Jeremías 3
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
1“কোনো পুরুষ যদি তার স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করে,
এবং সেই স্ত্রী তাকে ত্যাগ করে গিয়ে অন্য কোনও পুরুষকে বিয়ে করে,
তাহলে পূর্বের সেই পুরুষ কি পুনরায় সেই স্ত্রীর কাছে ফিরে যাবে?
এই দেশ কি সম্পূর্ণরূপে কলুষিত হবে না?
কিন্তু তুমি বহু প্রেমিকের সঙ্গে বেশ্যার মতো বাস করেছ,
তুমি কি আমার কাছে ফিরে আসবে না?”
সদাপ্রভু এই কথা বলেন।
2“প্রত্যেকটি বৃক্ষশূন্য পর্বতগুলির দিকে তাকাও।
ওখানে কি এমন কোনো স্থান আছে, যেখানে তুমি ধর্ষিতা হওনি?
পথের ধারে বসে তুমি প্রেমিকদের জন্য প্রতীক্ষা করতে,
যেভাবে মরুপ্রান্তরে কোনো যাযাবর বসে থাকে।
তোমার বেশ্যাবৃত্তি ও তোমার দুষ্টতার কারণে,
তুমি সমস্ত দেশকে কলুষিত করেছ।
3সেই কারণে বৃষ্টি নিবারিত হয়েছে
এবং শেষ বর্ষাও ঝরেনি।
তা সত্ত্বেও তোমার চেহারা এক বেশ্যার মতো;
লজ্জিত হতে তুমি চাও না।
4তুমি কি আমাকে ডেকে এখন বলবে না,
‘হে আমার বাবা, আমার যৌবনকাল থেকে তুমিই মিত্র?
5তুমি কি সবসময় রেগে থাকবে?
তোমার রোষ কি চিরকাল থাকবে?’
তোমার কথা এই ধরনের হলেও,
যতরকম দুষ্টতার কাজ তোমার পক্ষে করা সম্ভব সেগুলি সবই তুমি করেছ।”
অবিশ্বস্ত ইস্রায়েল
6রাজা যোশিয়ের রাজত্বকালে, সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত ইস্রায়েল যে কাজ করেছে, তা কি তুমি দেখেছ? সে প্রত্যেকটি উচ্চ পর্বতের উপরে উঠেছে এবং প্রত্যেকটি সবুজ বৃক্ষের তলায় গিয়েছে এবং সেখানে ব্যভিচার করেছে। 7আমি ভেবেছিলাম, এসব কিছু করার পরে, সে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সে ফিরে এল না এবং তার অবিশ্বস্ত বোন যিহূদা তা দেখল। 8অবিশ্বস্ত ইস্রায়েলের ব্যভিচারের জন্য তাকে আমি ত্যাগপত্র দিয়ে দূর করে দিয়েছি। কিন্তু তাতেও তার অবিশ্বস্তা বোন যিহূদার মধ্যে কোনো ভয় আমি দেখতে পেলাম না; সেও চলে গেল এবং ব্যভিচারে লিপ্ত হল। 9যেহেতু ইস্রায়েলের নীতিভ্রষ্টতা তার কাছে গুরুত্বহীন তাই, সে দেশকে কলুষিত করেছে এবং কাঠ ও পাথরের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়েছে। 10কিন্তু এসব সত্ত্বেও, তার অবিশ্বস্ত বোন যিহূদা আন্তরিকতার সঙ্গে আমার কাছে ফিরে আসেনি, সে শুধু দুঃখিত হওয়ার ভান করেছে মাত্র,” সদাপ্রভু এই কথা বলেন।
11সদাপ্রভু আমাকে বললেন, “অবিশ্বস্ত ইস্রায়েল বিশ্বাসঘাতিনী যিহূদার চেয়ে বেশি ধার্মিক! 12যাও, উত্তর দিকে গিয়ে এই কথা ঘোষণা করো।
“ ‘অবিশ্বস্ত ইস্রায়েল, ফিরে এসো,’ সদাপ্রভু ঘোষণা করেন,
‘আমি আর তোমার প্রতি বিরাগ ভাব দেখাব না,
কারণ আমি বিশ্বস্ত,’ সদাপ্রভু এই কথা বলেন।
‘আমি তোমার প্রতি চিরকাল ক্রোধী থাকব না।
13তুমি কেবল তোমার দোষগুলি স্বীকার করো,
যে তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে বিদ্রোহী হয়েছ,
প্রত্যেকটি সবুজ গাছের তলায়
বিজাতীয় দেবদেবীদের প্রতি বিছিয়ে দিয়েছ তোমার আনুগত্য
এবং আমার আজ্ঞাবহ হওনি,’ ”
সদাপ্রভু এই কথা বলেন।
14সদাপ্রভু বলেন, “অবিশ্বস্ত লোকেরা, ফিরে এসো তোমরা, কারণ আমি তোমাদের স্বামী। আমি নগর থেকে তোমাদের একজন এবং গোষ্ঠী থেকে দুজন করে নির্বাচন করব ও সিয়োনে তোমাদের ফিরিয়ে আনব। 15এরপর আমি আমার মনের মতো পালকদের তোমাদের দেব, যারা জ্ঞান ও বিচক্ষণতার সঙ্গে তোমাদের পথ দেখাবে। 16সেই সময়ে দেশে তোমাদের সংখ্যা যখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে, তখন লোকেরা আর ‘সদাপ্রভুর নিয়ম-সিন্দুক’ কথাটা বলবে না। সেকথা তাদের মনে আর প্রবেশ করবে না বা তা তাদের স্মরণেও আসবে না; তার বিরহে তারা দুঃখিত হবে না বা আর একটা সিন্দুকও তৈরি হবে না,” সদাপ্রভু এই কথা বলেন। 17সেই সময়ে তারা জেরুশালেমকে, সদাপ্রভুর সিংহাসনরূপে অভিহিত করবে এবং সর্বজাতির লোক সদাপ্রভুর নামের সমাদর করার জন্য জেরুশালেমে একত্রিত হবে। তারা আর তাদের হৃদয়ের কঠিনতা অনুসারে চলবে না। 18সেই দিনগুলিতে যিহূদা কুল ইস্রায়েল কুলের সঙ্গে সম্মিলিত হবে এবং তারা একসঙ্গে উত্তর দেশ থেকে ফিরে আসবে সেই দেশে, যে দেশ তোমাদের পূর্বপুরুষদের আমি অধিকারস্বরূপ দিয়েছিলাম।
19“আমি নিজেই বলেছিলাম,
“ ‘আমি সানন্দে তোমাদের সঙ্গে নিজের সন্তানের মতো ব্যবহার করব
এবং তোমাদের একটি সুন্দর দেশ দেব,
যা জাতিগণের মধ্যে সবচেয়ে মনোরম অধিকার।’
আমি ভেবেছিলাম, তোমরা আমাকে ‘বাবা’ বলে ডাকবে,
এবং আমার অনুসরণ করা থেকে বিরত হবে না।
20কিন্তু হে ইস্রায়েল, স্বামীর প্রতি বিশ্বাসঘাতিনী একজন স্ত্রীর মতো
তোমরাও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ,”
সদাপ্রভু এই কথা বলেন।
21বৃক্ষশূন্য গিরিমালার উপরে কে যেন উচ্চকণ্ঠে কাঁদছে,
এই কান্না ও সনির্বন্ধ মিনতি ইস্রায়েল জাতির সন্তানদের।
কারণ তারা তাদের পথ কলুষিত করেছে
এবং তাদের ঈশ্বর সদাপ্রভুকে ভুলে গেছে।
22“আমার অবিশ্বস্ত সন্তানরা, ফিরে এসো;
আমি তোমাদের বিপথগামিতার প্রতিকার করব।”
“হ্যাঁ, আমরা তোমার কাছে ফিরে আসব,
কেননা তুমিই আমাদের ঈশ্বর সদাপ্রভু।
23সত্যিই পাহাড়ের উপরে এবং উপপর্বতসমূহের উপরে কৃত
প্রতিমাপূজার উচ্ছৃঙ্খলতা বিভ্রান্তিকর;
সত্যিই, আমাদের ঈশ্বর সদাপ্রভুতে
ইস্রায়েলের পরিত্রাণ।
24লজ্জাজনক দেবদেবীরা আমাদের যৌবনকাল থেকে গ্রাস করেছে
আমাদের পূর্বপুরুষদের পরিশ্রমের ফল,
তাদের গোমেষাদি ও পশুপাল,
তাদের পুত্র ও কন্যাদের।
25এসো, আমরা এখন লজ্জায় শয়ন করি
এবং আমাদের অপমান আমাদের আচ্ছাদিত করুক।
আমরা ও আমাদের পূর্বপুরুষ উভয়েই
আমাদের ঈশ্বর সদাপ্রভুর বিরুদ্ধে পাপ করেছি;
আমাদের যৌবনকাল থেকে আজকের দিন পর্যন্ত,
আমরা ঈশ্বর সদাপ্রভুর বাধ্য হইনি।”

¿Sabías que…?
Un llamado al regreso de las hermanas infieles
- Durante el reinado del rey Josías de Judá, Jeremías recibió profecías que comparaban al reino del norte de Israel y al reino del sur de Judá con dos hermanas. Aunque el reino del norte ya había sido repudiado por su idolatría, Judá no aprendió del destino de su hermana y solo regresó de forma fingida.Fuentes: el propio texto bíblico · Josiah
- El profeta anticipa una restauración futura en la que el pueblo disperso es llevado de regreso a Sion, la colina histórica de Jerusalén. En aquel tiempo, la propia Jerusalén sería llamada el Trono del SEÑOR, y el arca del pacto ya no sería recordada ni reconstruida.Fuentes: el propio texto bíblico · Zion · Jerusalem
- A partir de las imágenes matrimoniales y del divorcio, el texto describe el culto a dioses extranjeros en las colinas y bajo los árboles frondosos como una infidelidad conyugal. A pesar de esta traición, el SEÑOR invita repetidamente a sus hijos infieles a reconocer su culpa y regresar a Él.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org