Nations Bible

Jeremías 25

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

সত্তর বছরের বন্দিদশা

1যিহূদার রাজা যোশিয়ের পুত্র যিহোয়াকীমের রাজত্বের চতুর্থ বছরে, অর্থাৎ ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারের রাজত্বের প্রথম বছরে, যিহূদার লোকদের জন্য সদাপ্রভুর বাক্য যিরমিয়ের কাছে উপস্থিত হল। 2তাই ভাববাদী যিরমিয় যিহূদার সব লোকের কাছে এবং জেরুশালেমে বসবাসকারী সকলের কাছে এই কথা বললেন: 3যিহূদার রাজা আমোনের পুত্র যোশিয়ের রাজত্বের তেরোতম বছর থেকে আজ পর্যন্ত, এই তেইশ বছর, সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হয়েছে এবং আমি বারবার তোমাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তোমরা তা শোনোনি।

4আর সদাপ্রভু যদিও তাঁর দাস ভাববাদীদের বারবার তোমাদের কাছে প্রেরণ করেছেন, তোমরা কিন্তু তাদের কথা শোনোনি বা তাতে মনোযোগও দাওনি। 5তারা বলেছিলেন, “তোমাদের প্রত্যেকে এখন তোমাদের মন্দ পথ থেকে ও তোমাদের মন্দ সব অভ্যাস থেকে ফেরো, তাহলে সদাপ্রভু তোমাদের ও তোমাদের পিতৃপুরুষদের এই যে দেশ দিয়েছেন, তার মধ্যে তোমরা চিরকাল বসবাস করতে পারবে। 6অন্য দেবদেবীর অনুসারী হয়ে তোমরা তাদের সেবা ও উপাসনা করবে না। তোমাদের হাতের তৈরি সব দেবমূর্তি দিয়ে আমার ক্রোধ উত্তেজিত কোরো না। তাহলে আমি তোমাদের কোনো ক্ষতি করব না।”

7সদাপ্রভু বলেন, “তোমরা কিন্তু আমার কথা শোনোনি এবং তোমাদের হাতে তৈরি ওইসব বিগ্রহের দ্বারা তোমরা আমার ক্রোধ জাগিয়ে তুলেছ। এভাবে তোমরা নিজেরাই নিজেদের ক্ষতিসাধন করেছ।”

8সেই কারণে, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “তোমরা যেহেতু আমার কথা শোনোনি, 9আমি উত্তর দিকের সমস্ত জাতিকে ও আমার দাস, ব্যাবিলনের রাজা নেবুখাদনেজারকে ডেকে পাঠাব,” একথা সদাপ্রভু বলেন। “আমি এই দেশ ও এর অধিবাসীদের এবং এর চারপাশের সব জাতির বিরুদ্ধে তাদের নিয়ে আসব। আমি তাদের সম্পূর্ণরূপে ধ্বংস করব। আমি তাদের বিভীষিকা ও নিন্দার পাত্র করব। তারা চিরকালের জন্য ধ্বংস হবে। 10আমি তাদের মধ্য থেকে আমোদ ও আনন্দের রব, বর ও কনের আনন্দরব নিবৃত্ত করব। সেখানে জাঁতার শব্দ আর শোনা যাবে না এবং তাদের গৃহের সমস্ত প্রদীপ আমি নিভিয়ে ফেলব। 11সমস্ত দেশই এক জনশূন্য পতিত ভূমি হয়ে যাবে, আর এই জাতিগুলি সত্তর বছর ধরে ব্যাবিলনের রাজার দাসত্ব করবে।

12“কিন্তু সেই সত্তর বছর সম্পূর্ণ হলে পর, আমি ব্যাবিলনের রাজা ও তার জাতি এবং ব্যাবিলনীয়দের দেশকে তাদের অপরাধের জন্য শাস্তি দেব,” সদাপ্রভু এই কথা বলেন, “এবং চিরকালের জন্য তা জনমানবহীন স্থানে পরিণত করব। 13আমি সেই দেশের বিরুদ্ধে যে সমস্ত অভিশাপের কথা বলেছি, যে কথাগুলি এই পুস্তকে লিখিত হয়েছে এবং সব জাতির বিরুদ্ধে যিরমিয় যে সকল ভাববাণী করেছে, সেই সমস্তই তাদের উপরে নিয়ে আসব। 14তারা নিজেরাই বহু জাতি ও মহান রাজাদের দাসত্ব করবে; তাদের সমস্ত কাজ ও তাদের হাত যা করেছে, সেই অনুযায়ী আমি তাদের প্রতিফল দেব।”

সদাপ্রভুর ক্রোধের পেয়ালা

15ইস্রায়েলের ঈশ্বর, সদাপ্রভু আমাকে এই কথা বললেন: “তুমি আমার হাত থেকে আমার ক্রোধের দ্রাক্ষারসে পূর্ণ এই পেয়ালা নাও এবং আমি যে জাতিদের কাছে তোমাকে পাঠাই, তুমি তা থেকে তাদের পান করাও। 16তা থেকে পান করলে পর তারা টলমল করবে এবং তাদের মধ্যে আমি যে তরোয়াল প্রেরণ করব, তার দরুন তারা উন্মাদ হয়ে যাবে।” 17তাই আমি সদাপ্রভুর হাত থেকে সেই পানপাত্র নিলাম এবং যাদের কাছে তিনি আমাকে প্রেরণ করেছিলেন, সেই সমস্ত জাতিকে তা পান করালাম।

18জেরুশালেম ও যিহূদার সব নগর, তার রাজাদের ও রাজকর্মচারীদের, যেন তারা আজও যেমন আছে, সেইরকম বিভীষিকা ও নিন্দা ও অভিশাপের পাত্র হয়;

19মিশরের রাজা ফরৌণকে, তাঁর পরিচারকদের ও রাজকর্মচারীদের ও তাঁর সমস্ত প্রজাকে, 20আর যে সমস্ত বিদেশি সেখানে বসবাস করে;

ঊষ দেশের সব রাজাকে;

ফিলিস্তিনী সব রাজাকে (অর্থাৎ অস্কিলোন, গাজা, ইক্রোণ এবং অস্‌দোদের অবশিষ্ট পরিত্যক্ত লোকদের);

21ইদোম, মোয়াব ও অম্মোনকে;

22সোর ও সীদোনের সব রাজাকে;

সমুদ্র-উপকূল বরাবর সমস্ত রাজাকে;

23দদান, টেমা, বূষ ও দূরবর্তী স্থানের লোককে;

24আরবের সমস্ত রাজা এবং প্রান্তের দেশগুলিতে বসবাসকারী বিদেশিদের সব রাজাকে

25সিম্রি, এলম ও মাদীয় সব রাজাকে;

26দূরে ও নিকটে স্থিত উত্তর দিকের সব রাজাকে এবং ভূপৃষ্ঠের উপরে স্থিত সমস্ত রাজ্যকে, একের পর অন্য একজনকে পান করালাম।

তাদের সবার পান করার পর শেশকের রাজাকেও তা পান করতে হবে।

27“তারপর তুমি তাদের বোলো, ‘বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর এই কথা বলেন: পান করো, মত্ত হও ও বমি করো। আর আমি যে বিপক্ষের তরোয়াল প্রেরণ করব, তার জন্য পতিত হও, আর উঠো না।’ 28কিন্তু তারা যদি তোমার হাত থেকে ওই পানপাত্র নিয়ে পান করতে না চায়, তাদের বোলো, ‘বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: তোমাদের অবশ্যই পান করতে হবে! 29দেখো আমার নামে আখ্যাত এই নগরের উপরে আমার বিপর্যয় নিয়ে আসা শুরু করলাম, আর তোমরা কি প্রকৃতই অদণ্ডিত থাকবে? না, তোমরা অদণ্ডিত থাকবে না, কারণ পৃথিবীনিবাসী সকলের উপরে আমি এক তরোয়াল আহ্বান করেছি, বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন।’

30“এখন তাদের বিরুদ্ধে এই ভাববাণী করো এবং তাদের বলো:

“ ‘সদাপ্রভু ঊর্ধ্ব থেকে গর্জন করবেন;

তাঁর পবিত্র বাসস্থান থেকে তিনি বজ্রধ্বনি করবেন

এবং তাঁর দেশের বিরুদ্ধে প্রবল গর্জন করবেন।

তিনি দ্রাক্ষাপেষণকারীদের মতো চিৎকার করবেন,

পৃথিবীনিবাসী সকলের বিরুদ্ধে চিৎকার করবেন।

31সেই কলরব পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত প্রতিধ্বনিত হবে,

কারণ সদাপ্রভু সব জাতির বিরুদ্ধে অভিযোগ আনবেন;

তিনি সব জাতির বিচার করবেন

এবং দুষ্টদের তরোয়ালের মুখে ফেলবেন,’ ”

সদাপ্রভু এই কথা বলেন।

32বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন:

“দেখো! এক জাতি থেকে অন্য জাতির উপরে

বিপর্যয় ছড়িয়ে পড়ছে;

পৃথিবীর প্রান্তসীমা থেকে উঠে আসছে

এক শক্তিশালী ঝড়।”

33সেই সময়ে সদাপ্রভুর দ্বারা নিহতেরা, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত, সর্বত্র পড়ে থাকবে। তাদের জন্য শোক করা হবে না বা তাদের সংগ্রহ করে কবর দেওয়া হবে না, কিন্তু মাটিতে পতিত আবর্জনার মতো তারা পড়ে থাকবে।

34হে পালকেরা, তোমরা কাঁদো ও বিলাপ করো;

পালের নেতারা, তোমরা ধুলোয় গড়াগড়ি দাও।

কারণ তোমাদের হত্যা করার সময় এসে পড়েছে;

তোমরা পড়ে চুরমার হওয়া কোনো সুন্দর পাত্রের মতো চারদিকে পড়ে থাকবে।

35পালকদের পালানোর কোনো স্থান থাকবে না,

পালের নেতাদের পালানোর কোনো জায়গা থাকবে না।

36ওই পালকদের কান্নার রব শোনো,

পালের নেতাদের বিলাপের রব শোনো,

কারণ সদাপ্রভু তাদের পালের চারণভূমি ধ্বংস করছেন।

37সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধের জন্য

শান্তিপূর্ণ পশুচারণভূমিগুলি পরিত্যক্ত পড়ে থাকবে।

38অত্যাচারীদের তরোয়ালের জন্য

হে সদাপ্রভুর প্রচণ্ড ক্রোধের জন্য,

সিংহের মতোই তিনি তাঁর আবাস ত্যাগ করে আসবেন,

তাদের দেশ জনশূন্য পড়ে থাকবে।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Setenta años de exilio y la copa de la ira

  • La profecía está fechada con precisión en el cuarto año del rey Joacim de Judá, coincidiendo con el primer año de Nabucodonosor, rey de Babilonia. Jeremías señala que había estado proclamando las advertencias de Dios continuamente durante veintitrés años, comenzando en el decimotercer año del rey Josías.Fuentes: el propio texto bíblico · Jeremiah · Jehoiakim · Nebuchadnezzar
  • Este capítulo introduce la profecía de que Judá y las naciones vecinas servirían al rey de Babilonia durante setenta años. El texto también anuncia que, al cumplirse esos setenta años, la propia Babilonia y la tierra de los caldeos serían castigadas y quedarían desoladas.Fuentes: el propio texto bíblico · Babylon
  • La visión del juicio se extiende mucho más allá de Judá mediante el símbolo de una copa de ira entregada a numerosos pueblos vecinos. Entre ellos figuraban Egipto, ciudades filisteas como Ascalón, Gaza y Asdod, así como vecinos regionales como Edom y Moab.Fuentes: el propio texto bíblico · Ashdod · Ashkelon · Gaza

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Babylon · 32.543, 44.422 · versículos 1, 9, 11, 12, 14
  • Jerusalem · 31.777, 35.234 · versículos 2, 18, 29
  • Chaldea · 30.962, 46.104 · versículo 12
  • Egypt · 30.129, 31.308 · versículos 19, 20
  • Ashdod · Hoy: Tel Ashdod · 31.757, 34.658 · versículo 20
  • Ashkelon · Hoy: Tel Ashkelon · 31.664, 34.546 · versículo 20
  • Ekron · Hoy: Tel Miqne · 31.777, 34.852 · versículo 20
  • Gaza · Hoy: Tell Harube · 31.504, 34.464 · versículo 20
  • Ammon · 31.955, 35.934 · versículo 21
  • Edom · 30.746, 35.604 · versículo 21
  • Moab · Hoy: Moab 1 · 31.181, 35.701 · versículo 21
  • Sidon · Hoy: Sandikli archaeological site in Sidon · 33.561, 35.372 · versículo 22
  • Tyre · 33.271, 35.196 · versículo 22
  • Tema · Hoy: Tayma · 27.630, 38.552 · versículo 23
  • Arabia · Hoy: Arabian Peninsula · 23.000, 46.000 · versículo 24
  • Elam · 32.189, 48.258 · versículo 25
  • Media · 34.806, 48.516 · versículo 25
  • Sheshach · Hoy: Babylon · 32.543, 44.422 · versículo 26

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.