Isaías 28
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
ইফ্রয়িম ও যিহূদার নেতাদের ধিক্কার
1ইফ্রয়িমের মত্ত ব্যক্তিদের অহংকার, সেই মুকুটকে ধিক্,
যে ফুলের শোভা ও যার মহিমার সৌন্দর্য ম্লান হয়ে যাচ্ছে,
যা এক উর্বর উপত্যকার মাথায় অবস্থিত,
সেই নগর, যাদের অহংকার সুরার কারণে অবনমিত হয়েছে!
2দেখো, প্রভুর এক পরাক্রমী ও শক্তিশালী ব্যক্তি আছেন।
শিলাবৃষ্টি ও ধ্বংসাত্মক ঝড়ের মতো,
মুষলধারায় বৃষ্টি ও প্লাবনকারী বারিধারার মতো,
তিনি একে সবলে মাটিতে নিক্ষেপ করবেন।
3সেই মুকুট, যা ইফ্রয়িমের মত্ত ব্যক্তিদের গর্ব,
পায়ের নিচে দলিত হবে।
4সেই ম্লানপ্রায় ফুল, তার মহিমার সৌন্দর্য,
যা এক উর্বর উপত্যকার মাথায় অবস্থিত,
যা চয়ন করার আগে পাকা ডুমুরের মতো হবে—
তাকে দেখামাত্র যেমন কেউ তা পেড়ে হাতে নেয়,
আর তা খেয়ে ফেলে, তেমনই।
5সেইদিন, বাহিনীগণের সদাপ্রভু
এক গৌরবের মুকুটস্বরূপ হবেন,
তাঁর প্রজাদের অবশিষ্টাংশের জন্য
তিনি হবেন এক সুন্দর শিরোভূষণ।
6যিনি বিচারকের আসনে বসেন,
তিনি তাঁকে ন্যায়বিচারের প্রেরণা দেবেন,
যারা নগর-দুয়ারে আক্রমণ রোধ করে,
তিনি হবেন তাদের কাছে শক্তির উৎস।
7এরাও সুরার কারণে টলোমলো হয়
এবং সুরা পানের কারণে এলোমেলো চলে:
যাজকেরা ও ভাববাদীরা সুরা পান করে টলোমলো হয়
সুরা পান করে তারা চুর হয়ে থাকে;
তারা সুরা পানের জন্য এলোমেলো চলে,
দর্শন দেখামাত্র তারা টলটলায়মান হয়,
সিদ্ধান্ত গ্রহণের সময় তারা হোঁচট খায়।
8খাবারের সব টেবিল বমিতে পূর্ণ,
নোংরা নয়, এমন কোনো স্থান নেই।
9“সে কাকে শিক্ষা দিতে চাইছে?
কার কাছে সে তার বার্তার ব্যাখ্যা করছে?
সেই শিশুদের কাছে কি, যাদের স্তন্যপান ত্যাগ করানো হচ্ছে,
না তাদের কাছে, যাদের স্তন থেকে সরানো হচ্ছে?
10কারণ, এ যেন:
এরকম করো, সেইরকম করো,
নিয়মের উপরে নিয়ম, তার উপরে নিয়ম,
এখানে একটু আর ওখানে একটু।”
11তাহলে ভালোই তো, বিদেশি ওষ্ঠাধর ও অদ্ভুত ভাষার দ্বারা
ঈশ্বর এই জাতির সঙ্গে কথা বলবেন।
12যাদের কাছে তিনি বলেছেন,
“এই হল বিশ্রামের স্থান, ক্লান্ত ব্যক্তি এখানে বিশ্রাম করুক”
এবং “এই হল প্রাণ জুড়ানোর স্থান”—
কিন্তু তারা তা শুনতে চাইলো না।
13সেই কারণে, সদাপ্রভুর বাণী তাদের কাছে এরকম হল:
এরকম করো, সেইরকম করো,
নিয়মের উপরে নিয়ম, তার উপরে নিয়ম,
এখানে একটু আর ওখানে একটু—
যেন তারা যায় ও পিছন দিকে পড়ে,
আহত হয়ে ফাঁদে পড়ে ও ধৃত হয়।
14সেই কারণে নিন্দুকেরা ও জেরুশালেমে স্থিত এই জাতির শাসকেরা,
তোমরা সদাপ্রভুর বাণী শোনো।
15তোমরা অহংকার করে বলো, “আমরা মৃত্যুর সঙ্গে একটি সন্ধিচুক্তি করেছি,
কবরের সঙ্গে আমাদের একটি নিয়ম হয়েছে।
যখন কোনো অপ্রতিরোধ্য কশা আছড়ে পড়ে,
তা আমাদের স্পর্শ করতে পারবে না,
কারণ এক মিথ্যাকে আমরা আশ্রয়স্থল করেছি,
আর মিথ্যাচারই হল আমাদের লুকানোর স্থান।”
16তাই সার্বভৌম সদাপ্রভু একথা বলেন:
“দেখো, আমি সিয়োনে এক পাথর স্থাপন করি, সেটি এক পরীক্ষিত পাথর,
সুদৃঢ় ভিত্তির জন্য তা এক মহামূল্যবান কোণের পাথর;
যে বিশ্বাস করে,
সে কখনও আতঙ্কগ্রস্ত হবে না।
17আমি ন্যায়বিচারকে মানদণ্ড
ও ধার্মিকতাকে করব ওলন-দড়ি;
শিলাবৃষ্টি তোমাদের আশ্রয়স্থান, অর্থাৎ মিথ্যাচারকে ভাসিয়ে নিয়ে যাবে,
আর জল তোমার লুকানোর স্থানের উপর দিয়ে বইবে।
18মৃত্যুর সঙ্গে কৃত তোমাদের সন্ধিচুক্তি বাতিল করা হবে;
কবরের সঙ্গে তোমাদের চুক্তিনিয়ম স্থির থাকবে না।
যখন সেই অপ্রতিরোধ্য কশা আছড়ে পড়বে,
তোমরা তার দ্বারা প্রহারিত হবে।
19যেই তা আসবে, তা তোমাদের বহন করে নিয়ে যাবে;
সকালের পর সকাল, দিনে বা রাত্রে,
তা ক্রমাগত আছড়ে পড়বে।”
এই বার্তা বুঝতে পারলে
তা প্রচণ্ড বিভীষিকা নিয়ে আসবে।
20পা ছড়ানোর জন্য বিছানা ভীষণ খাটো,
তোমাদের গায়ে জড়ানোর জন্য কম্বলও ছোটো।
21সদাপ্রভু উঠে দাঁড়াবেন, যেমন পরাসীম পর্বতে করেছিলেন,
গিবিয়োনের উপত্যকায় যেমন করেছিলেন, তেমনই তিনি নিজেকে তুলে ধরবেন,
যেন তিনি তাঁর কাজ করতে পারেন, তাঁর অদ্ভুত কাজ,
তাঁর করণীয় কাজ সম্পন্ন করেন, তাঁর রহস্যময় সেই করণীয় কাজ।
22এখন তোমাদের ঠাট্টা-বিদ্রুপ করা বন্ধ করো,
নইলে তোমাদের শৃঙ্খল আরও ভারী হবে;
প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু আমাকে বলেছেন,
সমস্ত দেশের বিরুদ্ধে ধ্বংসের পরোয়ানা জারি হয়ে গেছে।
23তোমরা শোনো ও আমার কথায় কান দাও;
মনোযোগ দাও ও আমি যা বলি তা শোনো।
24কৃষক যখন বীজ বপনের জন্য জমি চাষ করে, সে কি তা চাষ করেই যায়?
সে কি ক্রমাগত পাথর ভাঙ্গে ও মাটিতে মই দেয়?
25সে যখন ভূমির উপরিভাগ সমান করে,
সে কি মৌরি ও জিরের বীজ বোনে না?
সে কি যথাস্থানে গম ও যব
ও খেতের সীমানায় ভুট্টা
যথা উপায়ে বপন করে না?
26তার ঈশ্বর তাকে নির্দেশ দেন
ও তাকে যথার্থ নিয়মের শিক্ষা দেন।
27মৌরি হাতগাড়ির দ্বারা মাড়াই করা হয় না,
জিরের উপরে গোরুগাড়ির চাকাও চালানো হয় না;
মৌরি লাঠি দিয়ে পেটানো হয়,
জিরে একটি ছড়ির দ্বারা।
28রুটি তৈরি করার জন্য গম অবশ্যই চূর্ণ করতে হয়,
তাই কেউই গম অনবরত মাড়াই করে না।
যদিও মাড়াই করা গাড়ির চাকা তার উপরে চালানো হয়,
ঘোড়ার খুরে তা কিন্তু চূর্ণ হয় না।
29এই সমস্ত জ্ঞান আসে সর্বশক্তিমান সদাপ্রভুর কাছ থেকে,
যাঁর পরিকল্পনা অপূর্ব,
যাঁর প্রজ্ঞা চমৎকার।

¿Sabías que…?
La Piedra Angular y la Sabiduría del Labrador
- Isaías hace referencia a campos de batalla históricos como el monte Perazim, el 'monte de las brechas' donde David derrotó a los filisteos, y el valle de Gabaón, advirtiendo que el Señor se levantará para ejecutar un juicio insólito y desconcertante contra Su propio pueblo.Fuentes: Mount Perazim · Valley of Gibeon · el propio texto bíblico
- Al dirigirse a los gobernantes de Jerusalén, el profeta contrasta su frágil refugio político con una piedra angular probada y preciosa puesta en Sion, la colina elevada donde David estableció su ciudadela real.Fuentes: Jerusalem · Zion · el propio texto bíblico
- El capítulo concluye con una parábola agrícola que muestra que el labrador no trilla especias delicadas como el comino con trillos pesados o ruedas de carretas, sino que las golpea suavemente con una vara, ilustrando la sabiduría mesurada de Dios en la disciplina.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
- Samaria · 32.276, 35.195 · versículos 1, 3
- Jerusalem · 31.777, 35.234 · versículo 14
- Zion · Hoy: Jerusalem · 31.777, 35.234 · versículo 16
- Valley of Gibeon · 31.847, 35.183 · versículo 21
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org