Nations Bible

Isaías 48

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

অনমনীয় ইস্রায়েল

1“ওহে যাকোবের কুল, তোমরা একথা শোনো,

তোমাদের ইস্রায়েল নামে ডাকা হয়,

তোমাদের উদ্ভব যিহূদার বংশ থেকে,

তোমরা সদাপ্রভুর নামে শপথ নিয়ে থাকো

ও ইস্রায়েলের ঈশ্বরের কাছে মিনতি করে থাকো,

কিন্তু সত্যে বা ধার্মিকতায় তা করো না।

2তোমরা নিজেদের সেই পবিত্র নগরের নাগরিক বলো

এবং ইস্রায়েলের ঈশ্বরের উপরে নির্ভর করো,

সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম,

3আমি পূর্বকার বিষয়গুলি বহুপূর্বেই বলেছি,

আমার মুখ সেগুলি ঘোষণা করেছে এবং আমি সেগুলি জানিয়ে দিয়েছি;

তারপরে হঠাৎই আমি সক্রিয় হয়েছি এবং সেগুলি সংঘটিত হয়েছে।

4কারণ আমি জানতাম, তোমরা কেমন অনমনীয়;

তোমাদের ঘাড়ের পেশিগুলি সব লোহার,

তোমাদের কপাল ছিল পিতলের মতো।

5সেই কারণে এসব বিষয় আমি বহুপূর্বেই তোমাদের বলেছিলাম;

সেগুলি ঘটার পূর্বেই আমি তোমাদের কাছে ঘোষণা করেছিলাম,

যেন তোমরা বলতে না পারো,

‘আমার তৈরি প্রতিমারা সেগুলি করেছে;

আমার কাঠের মূর্তি ও ধাতব দেবতা সেগুলি নির্ধারণ করেছে।’

6তোমরা এসব কথা শুনেছ; সেই সমস্তের দিকে তোমরা তাকাও।

তোমরা কি সেগুলি স্বীকার করবে না?

“এখন থেকে আমি তোমাদের নতুন সব বিষয় বলব,

সেইসব গুপ্ত বিষয়, যেগুলি তোমাদের অজানা।

7সেগুলির সৃষ্টি এখনই হয়েছে, বেশি দিন আগে নয়;

আজকের পূর্বে সেগুলির কথা তোমরা শোনোনি।

তাই তোমরা বলতে পারো না,

‘হ্যাঁ, আমরা সেগুলির কথা জানতাম।’

8তোমরা কিছুই শোনোনি, বোঝোওনি;

প্রাচীনকাল থেকেই তোমাদের কান খোলা থাকেনি।

তোমরা যে কেমন বিশ্বাসঘাতক, তা আমি ভালোভাবেই জানি;

জন্ম থেকেই তোমরা বিদ্রোহী নামে আখ্যাত।

9আমার নিজেরই নামের অনুরোধে আমি আমার ক্রোধ চরিতার্থ করায় বিলম্ব করেছি;

আমার নামের প্রশংসার জন্য আমি তা মুলতুবি রেখেছি,

যেন তোমাদের উচ্ছেদসাধন না করি।

10দেখো, আমি তোমাদের আগুনে বিশুদ্ধ করেছি, যদিও রুপোর মতো নয়;

আমি তোমাদের কষ্টের চুল্লিতে পরখ করেছি।

11আমার নিজের জন্য, হ্যাঁ, আমার নিজেরই জন্য, আমি এরকম করি।

কেমন করে আমি আমার নামের অপমান হতে দিতে পারি?

আমার মহিমা আমি আর অন্য কাউকে দিতে পারি না।

ইস্রায়েলের মুক্তি

12“ওহে যাকোব, আমার কথা শোনো,

শোনো ইস্রায়েল, যাকে আমি আহ্বান করেছি:

আমিই তিনি;

আমিই প্রথম ও আমিই শেষ।

13আমার নিজের হাত পৃথিবীর ভিত্তিমূলগুলি স্থাপন করেছে,

আমার ডান হাত আকাশমণ্ডলকে প্রসারিত করেছে;

যখন আমি তাদের তলব করি,

তারা একসঙ্গে উঠে দাঁড়ায়।

14“তোমরা সকলে একসঙ্গে এসো ও শোনো,

প্রতিমাগুলির মধ্যে কে আগাম এসব বিষয়ের কথা বলেছে?

সদাপ্রভুর মনোনীত সহায়ক,

ব্যাবিলনের বিরুদ্ধে তাঁর ইচ্ছা পূর্ণ করবে;

তাঁর বাহু ব্যাবিলনীয়দের বিরুদ্ধে উঠবে।

15আমি, হ্যাঁ আমিই, একথা বলেছি,

হ্যাঁ, আমিই তাকে আহ্বান করেছি।

আমি তাকে নিয়ে আসব,

আর সে তার লক্ষ্যে সফল হবে।

16“তোমরা আমার কাছে এসো ও একথা শোনো:

“আদি থেকে আমি কোনো কথা গোপনে বলিনি;

যখন তা ঘটে, আমি সেখানে উপস্থিত থাকি।”

আর এখন সার্বভৌম সদাপ্রভু তাঁর আত্মা সহ

আমাকে প্রেরণ করেছেন।

17সদাপ্রভু এই কথা বলেন,

যিনি তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন,

“আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর,

তোমাদের পক্ষে যা সর্বোৎকৃষ্ট, তিনি তাই তোমাদের শেখান,

যে পথে তোমাদের চলা উচিত, তিনি তোমাদের সেই পথ প্রদর্শন করেন।

18কেবলমাত্র যদি তোমরা আমার আদেশগুলির প্রতি মনোযোগ দিতে,

তোমাদের শান্তি হত নদীর প্রবাহিত স্রোতের মতো,

তোমাদের ধার্মিকতা হত সমুদ্রতরঙ্গের মতো।

19তোমাদের বংশধরেরা হত বালুকার মতো,

তোমাদের সন্তানেরা হত বালুকণার মতো অসংখ্য;

তাদের নাম কখনও মুছে ফেলা হত না,

কিংবা আমার সামনে থেকে তারা কখনও বিলুপ্ত হত না।”

20তোমরা ব্যাবিলন ত্যাগ করো,

ব্যাবিলনীয়দের কাছ থেকে পলায়ন করো!

আনন্দরবের সঙ্গে একথা প্রচার করো,

ঘোষণা করো সেই বার্তা।

পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত তা পৌঁছে দাও;

বলো, “সদাপ্রভু তাঁর দাস যাকোবকে মুক্ত করেছেন।”

21মরুভূমির মধ্য দিয়ে তাদের নিয়ে যাওয়ার সময় তারা পিপাসিত হয়নি;

তাদের জন্য তিনি শিলাপ্রস্তর বিদীর্ণ করে জল প্রবাহিত করেছিলেন;

তিনি শিলা বিদীর্ণ করেছিলেন

আর জল প্রবাহিত হয়েছিল।

22সদাপ্রভু বলেন, “দুষ্ট লোকেদের কোনো শান্তি নেই।”

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Purificación de Israel y salida de Babilonia

  • En Isaías 48, Dios explica que reveló profecías y las cumplió repentinamente para que el pueblo obstinado no atribuyera estos acontecimientos a ídolos esculpidos o imágenes fundidas. El anuncio tanto de cosas pasadas como de cosas totalmente nuevas buscaba desmantelar cualquier pretensión de poder idolátrico.Fuentes: el propio texto bíblico
  • El capítulo insta a los exiliados a huir de Babilonia y de los caldeos, una región en la Baja Mesopotamia situada en la vasta llanura regada por los ríos Éufrates y Tigris. Babilonia, ubicada sobre el Éufrates, sirvió como lugar de exilio hasta este llamado a salir con gozosa proclamación.Fuentes: el propio texto bíblico · Babylon · Chaldea
  • Aunque Dios habla de purificar a la casa de Jacob en el horno de la aflicción y no como a la plata, el texto promete provisión divina en su retorno, evocando el agua que brotó de una roca hendida en el desierto.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Babylon · 32.543, 44.422 · versículos 14, 20
  • Chaldea · 30.962, 46.104 · versículos 14, 20

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.