Nations Bible

Isaías 19

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

মিশরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী

1মিশরের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী,

দেখো, সদাপ্রভু এক দ্রুতগামী মেঘে আরোহণ করে

মিশরে আসছেন।

মিশরের প্রতিমাগুলি তাঁর সামনে কম্পিত হবে,

আর মিশরীয়দের হৃদয় তাদের অন্তরেই দ্রবীভূত হবে।

2“আমি মিশরীয়দের বিরুদ্ধে মিশরীয়দের উত্তেজিত করব,

ভাই ভাইয়ের বিরুদ্ধে,

প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে,

নগর নগরের বিরুদ্ধে,

রাজ্য রাজ্যের বিরুদ্ধে সংঘর্ষ করবে।

3মিশরীয়েরা সাহস হারিয়ে ফেলবে,

আর আমি তাদের পরিকল্পনাগুলি নিষ্ফল করে দেব;

তারা প্রতিমাদের ও মৃত লোকেদের আত্মার সঙ্গে,

প্রেতমাধ্যম ও গুনিনদের সঙ্গে পরামর্শ করবে।

4আমি এক নিষ্ঠুর মনিবের হাতে

মিশরীয়দের সমর্পণ করব,

এক উগ্র রাজা তাদের উপরে শাসন করবে,”

প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

5নদীর সমস্ত জলরাশি শুকিয়ে যাবে,

নদীতট চরা পড়ে শুকনো হয়ে যাবে।

6খালগুলি থেকে দুর্গন্ধ বের হবে;

মিশরের স্রোতোধারাগুলি ক্ষয় পেতে পেতে শুকিয়ে যাবে।

নলবন ও খাগড়াও শুকনো হবে,

7শুকনো হবে নীলনদের তীরে, নদীমুখের ধারে স্থিত সব গাছপালা।

নীলনদের তীরে সমস্ত বীজ লাগানো মাঠ শুকনো হয়ে যাবে,

সেগুলি বাতাসে উড়ে যাবে, আর থাকবে না।

8জেলেরা আর্তনাদ ও বিলাপ করবে,

যারা নীলনদে বড়শি ফেলে,

যারা জলের মধ্যে তাদের জাল ফেলে,

তারা সব দুঃখে শীর্ণ হবে।

9যারা পরিষ্কার করা শণ দিয়ে কাজ করে, তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে,

যারা সূক্ষ্ম মসিনার কাপড় বোনে, তারা নিরাশ হবে।

10তাঁতিরা নিরুৎসাহ হবে,

বেতনজীবীরা তাদের প্রাণে দুঃখ পাবে।

11সোয়নের রাজকর্মচারীরা মূর্খ ছাড়া কিছু নয়;

ফরৌণের বিজ্ঞ পরামর্শদাতারা অর্থহীন পরামর্শ দেয়।

তোমরা কেমন করে ফরৌণকে বলতে পারো,

“আমি বিজ্ঞ ব্যক্তিদের মধ্যে অন্যতম,

প্রাচীন রাজগণের এক শিষ্য?”

12তোমার বিজ্ঞ ব্যক্তিরা এখন কোথায়?

তারা তোমাকে দেখাক ও জ্ঞাত করুক

সর্বশক্তিমান সদাপ্রভু মিশরের বিরুদ্ধে

কী পরিকল্পনা করেছেন।

13সোয়নের কর্মচারীরা মূর্খ হয়েছে,

মেম্ফিসের নেতারা প্রতারিত হয়েছে;

তাদের জাতির কোণের পাথরগুলি

মিশরকে বিপথে চালিত করেছে।

14সদাপ্রভু তাদের উপরে

এক হতবুদ্ধিকর আত্মা ঢেলে দিয়েছেন;

মত্ত ব্যক্তি যেমন তার বমির উপরে গড়াগড়ি দেয়,

তারাও মিশরকে তার সব কাজে টলোমলো করেছে।

15মিশর আর কিছুই করতে পারে না,

তাদের মাথা বা লেজ, খেজুরডাল বা নলখাগড়া, কেউই না।

16সেদিন মিশরীয়েরা স্ত্রীলোকের মতো হবে। সর্বশক্তিমান সদাপ্রভু তাদের বিরুদ্ধে যে হাত তুলবেন, তা দেখে তারা ভয়ে শিউরে উঠবে। 17যিহূদার দেশ মিশরীয়দের উপরে আতঙ্ক নিয়ে আসবে; যার কাছেই যিহূদার কথা উল্লেখ করা হবে, সে আতঙ্কগ্রস্ত হবে, কারণ সর্বশক্তিমান সদাপ্রভু তাদের বিরুদ্ধে পরিকল্পনা করেছেন।

18সেদিন, মিশরের পাঁচটি নগর কনান দেশের ভাষা বলবে ও সর্বশক্তিমান সদাপ্রভুর প্রতি আনুগত্যের শপথ নেবে। সেগুলির মধ্যে একটির নাম হবে, ধ্বংসের নগর।

19সেদিন, মিশর দেশের কেন্দ্রস্থলে সদাপ্রভুর উদ্দেশে একটি বেদি নির্মিত হবে এবং তার সীমানায় সদাপ্রভুর এক স্মৃতিস্তম্ভ নির্মিত হবে। 20মিশর দেশে সর্বশক্তিমান সদাপ্রভুর উদ্দেশে এটি হবে একটি নিদর্শন ও সাক্ষ্যস্বরূপ। তাদের নিপীড়নকারীদের জন্য যখন তারা সদাপ্রভুর কাছে কাঁদবে, তিনি তখন তাদের কাছে একজন পরিত্রাতা ও রক্ষককে পাঠিয়ে দেবেন। তিনি তাদের উদ্ধার করবেন। 21এভাবে সদাপ্রভু মিশরীয়দের কাছে নিজের পরিচয় দেবেন, আর সেদিন তারা সদাপ্রভুকে স্বীকার করবে। তারা বিভিন্ন বলি ও ভক্ষ্য-নৈবেদ্য নিয়ে তাঁর উপাসনা করবে; তারা সদাপ্রভুর উদ্দেশে শপথ করে তা পালন করবে। 22সদাপ্রভু এক মহামারির দ্বারা মিশরকে আঘাত করবেন; তিনি তাদের আঘাত করবেন ও আরোগ্যতা দেবেন। তারা সদাপ্রভুর প্রতি ফিরে আসবে, আর তিনি তাদের আবেদন শুনে তাদের রোগনিরাময় করবেন।

23সেদিন মিশর থেকে আসিরিয়া পর্যন্ত এক রাজপথ নির্মিত হবে। আসিরীয়েরা মিশরে যাবে ও মিশরীয়েরা আসিরিয়া যাবে। মিশরীয়েরা ও আসিরীয়েরা একসঙ্গে উপাসনা করবে। 24সেদিন মিশর ও আসিরিয়ার সঙ্গে তৃতীয় দেশরূপে ইস্রায়েল পৃথিবীর আশীর্বাদস্বরূপ হবে। 25সর্বশক্তিমান সদাপ্রভু তাদের একথা বলে আশীর্বাদ করবেন, “আমার প্রজা মিশর, আমার হাতে গড়া আসিরিয়া ও আমার অধিকারস্বরূপ ইস্রায়েল আশীর্বাদধন্য হোক।”

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

La profecía sobre Egipto

  • Zoán (conocida por los griegos como Tanis), en el delta del Nilo, y Menfis (llamada Nof en hebreo) fueron capitales administrativas y centros de liderazgo en el antiguo Egipto. Isaías señala a los consejeros de estas ciudades reales para resaltar el fracaso de la sabiduría egipcia.Fuentes: Zoan · Memphis · el propio texto bíblico
  • El juicio económico descrito en el capítulo apunta directamente al Nilo, el río esencial para la supervivencia de Egipto. La sequía de sus aguas y canales amenazaba la agricultura, la pesca y oficios fundamentales como el cultivo de lino y el tejido fino.Fuentes: Nile · el propio texto bíblico
  • El oráculo concluye vislumbrando una calzada que uniría a los grandes rivales imperiales, Egipto y Asiria, junto a Israel. En lugar de una guerra perpetua, estos antiguos imperios aparecen rindiendo culto juntos y compartiendo la bendición divina.Fuentes: Assyria · Egypt · el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Egypt · 30.129, 31.308 · versículos 1, 2, 3, 4, 6, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25
  • Nile · Hoy: Nile River · 31.465, 30.367 · versículos 5, 6, 7, 8
  • Zoan · Hoy: Tanis · 30.977, 31.880 · versículos 11, 13
  • Memphis · 29.849, 31.253 · versículo 13
  • Canaan · 32.767, 35.333 · versículo 18
  • Assyria · 36.359, 43.153 · versículos 23, 24, 25

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.