ধকারের ও বিশৃঙ্খলার সেই দেশ,

যেখানে আলোও অন্ধকারের সমান।”

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

El clamor de Job sobre su creación y mortalidad

  • En su clamor a Dios, Job recurre a imágenes domésticas antiguas como la elaboración del queso y la alfarería para describir la formación de la vida en el vientre, describiendo a Dios como quien moldea el barro, cuaja la leche y teje la carne y los huesos.Fuentes: el propio texto bíblico
  • Job describe el reino de los muertos como una tierra de densa oscuridad, sombras y desorden, suplicando a Dios un breve respiro de consuelo antes de descender a un destino sin retorno.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.