Nations Bible

Isaías 41

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

ইস্রায়েলের সহায়ক

1“দ্বীপনিবাসী তোমরা, আমার সামনে নীরব হও!

জাতিসমূহ তাদের শক্তি নবায়িত করুক!

তারা সামনে এগিয়ে এসে কথা বলুক;

এসো, আমরা বিচারের স্থানে পরস্পর মিলিত হই।

2“পূর্বদিক থেকে একজনকে কে উত্তেজিত করেছে,

যাকে তাঁর সেবার জন্য ন্যায়সংগতভাবে আহ্বান করা হয়েছে?

তিনি জাতিসমূহকে তাঁর হাতে সমর্পণ করেন

এবং রাজাদের তাঁর সামনে অবনত করেন।

তাঁর তরোয়ালের দ্বারা তিনি তাদের ধুলায় মেশান,

তাঁর ধনুকের দ্বারা উড়ে যাওয়া তুষের মতো করেন।

3তিনি তাদের পশ্চাদ্ধাবন করে অক্ষত গমন করেন,

এমন এক পথে, যেখানে তাঁর চরণ পূর্বে গমন করেনি।

4কে এই কাজ করেছেন এবং তা করে গিয়েছেন,

প্রথম থেকেই প্রজন্ম পরম্পরাকে কে আহ্বান করেছেন?

এ আমি, সেই সদাপ্রভু, প্রথম ও শেষ,

কেবলমাত্র আমিই তিনি।”

5দ্বীপসমূহ তা দেখেছে এবং ভয় পায়;

পৃথিবীর প্রান্তসীমাসকল ভয়ে কম্পিত হয়।

তারা সম্মুখীন হয় ও এগিয়ে আসে;

6একে অপরকে সাহায্য করে

এবং তার প্রতিবেশীকে বলে, “বলবান হও!”

7শিল্পকর স্বর্ণকারকে উৎসাহ দেয়,

আর যে হাতুড়ি দিয়ে সমান করে,

সে নেহাইয়ের উপরে যন্ত্রণাকারীকে উদ্দীপিত করে।

সে জোড় দেওয়া ধাতুর বিষয়ে বলে, “ভালো হয়েছে।”

সে প্রতিমায় পেরেক ঠোকে, যেন তা নড়ে না যায়।

8“কিন্তু তুমি, আমার দাস ইস্রায়েল,

তুমি যাকোব, যাকে আমি মনোনীত করেছি,

তুমি আমার বন্ধু অব্রাহামের বংশ,

9আমি তোমাকে পৃথিবীর প্রান্তসীমা থেকে এনেছি,

তার সুদূরতম প্রান্ত থেকে আমি তোমাকে আহ্বান করেছি।

আমি বলেছি, ‘তুমি আমার দাস’;

আমি তোমাকে মনোনীত করেছি, অগ্রাহ্য করিনি।

10তাই ভয় কোরো না, কারণ আমি তোমার সঙ্গে আছি;

হতাশ হোয়ো না, কারণ আমি তোমার ঈশ্বর।

আমি তোমাকে শক্তি দেব ও তোমাকে সাহায্য করব;

আমার ধর্মময় ডান হাত দিয়ে তোমাকে ধরে রাখব।

11“যারা তোমার বিরুদ্ধে রেগে ওঠে,

তারা অবশ্যই লজ্জিত ও অপমানিত হবে;

যারা তোমার বিরোধিতা করে,

তারা অসার প্রতিপন্ন হয়ে ধ্বংস হবে।

12তুমি যদিও তোমার শত্রুদের খুঁজবে,

তুমি তাদের সন্ধান পাবে না।

যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে,

তাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না।

13কারণ আমি সদাপ্রভু, তোমাদের ঈশ্বর,

যিনি ধারণ করেন তোমার ডান হাত

এবং তোমাকে বলেন, ভয় কোরো না;

আমি তোমাকে সাহায্য করব।

14ওহে কীটসদৃশ যাকোব, ওহে নগণ্য ইস্রায়েল,

তোমরা ভয় কোরো না,

কারণ আমি স্বয়ং তোমাকে সাহায্য করব,”

যিনি তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের সেই পবিত্রতম জন, সদাপ্রভু ঘোষণা করেন।

15“দেখো, আমি তোমাকে এক শস্য মাড়াই কল বানাব,

নতুন এবং ধারালো, যার মধ্যে অনেক দাঁত থাকবে।

তুমি পর্বতসমূহকে মাড়াই করে সেগুলি চূর্ণ করবে

এবং পাহাড়গুলিকে তুষের মতো করবে।

16তুমি তাদের ঝাড়াই করে তাদের তুলে নেবে

আর এক ঘূর্ণিবায়ু তাদের উড়িয়ে নিয়ে যাবে।

তুমি কিন্তু সদাপ্রভুতে উল্লসিত হবে,

ইস্রায়েলের পবিত্রতমজনের উপরে মহিমা করবে।

17“দরিদ্র ও নিঃস্ব লোকেরা জলের অন্বেষণ করে,

কিন্তু কোনো জল পাওয়া যায় না;

তাদের জিভ পিপাসায় শুকিয়ে গেছে।

কিন্তু আমি সদাপ্রভু তাদের উত্তর দেব;

আমি ইস্রায়েলের ঈশ্বর, তাদের পরিত্যাগ করব না।

18আমি বৃক্ষহীন পর্বতশ্রেণীতে নদী প্রবাহিত করব,

উপত্যকাগুলিতে উৎপন্ন করব জলের ফোয়ারা।

মরুভূমিকে আমি পরিণত করব জলাশয়ে,

শুষ্ক-ভূমিতে আমি বইয়ে দেব ঝর্ণাধারা।

19আমি মরুভূমিতে স্থাপন করব সিডার ও বাবলা,

মেদি গাছ ও জলপাই গাছ।

পরিত্যক্ত স্থানে আমি রোপণ করব দেবদারু,

একইসঙ্গে ঝাউ ও চিরহরিৎ সব বৃক্ষ,

20যেন লোকেরা দেখে ও জানতে পায়,

বিবেচনা করে ও বুঝতে পারে,

যে সদাপ্রভুরই হাত এসব করেছে,

ইস্রায়েলের পবিত্রতম জন এ সকল সৃষ্টি করেছেন।

21“সদাপ্রভু বলেন,

তোমাদের মামলা উপস্থাপিত করো,”

যাকোবের রাজা বলেন,

“তোমাদের তর্কবিতর্কসকল উত্থাপন করো।

22কী সব ঘটবে, তা আমাদের কাছে বলার জন্য

তোমাদের প্রতিমাগুলিকে নিয়ে এসো।

আমাদের বলো, পূর্বের বিষয়গুলি সব কী কী,

যেন আমরা সেগুলি বিবেচনা করি

ও তাদের শেষ পরিণতি জানতে পারি।

অথবা, ভাবী ঘটনাসমূহ আমাদের কাছে ঘোষণা করো,

23আমাদের বলো, ভবিষ্যতে কী ঘটতে চলেছে,

যেন আমরা বুঝতে পারি যে তোমরাই দেবতা।

ভালো হোক বা মন্দ, তোমরা কিছু করে দেখাও,

যেন আমরা অবাক হয়ে ভীত হই।

24দেখো তোমরা কিছুরই মধ্যে গণ্য নও,

তোমাদের সমস্ত কাজ সম্পূর্ণ মূল্যহীন;

যে তোমাদের মনোনীত করে সে ঘৃণ্য।

25“আমি উত্তর দিক থেকে একজনকে উত্তেজিত করেছি, আর সে আসছে,

সূর্যোদয়ের দিক থেকে সে আমার নামে আহ্বান করে।

চুনসুরকির মতো, অথবা মাটির তাল নিয়ে কুমোরের মতো,

সে যত শাসককে দলাইমলাই করে।

26পূর্ব থেকে কে একথা বলেছে, যেন আমরা জানতে পারি,

অথবা আগেভাগে বলেছে যেন আমরা বলতে পারি,

‘তার কথা সঠিক ছিল?’

এ সম্পর্কে কেউই কিছু বলেনি,

কেউই এ বিষয়ের পূর্বঘোষণা করেনি,

তোমাদের কাছ থেকে কেউ কোনো কথা শোনেনি।

27আমিই সর্বপ্রথম সিয়োনকে বলেছি, ‘এই দেখো, ওরা এখানে!’

আমি জেরুশালেমকে সুসংবাদের এক দূত দিয়েছি।

28আমি তাকালাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না,

পরামর্শ দেওয়ার জন্য ঈশ্বরদের মধ্যে কেউ ছিল না,

আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কেউ ছিল না।

29দেখো, ওরা সকলে ভ্রান্ত!

ওদের কাজগুলি সমস্তই অসার;

ওদের মূর্তিগুলি যেন বাতাস ও বিভ্রান্তিস্বরূপ।

¿Sabías que…?

El Dios Soberano y el Juicio de los Ídolos

  • En Isaías 41, el Señor convoca a las costas y a las naciones a un tribunal, desafiando a las deidades paganas a predecir el futuro o realizar obras para demostrar su divinidad (Isaías 41:1, 21–24). El pasaje también ironiza la fabricación de ídolos, mostrando a artesanos y orfebres animándose entre sí y asegurando las figuras con clavos para evitar que se caigan (Isaías 41:6–7).Fuentes: el propio texto bíblico
  • Dios llama a Israel su siervo escogido y descendencia de Abraham, a quien nombra 'mi amigo' (Isaías 41:8). Aunque describe a Jacob como pequeño y frágil como un gusano, el texto ofrece consuelo prometiendo auxilio divino y la milagrosa aparición de manantiales y árboles en colinas desérticas y resecas (Isaías 41:10, 14, 17–19).Fuentes: Abraham · Jacob (Israel) · el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Jerusalem · 31.777, 35.234 · versículo 27
  • Zion · Hoy: Jerusalem · 31.777, 35.234 · versículo 27

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.