Jeremías 8
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
1“ ‘সদাপ্রভু বলেন, সেই সময় যিহূদার রাজা ও রাজকর্মচারীদের হাড়, যাজক ও ভাববাদীদের হাড় এবং জেরুশালেমের লোকদের হাড়, তাদের কবর থেকে অপসারিত করা হবে। 2সেগুলি সূর্য, চাঁদ ও আকাশের সেইসব তারার সাক্ষাতে খোলা পড়ে থাকবে, যাদের তারা ভালোবাসত ও সেবা করত, যাদের অনুসারী হয়ে তারা তাদের সঙ্গে পরামর্শ করত ও উপাসনা করত। সেই হাড়গুলি আর একত্র সংগ্রহ করা হবে না বা কবর দেওয়া হবে না, কিন্তু আবর্জনার মতো মাটিতে পড়ে থাকবে। 3বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, আমি যেখানেই তাদের নির্বাসিত করি, সেখানে এই মন্দ জাতির অবশিষ্ট জীবিত লোকেরা জীবনের চেয়ে মৃত্যুই বেশি পছন্দ করবে।’
পাপ ও শাস্তি
4“তাদের বলো, ‘সদাপ্রভু এই কথা বলেন:
“ ‘মানুষ যখন পড়ে যায়, তখন তারা কি ওঠে না?
কোনো মানুষ বিপথগামী হলে, সে কি ফিরে আসে না?
5তাহলে কেন এসব লোক বিপথে গিয়েছে?
কেন জেরুশালেম সবসময় বিপথগামী হয়?
তারা ছলনার বাক্যকে আঁকড়ে ধরে,
তারা ফিরে আসতে চায় না।
6আমি মনোযোগ দিয়ে শুনেছি,
কিন্তু সঠিক বিষয় কি, তারা তা বলে না।
কেউই তার দুষ্টতার জন্য অনুতাপ করে না,
বলে, “আমি কী করেছি?”
অশ্ব যেমন যুদ্ধের জন্য দৌড়ায়,
তারা সবাই তেমনই নিজের নিজের পথে যায়।
7এমনকি, আকাশের সারসও
তার নির্ধারিত সময় জানে,
এবং ঘুঘু, ফিঙে ও ময়না
তাদের গমনকাল রক্ষা করে।
কিন্তু আমার প্রজারা জানে না
তাদের সদাপ্রভুর বিধিনিয়ম।
8“ ‘তোমরা কীভাবে বলো, “আমরা জ্ঞানবান,
কারণ আমাদের কাছে আছে সদাপ্রভুর বিধান,”
যখন শাস্ত্রবিদদের মিথ্যা লেখনী,
তা মিথ্যা করে লিখেছে?
9জ্ঞানবানেরা লজ্জিত হবে;
তারা হতাশ হয়ে ফাঁদে ধরা পড়বে।
তারা যেহেতু সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করেছে,
তাহলে তাদের কী ধরনের প্রজ্ঞা আছে?
10সেই কারণে, আমি তাদের স্ত্রীদের নিয়ে অন্য লোকদের দেব,
তাদের খেতগুলি নতুন সব মালিককে দেব।
নগণ্যতম জন থেকে মহান ব্যক্তি পর্যন্ত,
সকলেই লোভ-লালসায় লিপ্ত;
ভাববাদী ও যাজকেরা সব এক রকম,
তারা সকলেই প্রতারণার অনুশীলন করে।
11তারা আমার প্রজাদের ক্ষত এভাবে নিরাময় করে,
যেন তা একটুও ক্ষতিকর নয়।
যখন কোনো শান্তি নেই,
তখন “শান্তি, শান্তি,” বলে তারা আশ্বাস দেয়।
12তাদের এই জঘন্য আচরণের জন্য তারা কি লজ্জিত?
না, তাদের কোনও লজ্জা নেই;
লজ্জাবনত হতে তারা জানেই না।
তাই, পতিতদের মধ্যে তারাও পতিত হবে;
আমি যখন তাদের শাস্তি দিই, তখন তাদেরও ভূপতিত করব,
সদাপ্রভু এই কথা বলেন।
13“ ‘আমি তাদের সব শস্য শেষ করে দেব,
সদাপ্রভু এই কথা বলেন।
তাদের দ্রাক্ষালতায় কোনো আঙুর থাকবে না।
ডুমুর গাছে থাকবে না কোনো ডুমুর,
তাদের পাতাগুলি শুকিয়ে যাবে।
আমি যা কিছু তাদের দিয়েছিলাম,
সব তাদের কাছ থেকে ফিরিয়ে নেব।’ ”
14কেন আমরা এখানে বসে আছি?
এসো, সবাই একত্র হই!
এসো আমরা সুরক্ষিত নগরগুলিতে পালিয়ে যাই
এবং সেখানে ধ্বংস হই!
কারণ আমাদের ঈশ্বর সদাপ্রভু আমাদের ধ্বংস হওয়ার জন্য নিরূপণ করেছেন
এবং আমাদের পান করার জন্য বিষাক্ত জল দিয়েছেন,
কারণ আমরা তাঁর বিরুদ্ধে পাপ করেছি।
15আমরা শান্তির আশা করলাম
কিন্তু কোনো মঙ্গল হল না,
আমরা রোগনিরাময়ের অপেক্ষা করেছিলাম,
কিন্তু কেবলমাত্র আতঙ্কের সম্মুখীন হলাম।
16দান অঞ্চল থেকে
শত্রুদের অশ্বের নাসারব শোনা যাচ্ছে;
তাদের অশ্বগুলির হ্রেষারবে
সমস্ত দেশ কম্পিত হচ্ছে।
এই দেশ ও এর ভিতরের সবকিছু,
এই নগর ও এর মধ্যে বসবাসকারী সবাইকে,
তারা গ্রাস করার জন্য এসেছে।
17“দেখো, আমি তোমাদের মধ্যে বিষধর সাপ প্রেরণ করব,
সেই কালসাপগুলিকে মন্ত্রমুগ্ধ করা যাবে না,
আর তারা তোমাদের দংশন করবে,”
সদাপ্রভু এই কথা বলেন।
18আমার দুঃখ নিরাময়ের ঊর্ধ্বে,
আমার অন্তর ভগ্নচূর্ণ হয়েছে।
19এক দূরবর্তী দেশ থেকে
আমার প্রজাদের কান্না শ্রবণ করো:
“সদাপ্রভু কি সিয়োনে নেই?
তার রাজা কি আর সেখানে থাকেন না?”
“তাদের দেবমূর্তিগুলির দ্বারা, তাদের সেই অসার বিজাতীয় দেবপ্রতিমাগুলির দ্বারা,
তারা কেন আমার ক্রোধের উদ্রেক করেছে?”
20“শস্যচয়নের কাল অতীত হয়েছে,
গ্রীষ্মকাল শেষ হয়েছে,
কিন্তু আমাদের উদ্ধারলাভ হয়নি।”
21আমার জাতির লোকেরা যেহেতু চূর্ণ হয়েছে, আমিও চূর্ণ হয়েছি;
আমি শোক করি, আতঙ্ক আমাকে ঘিরে ধরেছে।
22গিলিয়দে কি কোনো ব্যথার মলম নেই?
সেখানে কি কোনো চিকিৎসক নেই?
তাহলে কেন আমার জাতির লোকেদের ক্ষত
নিরাময় হয় না?

¿Sabías que…?
Juicio, engaño y el bálsamo de Galaad
- Jeremías contrasta el instinto natural de las aves migratorias, como la cigüeña, la tórtola, el vencejo y el tordo, con la conducta del pueblo de Jerusalén. Mientras las aves reconocen por instinto sus épocas fijadas y sus tiempos de migración, el pueblo se niega con terquedad a volverse a Dios.Fuentes: el propio texto bíblico · Jerusalem
- La advertencia de que el resoplido de los caballos de guerra enemigos se escucha desde Dan señala una invasión que entra por el extremo norte. Dan se situaba en el límite septentrional del país, indicando que el destructor ejército invasor ya avanzaba sobre el territorio.Fuentes: el propio texto bíblico · Dan
- El clamor del profeta, '¿No hay bálsamo en Galaad?', evoca a Galaad, una región montañosa situada al este del río Jordán. Jeremías recurre a la figura de médicos y remedios de dicha región para lamentar el colapso moral y físico de su pueblo que sigue sin sanar.Fuentes: el propio texto bíblico · Gilead
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
- Jerusalem · 31.777, 35.234 · versículos 1, 5
- Dan · Hoy: Tel Dan · 33.249, 35.652 · versículo 16
- Zion · Hoy: Jerusalem · 31.777, 35.234 · versículo 19
- Gilead · Hoy: Gilead 1 · 32.187, 35.692 · versículo 22
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org