Nations Bible

Isaías 22

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

জেরুশালেম সম্পর্কে এক ভবিষ্যদ্‌বাণী

1দর্শন-উপত্যকার বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী:

তোমাদের এখন সমস্যাটা কী

যে তোমরা সবাই ছাদের উপরে উঠেছ?

2ওহে বিশৃঙ্খলায় পূর্ণ নগর,

ওহে কোলাহল ও হৈ হট্টগোলে পূর্ণ নগরী?

তোমার নিহতেরা তরোয়ালের দ্বারা মারা যায়নি,

তারা কেউ যুদ্ধেও মরেনি।

3তোমাদের সব নেতা একসঙ্গে পলায়ন করেছে;

ধনুক ব্যবহার না করেই তাদের ধরা হয়েছে।

তোমাদের মধ্যে যারা ধৃত হয়েছে, তারা একসঙ্গে বন্দি হয়েছে,

যদিও শত্রু দূরে থাকতেই তারা পালিয়ে গিয়েছিল।

4তাই আমি বললাম, “আমার কাছ থেকে ফিরে যাও,

আমাকে তীব্র রোদন করতে দাও।

আমার জাতির বিনাশের জন্য

আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা কোরো না।”

5প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভুর একটি দিন আছে,

দর্শন-উপত্যকায়

বিশৃঙ্খলার, পদদলিত করার ও বিভীষিকার,

প্রাচীর ভেঙে ফেলার একটি দিন

ও পর্বতগুলির কাছে কাঁদার।

6এলম তার রথারোহীদের ও অশ্বের সঙ্গে

তার তির রাখার তূণ তুলে নিয়েছে;

কীরের লোকেরা ঢালগুলি অনাবৃত করেছে।

7তোমাদের বাছাই করা উপত্যকাগুলি রথে পরিপূর্ণ,

সমস্ত নগরদ্বারে অশ্বারোহীদের নিযুক্ত করা হয়েছে।

8যিহূদার প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে

আর তুমি সেদিন

অরণ্যের প্রাসাদে রাখা অস্ত্রশস্ত্রগুলির দিকে তাকিয়েছিলে;

9তুমি দেখেছিলে যে, দাউদ-নগরের

প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক ফাটল ছিল,

তুমি নিম্নতর পুষ্করিণীতে

জল সঞ্চয় করেছিলে।

10তুমি জেরুশালেমের ভবনগুলি গণনা করেছিলে

ও অনেক ঘরবাড়ি ভেঙে দেওয়ালগুলি শক্ত করেছিলে।

11তুমি পুরাতন পুষ্করিণীর জলের জন্য

দুই প্রাচীরের মধ্যে জলাধার তৈরি করেছিলে,

কিন্তু যিনি এই ঘটনা ঘটতে দিয়েছেন, তোমরা তাঁর দিকে দৃষ্টি করলে না,

বা যিনি বহুপূর্বে এর পরিকল্পনা করেছিলেন, তাঁকে ভক্তি প্রদর্শন করলে না।

12প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু,

সেদিন তোমাকে আহ্বান করেছিলেন

যেন তোমরা কাঁদো ও বিলাপ করো,

যেন তোমরা মাথার চুল ছিঁড়ে শোকবস্ত্র পরে নাও।

13কিন্তু দেখো, কেবলই আনন্দ ও হৈ হট্টগোল,

গৃহপালিত পশুর নিধন ও মেষ হত্যা,

মাংস ভোজন ও দ্রাক্ষারস পান!

তোমরা বলেছ, “এসো, আমরা ভোজন ও পান করি,

কারণ আগামীকাল আমরা মারা যাব!”

14সর্বশক্তিমান সদাপ্রভু আমার কানে এই কথা প্রকাশ করলেন: “তোমাদের মৃত্যুদিন পর্যন্ত, এই পাপের প্রায়শ্চিত্ত করা যাবে না,” একথা বলেন প্রভু, যিনি সর্বশক্তিমান সদাপ্রভু।

15প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, এই কথা বলেন:

“তুমি শিব্‌ন, যে প্রাসাদের তত্ত্বাবধায়ক,

ওই পরিচারকের কাছে গিয়ে বলো:

16তুমি এখানে কী করছ আর কে-ই বা তোমাকে অনুমতি দিয়েছে

তোমার কবর এখানে কেটে রাখার,

পাহাড়ের উপরে তোমার কবর খোদাই করার,

শৈলের মধ্যে তোমার বিশ্রামস্থান বাটালি দিয়ে নির্মাণ করার?

17“তুমি সাবধান হও, ওহে শক্তিশালী মানুষ,

সদাপ্রভু তোমাকে শক্ত হাতে ধরে নিক্ষেপ করতে চলেছেন।

18তিনি তোমাকে শক্ত করে গুটিয়ে বলের মতো করবেন

এবং বৃহৎ এক দেশে তোমাকে ছুঁড়ে দেবেন।

সেখানে তোমার মৃত্যু হবে

আর তোমার অহংকারের রথগুলি সেখানেই থাকবে,

যেগুলি তোমার মনিবের গৃহের কলঙ্কস্বরূপ হবে!

19আমি তোমার কার্যালয় থেকে তোমাকে বরখাস্ত করব,

তোমার পদ থেকে তুমি বহিষ্কৃত হবে।

20“সেদিন, আমি আমার দাস, হিল্কিয়ের পুত্র ইলিয়াকীমকে আহ্বান করব। 21আমি তাকে তোমার পোশাক পরিয়ে দেব এবং তোমার কোমরবন্ধনী তার কোমরে জড়াব ও তোমার শাসনপদ তার হাতে দেব। যারা জেরুশালেমে থাকে ও যিহূদা কুলে বসবাস করে, আমি তাকে তাদের পিতৃস্বরূপ করব। 22আমি দাউদ কুলের চাবি তার স্কন্ধে ন্যস্ত করব; সে যা খুলবে, কেউ তা বন্ধ করতে পারবে না এবং সে যা বন্ধ করবে, কেউ তা খুলতে পারবে না। 23আমি এক সুদৃঢ় স্থানে তাকে গোঁজের মতো স্থাপন করব; সে তার পিতৃকুলে এক সম্মানের আসনস্বরূপ হবে। 24তার বংশের সব গরিমা তারই উপরে ঝুলবে: তার সন্তানসন্ততি ও বংশধরেরা, যেমন কোনো গোঁজের উপরে ছোটো-বড়ো নির্বিশেষে সব পাত্র ঝুলতে থাকে।”

25সর্বশক্তিমান সদাপ্রভু ঘোষণা করেন, “সেদিন, সেই দৃঢ় স্থানে স্থাপিত গোঁজ আলগা হয়ে যাবে; তা উপড়ে নিচে পড়ে যাবে এবং তার মধ্যে ঝুলে থাকা সমস্ত ভার কেটে ফেলা হবে।” কারণ সদাপ্রভু স্বয়ং এই কথা বলেছেন।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

El Valle de la Visión y los Administradores del Palacio

  • Ante la amenaza de un asedio, los habitantes de Jerusalén inspeccionaron las armas en la Casa del Bosque, canalizaron agua del estanque inferior hacia reservorios y demolieron viviendas para reparar y reforzar las brechas en los muros de la Ciudad de David.Fuentes: el propio texto bíblico · Jerusalem
  • Sebna, el mayordomo a cargo del palacio real, fue reprendido por tallarse una suntuosa tumba en la roca. Dios declaró que Sebna sería destituido y reemplazado por Eliaquim, hijo de Hilcías, quien recibiría las vestiduras del cargo y la llave de la casa de David.Fuentes: el propio texto bíblico · Shebna · Eliakim
  • El ejército invasor desplegado contra el Valle de la Visión incluía arqueros de Elam, una región montañosa al este de Babilonia, junto con guerreros aliados de Quir que portaban escudos.Fuentes: el propio texto bíblico · Elam · Kir

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Jerusalem · 31.777, 35.234 · versículos 1, 5, 10, 21
  • Elam · 32.189, 48.258 · versículo 6
  • House of the Forest of Lebanon · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 8
  • City of David · 31.774, 35.236 · versículo 9
  • Lower Pool · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 9
  • Old Pool · Hoy: in Jerusalem · 31.777, 35.234 · versículo 11

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.