Isaías 44
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
মনোনীত ইস্রায়েল
1“কিন্তু এখন, ওহে আমার দাস যাকোব,
আমার মনোনীত ইস্রায়েল, তোমরা শোনো।
2যিনি তোমাকে নির্মাণ করেছেন, যিনি মায়ের গর্ভে তোমাকে গঠন করেছেন
এবং যিনি তোমাকে সাহায্য করবেন,
সেই সদাপ্রভু এই কথা বলেন:
ওহে আমার দাস যাকোব, আমার মনোনীত যিশুরূণ,
তুমি ভয় কোরো না।
3কারণ আমি তৃষিত ভূমিতে জল ঢেলে দেব,
শুষ্ক মাটিতে বইয়ে দেব নদীর স্রোত;
আমি তোমার বংশধরদের উপরে ঢেলে দেব আমার আত্মা,
তোমার সন্তানদের উপরে ঢেলে দেব আমার আশীর্বাদ।
4যেমন জলস্রোতের তীরে ঝাউ গাছ,
তেমনই চারণভূমিতে তৃণের মতো তারা উৎপন্ন হবে।
5কেউ একজন বলবে, ‘আমি সদাপ্রভুর’;
অন্য একজন যাকোবের নামে নিজের পরিচয় দেবে;
আরও একজন তার হাতে লিখবে, ‘সদাপ্রভুর,’
আর তারা ইস্রায়েল নামে পদবি গ্রহণ করবে।
সদাপ্রভু, প্রতিমা নয়
6“ইস্রায়েলের রাজা ও মুক্তিদাতা, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন:
আমিই প্রথম ও আমিই শেষ:
আমি ছাড়া আর কোনো ঈশ্বর নেই।
7তাহলে আমার মতো আর কে আছে? সে সেকথা ঘোষণা করুক।
সে তা বলুক ও আমার সামনে উপস্থাপন করুক;
আমার পুরাকালের লোকদের স্থাপন করার সময় কী ঘটেছিল,
আর ভবিষ্যতেই বা কী ঘটবে,
হ্যাঁ, সে আগাম বলুক, ভাবীকালে কী ঘটবে।
8তোমরা ভয়ে কেঁপো না, ভয় কোরো না।
একথা আমি কি ঘোষণা করিনি ও বহুপূর্বেই তা বলে দিইনি?
তোমরাই আমার সাক্ষী। আমি ছাড়া আর কোনো ঈশ্বর কি আছে?
না, আর কোনো শৈল নেই; আমি তেমন কাউকে জানি না।”
9যারা প্রতিমা নির্মাণ করে, তারা কিছুই নয়,
তাদের নির্মিত মনোহর বস্তুগুলি কোনো উপকারে আসে না।
যারা তাদের হয়ে কথা বলে, তারা অন্ধ;
নিজেদেরই লজ্জা উদ্রেকের জন্য তারা অজ্ঞ প্রতিপন্ন হয়।
10কে কোনো প্রতিমার আকার দেয় ও কোনো মূর্তি ছাঁচে ঢালে,
যা তার কোনো উপকারে আসে না?
11সে ও তার অনুগামী সকলে লজ্জিত হবে;
শিল্পকরেরা মানুষ ছাড়া আর কিছুই নয়।
তারা সকলে এসে নিজের অবস্থান গ্রহণ করুক;
তাদের সকলকে আতঙ্কগ্রস্ত ও নীচ প্রতিপন্ন করা হবে।
12কামার একটি যন্ত্র গ্রহণ করে
ও জ্বলন্ত কয়লায় তা নিয়ে কাজ করে;
হাতুড়ি পিটিয়ে সে এক মূর্তি তৈরি করে,
সে তার শক্তিশালী হাতে তার আকৃতি দেয়।
সে ক্ষুধার্ত হয়ে তার শক্তি হারায়;
জলপান না করে সে মূর্ছিত হয়।
13ছুতোর একটি সুতো দিয়ে মাপে
ও কম্পাস দিয়ে তার রূপরেখা তৈরি করে;
ছেনি দিয়ে সে তা খোদাই করে ও
কম্পাস দিয়ে তার আকার ঠিক করে।
সে তাতে পুরুষের আকৃতি দেয়,
যার মধ্যে থাকে মানুষের সব সৌন্দর্য,
যেন তা কোনো দেবালয়ে স্থান পেতে পারে।
14সে সিডার গাছ কেটে ফেলে,
কিংবা বেছে নেয় কোনো সাইপ্রেস বা ওক গাছ।
সে বনের গাছপালার সঙ্গে সেটিকে বাড়তে দেয়,
কিংবা রোপণ করে পাইন গাছ, বৃষ্টি যাকে বাড়িয়ে তোলে।
15পরে তা মানুষের জ্বালানি কাঠ হয়;
তার একটি অংশ নিয়ে সে আগুন পোহায়,
একটি অংশে আগুন জ্বালিয়ে রুটি সেঁকে।
আবার তা দিয়ে সে এক দেবতাও নির্মাণ করে ও তার উপাসনা করে,
একটি প্রতিমা নির্মাণ করে তার কাছে সে প্রণত হয়।
16অর্ধেক কাঠ দিয়ে সে আগুন জ্বালায়,
তার উত্তাপে সে রান্না খাবার করে,
মাংস ঝলসে নিয়ে সে তা দিয়ে উদরপূর্তি করে।
আবার সে আগুনের তাপ নেয় ও বলে,
“আহা! আমি উষ্ণ হয়েছি, আগুনের তাপ নিচ্ছি।”
17কাঠের অবশিষ্ট অংশ নিয়ে সে এক দেবতা, তার আরাধ্য মূর্তি নির্মাণ করে;
সে তার কাছে প্রণত হয়ে উপাসনা করে।
সে তার কাছে প্রার্থনা করে ও বলে,
“আমাকে রক্ষা করো; তুমি আমার দেবতা!”
18তারা কিছু জানে না, কিছু বোঝে না;
তাদের চোখে প্রলেপ থাকে, তাই তারা দেখতে পায় না,
তাদের মন থাকে অবরুদ্ধ, তাই তারা বুঝতে পারে না।
19কেউ থেমে একটু চিন্তা করে না,
কারও তেমন জ্ঞান বা বোধবুদ্ধি নেই যে বলে,
“কাঠের অর্ধেক আমি জ্বালানিরূপে ব্যবহার করেছি;
এর অঙ্গারে আমি এমনকি খাবার তৈরি করেছি,
মাংস রান্না করে আমি তা খেয়েছি।
তাহলে এর অবশিষ্ট অংশ নিয়ে আমি কি কোনো ঘৃণ্য বস্তু তৈরি করব?
একটি কাঠের টুকরোর কাছে আমি কি প্রণত হব?”
20সে যেন ছাই ভোজন করে, এক মোহগ্রস্ত হৃদয় তাকে বিপথগামী করে;
সে নিজেই নিজেকে রক্ষা করতে পারে না, কিংবা বলে না,
“আমার ডান হাতে রাখা এই বস্তুটি কি মিথ্যা নয়?”
21“ওহে যাকোব, এসব কথা স্মরণে রেখো,
কারণ ওহে ইস্রায়েল, তুমি আমার দাস।
আমি তোমাকে গঠন করেছি, তুমি আমার দাস;
ওহে ইস্রায়েল, আমি তোমাকে ভুলে যাব না।
22আমি তোমার সব অপরাধ মেঘের মতো সরিয়ে ফেলেছি,
তোমার সব পাপ সকালের কুয়াশার মতো দূর করেছি।
তুমি আমার কাছে ফিরে এসো,
কারণ আমি তোমাকে মুক্ত করেছি।”
23আকাশমণ্ডল, আনন্দে গান গাও, কারণ সদাপ্রভু এ কাজ করেছেন;
পৃথিবীর গভীরতম স্থান সকল, তোমরাও জয়ধ্বনি করো।
যত পাহাড়-পর্বত, সমস্ত অরণ্য ও সেগুলির মধ্যে স্থিত সব গাছপালা,
তোমরা আনন্দ সংগীতে ফেটে পড়ো,
কারণ সদাপ্রভু যাকোবকে মুক্ত করেছেন,
তিনি ইস্রায়েলে তাঁর গৌরব প্রকাশ করেন।
জেরুশালেমে বসতি প্রতিষ্ঠিত হবে
24“সদাপ্রভু, যিনি তোমাকে মায়ের গর্ভে গঠন করেছেন,
তোমার সেই মুক্তিদাতা একথা বলেন:
“আমিই সদাপ্রভু,
যিনি এই সমস্ত নির্মাণ করেছেন,
যিনি একা আকাশমণ্ডল বিস্তার করেছেন,
যিনি স্বয়ং পৃথিবীকে প্রসারিত করেছেন,
25যিনি ভণ্ড ভাববাদীদের চিহ্নসকল ব্যর্থ করেন
এবং গণকদের মূর্খ প্রতিপন্ন করেন,
যিনি জ্ঞানবানদের শিক্ষা বিফল করেন ও
তা অসারতায় পরিণত করেন,
26যিনি তাঁর দাসেদের কথা সফল করেন ও
তাঁর দূতদের পূর্বঘোষণা পূর্ণ করেন,
“যিনি জেরুশালেমের বিষয়ে বলেন, ‘এতে লোকেদের বসতি হবে,’
যিহূদার নগরগুলির বিষয়ে বলেন, ‘সেগুলি পুনর্নির্মিত হবে,’
তার ধ্বংসাবশেষকে বলেন, ‘আমি তা পুনঃপ্রতিষ্ঠিত করব,’
27যিনি অগাধ জলরাশিকে বলেন, ‘শুষ্ক হও,
আমি তোমার স্রোতোধারাগুলি শুকিয়ে ফেলব,’
28যিনি কোরস সম্পর্কে বলেন, ‘সে হবে আমার মেষদের পালক
এবং আমি যা চাই, সে তা পূর্ণ করবে;
সে জেরুশালেম সম্পর্কে বলবে, “তা পুনর্নির্মিত হোক,”
এবং তার মন্দির সম্পর্কে বলবে, “এর ভিত্তিপ্রস্তরগুলি স্থাপিত হোক।” ’
¿Sabías que…?
El verdadero Dios, falsos ídolos y Ciro
- Isaías 44 ofrece una crítica detallada de la idolatría que resalta la contradicción de fabricar divinidades con madera. Un carpintero tala un árbol y usa la mitad como leña para hornear pan, asar carne y calentarse, mientras talla la otra parte para convertirla en un ídolo al que ruega por salvación.Fuentes: el propio texto bíblico
- El capítulo concluye nombrando directamente a Ciro como el pastor de Dios encargado de ordenar la reconstrucción de Jerusalén y los cimientos del templo. Ciro, rey de Persia, conquistó Babilonia en el 538 a.C. y emitió el decreto que autorizó la liberación y el regreso de los judíos.Fuentes: Cyrus · el propio texto bíblico
- Dios se dirige al pueblo usando los nombres ancestrales Jacob e Israel, junto con el título Jesurún. A pesar de los orígenes humanos imperfectos ligados al patriarca Jacob, el texto asegura que Dios borrará sus transgresiones como una niebla y derramará Su Espíritu sobre su descendencia.Fuentes: Jacob (Israel) · el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org