Nations Bible

Isaías 3

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

যিহূদা ও জেরুশালেমের বিরুদ্ধে সদাপ্রভুর বিচার

1এখন দেখো, প্রভু,

সর্বশক্তিমান সদাপ্রভু,

জেরুশালেম ও যিহূদা থেকে

জোগান ও সহায়তা প্রদান, উভয়ই দূর করতে চলেছেন:

খাদ্যের সব জোগান ও জলের সব জোগান,

2বীর ও যোদ্ধা,

বিচারক ও ভাববাদী,

গণক ও প্রাচীন,

3পঞ্চাশ-সেনাপতি ও পদস্থ ব্যক্তি,

পরামর্শদাতা, নিপুণ কারিগর ও চতুর জাদুকর সবাইকে।

4“আমি বালকদের তাদের নেতা করব,

সামান্য শিশুরা তাদের শাসন করবে।”

5লোকেরা পরস্পরের প্রতি অত্যাচার করবে,

মানুষ মানুষের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে।

যুবকেরা বৃদ্ধদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে,

ইতরজনেরা উঠবে সম্মানিতদের বিরুদ্ধে।

6কোনো মানুষ তার বাবার গৃহে,

কোনো একজন ভাইকে ধরে বলবে,

“তোমার একটি আলখাল্লা আছে, তুমি আমাদের নেতা হও;

এই ধ্বংসস্তূপের তুমিই তত্ত্বাবধান করো!”

7কিন্তু সেদিন, সে চিৎকার করে বলবে,

“আমার কাছে প্রতিকার নেই।

আমার বাড়িতে খাবার বা পরার কাপড় নেই;

আমাকে লোকদের নেতা কোরো না।”

8কারণ জেরুশালেম হোঁচট খেয়েছে,

যিহূদা পতিত হচ্ছে;

তাদের কথা ও সমস্ত কাজ সদাপ্রভুরই বিরুদ্ধে,

তারা তাঁর মহিমাময় উপস্থিতিকে অগ্রাহ্য করে।

9তাদের মুখমণ্ডলের দৃষ্টি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়;

তারা সদোমের মতো তাদের পাপের প্রদর্শন করে;

তারা তা ঢেকে রাখে না।

ধিক্ তাদের!

তারা নিজেদেরই উপরে বিপর্যয় ডেকে এনেছে।

10তোমরা ধার্মিক লোকদের বলো, তাদের মঙ্গল হবে,

কারণ তারা তাদের কৃতকর্মের সুফল ভোগ করবে।

11দুষ্টদের ধিক্!

তাদের উপরে বিপর্যয় নেমে আসবে!

তারা যা করেছে,

তার প্রতিফল তাদের দেওয়া হবে।

12যুবকেরা আমার প্রজাদের প্রতি অত্যাচার করে,

স্ত্রীলোকেরা তাদের উপরে শাসন করে।

ওহে আমার প্রজারা, তোমাদের পথপ্রদর্শকেরাই তোমাদের বিপথে চালিত করে;

প্রকৃত পথ থেকে তারা তোমাদের বিপথগামী করে।

13সদাপ্রভু তাঁর দরবারে অবস্থান গ্রহণ করেছেন;

তিনি জাতিসমূহের বিচার করার জন্য উঠে দাঁড়িয়েছেন।

14সদাপ্রভু প্রাচীনদের ও তাঁর প্রজাদের নেতৃগণের বিরুদ্ধে বিচার করতে চলেছেন:

“তোমরাই আমার দ্রাক্ষাকুঞ্জ নষ্ট করেছ;

দরিদ্র মানুষদের কাছ থেকে লুট করা জিনিস তোমাদেরই বাড়িতে আছে।

15আমার প্রজাদের চূর্ণ করে এবং

দরিদ্রদের মুখ ঘষে দিয়ে তোমরা কী বলতে চাইছ?”

16সদাপ্রভু বলেন,

“সিয়োনের নারীরা উদ্ধত,

তারা ঘাড় উঁচু করে চোখের ইশারায়

পথে পথে চোখ দিয়ে প্রেমের ভান করে।

তারা ছোটো ছোটো পা ফেলে চলে,

পায়ের নূপুরের রিনিঝিনি শব্দ তোলে।

17সেই কারণে, সিয়োনের নারীদের মাথায় প্রভু দুষ্টক্ষত সৃষ্টি করবেন;

সদাপ্রভু তাদের মাথার খুলি টাকপড়া করবেন।”

18সেদিন, প্রভু তাদের জমকালো বেশভূষা কেড়ে নেবেন: হাতের চুড়ি ও মাথার টায়রা এবং চন্দ্রহার, 19কানের দুল, বালা ও জালি আবরণ, 20কপালের আভূষণ, পায়ের মল ও কোমরবন্ধনী, সুগন্ধি আতরের শিশি ও বাজু, 21সিলমোহর আঁকা আংটি ও নাকের নোলক, 22সুন্দর সব পোশাক, উপরের হাতহীন জামা ও ওড়না, টাকার থলি 23ও আয়না, মসিনার অন্তর্বাস, উষ্ণীষ ও শাল।

24সুগন্ধের পরিবর্তে হবে দুর্গন্ধ,

কোমর বন্ধনীর পরিবর্তে দেওয়া হবে দড়ি;

কায়দা করা কেশবিন্যাসের পরিবর্তে টাক;

দামি পোশাকের পরিবর্তে চটের পোশাক,

সৌন্দর্যের পরিবর্তে পোড়া দাগ।

25তোমার পুরুষেরা তরোয়ালের দ্বারা পতিত হবে,

তোমার যোদ্ধাদের যুদ্ধে পতন হবে।

26সিয়োনের তোরণদ্বারগুলি বিলাপ ও শোক করবে;

একা পরিত্যক্ত হয়ে সে মাটিতে বসে থাকবে।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Juicio sobre los líderes y los lujos de Jerusalén

  • En Isaías 3:9, el profeta compara el descaro público de Jerusalén con la antigua ciudad de Sodoma, cuya notoria maldad causó una destrucción total. En lugar de encubrir sus faltas, los habitantes hacían alarde abierto de su pecado.Fuentes: el propio texto bíblico · Sodom
  • El capítulo reprende a las hijas de Sion, en alusión al monte Sion, la colina suroriental donde el rey David construyó su ciudadela y palacio. La detallada lista de lujos —como tobilleras, pendientes, frascos de perfume y mantos festivos— se contrasta con la inminente pobreza y el luto de la ciudad.Fuentes: el propio texto bíblico · Zion
  • La profecía describe un colapso total del orden civil en el que se suprimen los jueces, guerreros y ancianos capacitados. La desesperación llega a tal punto que los familiares le suplican a un hombre que gobierne simplemente porque posee un manto entre las ruinas.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Jerusalem · 31.777, 35.234 · versículos 1, 8
  • Zion · Hoy: Jerusalem · 31.777, 35.234 · versículos 16, 17, 26

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.