Jeremías 17
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
1“যিহূদার পাপ লোহার এক যন্ত্র দিয়ে খোদিত ও
হীরার কাঁটা দিয়ে লেখা হয়েছে,
তা খোদিত হয়েছে তাদের হৃদয়ের ফলকে
এবং তাদের বেদির শৃঙ্গগুলির উপরে।
2এমনকি তাদের ছেলেমেয়েরাও স্মরণ করতে পারে
তাদের বেদিগুলি ও আশেরা-মূর্তির খুঁটিগুলির কথা,
যেগুলি স্থাপিত ছিল ডালপালা ছড়ানো গাছগুলির তলে
ও উঁচু সব পাহাড়ের উপরে।
3দেশের সর্বত্র তোমাদের পাপের কারণে,
তোমাদের উঁচু স্থানগুলি সমেত
দেশের মধ্যে অবস্থিত আমার পর্বত
আর তোমাদের ঐশ্বর্য ও সমস্ত ধনসম্পদ,
আমি লুটের বস্তু বলে বিলিয়ে দেব।
4যে অধিকার আমি তোমাদের দিয়েছিলাম,
তোমাদের দোষেই তোমরা তা হারাবে।
তোমাদের অপরিচিত এক দেশে,
আমি তোমাদের, তোমাদেরই শত্রুদের দাস করব,
কারণ তোমরা আমার ক্রোধ প্রজ্বলিত করেছ
এবং চিরকাল তা জ্বলতে থাকবে।”
5সদাপ্রভু এই কথা বলেন:
“অভিশপ্ত সেই জন, যে মানুষের উপরে নির্ভর করে,
যে তার শক্তির জন্য নিজের শরীরের উপরে আস্থা রাখে
এবং যার হৃদয় সদাপ্রভুর কাছ থেকে বিমুখ হয়।
6সে হবে পতিত জমিতে কোনো ঝাউ গাছের মতো;
সমৃদ্ধির সময় এলে সে তা দেখতে পাবে না।
মরুভূমির শুকনো স্থানগুলিতে, এক লবণাক্ত ভূমিতে,
সে বসবাস করবে, যেখানে কেউ থাকে না।
7“কিন্তু ধন্য সেই মানুষ, যে সদাপ্রভুর উপরে নির্ভর করে,
যার আস্থা থাকে তাঁরই উপর।
8সে জলের তীরে রোপিত বৃক্ষের মতো হবে,
যার শিকড় ছড়িয়ে যায় জলের দিকে।
গ্রীষ্মের আগমনে সে ভয় পায় না,
তার পাতাগুলি সবসময়ই সবুজ থাকে।
খরার বছরে তার দুশ্চিন্তা হয় না
ফল উৎপন্ন করতে সে কখনও ব্যর্থ হয় না।”
9হৃদয় সব বিষয়ের চেয়ে বেশি প্রবঞ্চক,
তার রোগের নিরাময় হয় না।
কে বা তা বুঝতে পারে?
10“আমি সদাপ্রভু, হৃদয়ের অনুসন্ধান করি
এবং মন যাচাই করি,
যেন মানুষকে তার আচরণ ও কাজকর্মের জন্য
উপযুক্ত পুরস্কার দিতে পারি।”
11অন্যের ডিমে তিতির পাখি তা দিয়ে যেমন বাচ্চা তোলে,
অসৎ উপায়ে যে ধন উপার্জন করে, সে তেমনই।
তার জীবনের মাঝামাঝি বয়সে, ধন তাকে ছেড়ে যাবে,
পরিশেষে সে এক মূর্খ প্রতিপন্ন হবে।
12আদি থেকে উন্নত স্থানে অবস্থিত, সেই গৌরবের সিংহাসন
হল আমাদের ধর্মধামের স্থান।
13ইস্রায়েলের আশা, হে সদাপ্রভু,
যারা তোমাকে ত্যাগ করে, তারা লজ্জিত হবে।
যারা তোমার কাছ থেকে বিমুখ হয়, তাদের নাম ধুলোয় লেখা হবে,
কারণ তারা জীবন্ত জলের উৎস,
সদাপ্রভুকে ত্যাগ করেছে।
14হে সদাপ্রভু, আমাকে সুস্থ করো, তাহলে আমি সুস্থ হব;
আমাকে উদ্ধার করো, তাহলে আমি উদ্ধার পাব,
কারণ আমি কেবলই তোমার প্রশংসা করি।
15লোকেরা নিন্দা করে আমাকে বলতে থাকে,
“সদাপ্রভুর বাক্য কোথায়?
তা এখনই পূর্ণ হোক!”
16তোমার প্রজাদের পালকের দায়িত্ব ছেড়ে আমি পালিয়ে যাইনি;
তুমি জানো, আমি এই হতাশার দিন দেখতে চাইনি।
আমার মুখ দিয়ে যে কথা বের হয়, তা তোমার কাছে প্রকাশ্য আছে।
17আমার কাছে আতঙ্কস্বরূপ হোয়ো না,
বিপর্যয়ের দিনে তুমিই আমার আশ্রয়স্থান।
18আমার নিপীড়নকারীদের তুমি লজ্জায় ফেলো,
কিন্তু আমাকে লজ্জিত হওয়া থেকে রক্ষা করো।
তাদের আতঙ্কিত করো,
কিন্তু আমার আতঙ্ক দূরে করো।
তাদের উপরে বিপর্যয়ের দিন নিয়ে এসো;
দ্বিগুণ বিনাশ দ্বারা তাদের ধ্বংস করো।
সাব্বাথ-দিন পবিত্ররূপে পালন
19সদাপ্রভু আমাকে এই কথা বললেন, “যিহূদার রাজারা যে ফটক দিয়ে ভিতরে আসে ও বাইরে যায়, তুমি জনসাধারণের সেই দুয়ারে গিয়ে দাঁড়াও; আবার জেরুশালেমের অন্য সব ফটকেও গিয়ে দাঁড়াও। 20তাদের বলো, ‘হে যিহূদার রাজগণ ও যিহূদার সব লোক এবং জেরুশালেমে বসবাসকারী প্রত্যেকে যারা এসব ফটক দিয়ে প্রবেশ করো, তোমরা সদাপ্রভুর এই কথা শোনো। 21সদাপ্রভু এই কথা বলেন: তোমরা সাবধান হও, সাব্বাথ-দিনে তোমরা কোনো বোঝা বইবে না, অথবা জেরুশালেমের ফটকগুলি দিয়ে কোনো বোঝা ভিতরে আনবে না। 22তোমাদের ঘরের বাইরে কোনো বোঝা আনবে না, কিংবা সাব্বাথ-দিনে তোমরা কোনো কাজ করবে না, কিন্তু সাব্বাথ-দিন পবিত্ররূপে পালন করবে, যেমন আমি তোমাদের পূর্বপুরুষদের আদেশ দিয়েছিলাম। 23তারা কিন্তু শোনেনি এবং কোনো মনোযোগও দেয়নি। তারা ছিল একগুঁয়ে এবং আমার কথা শুনতে চায়নি বা আমার শাসনে সাড়া দেয়নি। 24কিন্তু তোমরা যদি যত্নের সঙ্গে আমার আদেশ পালন করো, সদাপ্রভু এই কথা বলেন, আর তোমরা সাব্বাথ-দিনে এই নগরের ফটকগুলি দিয়ে কোনো বোঝা ভিতরে না নিয়ে এসো এবং কোনো কাজ না করে সাব্বাথ-দিনকে পবিত্র বলে মান্য করো, 25তাহলে রাজারা, যারা দাউদের সিংহাসনে বসে, তারা তাদের কর্মচারীদের সঙ্গে এই নগরের ফটকগুলি দিয়ে প্রবেশ করবে। তারা ও তাদের কর্মচারীরা ঘোড়ায় ও রথ চড়ে আসবে। তারা যিহূদার লোকদের ও জেরুশালেমে বসবাসকারী লোকদের সঙ্গে আসবে এবং এই নগরে চিরকালের জন্য লোকেদের বসবাস থাকবে। 26লোকেরা যিহূদার বিভিন্ন নগর থেকে ও জেরুশালেমের নিকটবর্তী গ্রামগুলি থেকে আসবে, বিন্যামীনের এলাকা ও পশ্চিমাঞ্চলের ছোটো ছোটো পাহাড়তলি থেকে, পার্বত্য অঞ্চল ও নেগেভ থেকে আসবে এবং সদাপ্রভুর গৃহে হোমবলি ও বিভিন্ন বলিদান, শস্য-নৈবেদ্য, ধূপ ও ধন্যবাদ-দানের বলি নিয়ে আসবে। 27কিন্তু সাব্বাথ-দিন যদি তোমরা পবিত্র না রাখো এবং সাব্বাথ-দিনে জেরুশালেমের ফটকগুলি দিয়ে বোঝা বহন করে ভিতরে নিয়ে এসে আমার আদেশ পালন না করো, তাহলে জেরুশালেমের ফটকগুলিতে আমি এমন আগুন জ্বালিয়ে দেব, যা নিভানো যাবে না। সেই আগুন তার দুর্গগুলিকে গ্রাস করবে।’ ”

¿Sabías que…?
La confianza, el corazón y el día de reposo
- El estilo de hierro y la punta de diamante eran herramientas antiguas utilizadas para grabar inscripciones profundas y permanentes en piedra o metal. Jeremías emplea esta imagen para resaltar que la idolatría de Judá no era superficial, sino que estaba profundamente grabada en sus corazones y en los cuernos de sus altares.Fuentes: el propio texto bíblico
- Jeremías contrasta un arbusto solitario en el desierto árido y salitroso con un árbol frondoso plantado junto a una corriente de agua. Un árbol cuyas raíces alcanzan el agua se mantiene verde y produce fruto incluso en años de sequía, representando a quienes confían en Dios en lugar de las fuerzas humanas.Fuentes: el propio texto bíblico
- Jeremías recibió la instrucción de proclamar el mensaje divino en las puertas de Jerusalén, prohibiendo el traslado de cargas en el día de reposo. Guardar este día aseguraba la continuidad de los reyes en el trono de David y la llegada de adoradores de la tierra de Benjamín, de Judá y del Neguev.Fuentes: el propio texto bíblico · David · Benjamin (patriarch) · Jerusalem
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
- Arabah · 30.417, 35.151 · versículo 6
- Jerusalem · 31.777, 35.234 · versículos 19, 20, 21, 25, 26, 27
- People’s Gate · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 19
- Negeb · 31.245, 34.841 · versículo 26
- Shephelah · 31.692, 34.875 · versículo 26
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org