Nations Bible

Isaías 14

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

1সদাপ্রভু যাকোব কুলের প্রতি সহানুভূতি দেখাবেন;

আর একবার তিনি ইস্রায়েলকে বেছে নেবেন

এবং তাদের স্বদেশে তাদের অধিষ্ঠিত করবেন।

বিদেশিরা তাদের সঙ্গে যোগ দেবে

এবং যাকোব কুলের সঙ্গে সংযুক্ত হবে।

2অন্যান্য জাতি তাদের নিয়ে

তাদের স্বদেশে পৌঁছে দেবে।

আর ইস্রায়েল কুল সদাপ্রভুর দেশে

জাতিসমূহকে তাদের দাস-দাসীরূপে অধিকার করবে।

তারা তাদের বন্দিকারীদের বন্দি করবে

এবং তাদের পীড়নকারীদের উপরে শাসন করবে।

3যেদিন সদাপ্রভু তোমাদের কষ্টভোগ, উদ্বেগ ও নির্মম দাসত্ব থেকে মুক্তি দেবেন, 4তোমরা ব্যাবিলনের রাজার বিরুদ্ধে এই ধিক্কারবাণী উচ্চারণ করবে:

পীড়নকারীর শেষ সময় কেমন ঘনিয়ে এসেছে!

কীভাবে তার ভয়ংকরতা সমাপ্ত হয়েছে!

5সদাপ্রভু দুষ্টদের লাঠি

ও শাসকদের রাজদণ্ড ভেঙে ফেলেছেন,

6যা একদিন অনবরত আঘাত দ্বারা

লোকেদের নিধন করত;

এবং ক্রোধে নিরন্তর আগ্রাসনের দ্বারা

তারা জাতিসমূহকে বশ্যতাধীন করত।

7সমস্ত দেশ বিশ্রাম ও শান্তি ভোগ করছে;

তারা গান গেয়ে আনন্দ করছে।

8এমনকি, লেবাননের দেবদারু ও সিডার গাছগুলিও

এই আনন্দ সংগীত গেয়ে বলে,

“এখন যেহেতু তোমাকে নত করা হয়েছে,

আর কোনো কাঠুরে আমাদের কাটতে আসে না।”

9নিম্নস্থ পাতাল তোমার আগমনে,

তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অস্থির হয়েছে;

তোমাকে স্বাগত জানানোর জন্য

এ তার মৃতজনেদের আত্মাকে তুলে পাঠায়

তারা প্রত্যেকেই ছিল এই জগতের এক একজন নেতা।

যারা জাতিসমূহের উপরে রাজা ছিল,

এ তাদের সিংহাসন থেকে তুলে দাঁড় করায়।

10তারা সকলেই প্রত্যুত্তর করবে,

তারা সবাই তোমাকে বলবে,

“তুমিও আমাদেরই মতো দুর্বল হয়েছ;

তুমি আমাদের সদৃশ হয়েছ।”

11তোমার বীণাগুলির কোলাহল সমেত

তোমার সমস্ত সমারোহ কবরে নামানো হয়েছে;

শূককীট তোমার নিচে ছড়ানো হয়েছে,

আর কীটেরা তোমাকে আবৃত করে।

12ওহে প্রভাতি তারা, ঊষাকালের সন্তান,

তুমি কেমন স্বর্গ থেকে পতিত হয়েছ!

তুমি একদিন বিভিন্ন জাতিকে নিপাতিত করেছ,

সেই তোমাকেই পৃথিবীতে নিক্ষেপ করা হয়েছে!

13তুমি মনে মনে বলেছিলে,

“আমি স্বর্গে আরোহণ করব;

ঈশ্বরের নক্ষত্রপুঞ্জেরও ঊর্ধ্বে,

আমি আমার সিংহাসন তুলে ধরব;

আমি সমাগম পর্বতে, উত্তর দিকের দূরতম প্রান্তে,

আমার সিংহাসনে উপবিষ্ট হব।

14আমি মেঘমালার উপরে আরোহণ করব,

আমি নিজেকে পরাৎপরের তুল্য করব।”

15কিন্তু তোমাকে নামানো হয়েছে কবরের মধ্যে,

পাতালের গভীরতম তলে।

16যারা তোমার দিকে তাকায়, তারা কটাক্ষ করে,

তারা তোমার অবস্থা দেখে চিন্তা করে:

“এ কি সেই লোক, যে পৃথিবীকে কাঁপিয়ে তুলত,

রাজ্যগুলি যার ভয়ে কাঁপত?

17সেই লোক, যে জগৎকে মরুভূমি করে তুলেছিল,

যে তার নগরগুলিকে উৎখাত করেছিল

ও তার বন্দিদের স্বগৃহে ফিরে যেতে দেয়নি?”

18জাতিসমূহের সমস্ত রাজা রাজকীয় মহিমায়

নিজের নিজের কবরে শুয়ে আছেন।

19কিন্তু তুমি প্রত্যাখ্যাত বৃক্ষশাখার মতো

তোমার কবর থেকে বাইরে নিক্ষিপ্ত হয়েছ।

যারা তরোয়ালের দ্বারা বিদ্ধ হয়েছিল,

তুমি সেই নিহতদের শবে ঢাকা পড়েছ,

যাদের পাথরের স্তূপের মধ্যে গর্তে নামিয়ে দেওয়া হয়েছে,

যেভাবে কোনো মৃতদেহকে পদদলিত করা হয়।

20তাদের মতো তোমাকে কবর দেওয়া হবে না,

কারণ তুমি তোমার দেশ ধ্বংস করেছ

এবং তোমার প্রজাদের হত্যা করেছ।

দুষ্টদের বংশধরদের কথা

আর কখনও উল্লেখ করা হবে না।

21তাদের পিতৃপুরুষদের পাপসমূহের জন্য,

তার সন্তানদের হত্যা করার জন্য স্থান প্রস্তুত করো;

দেশের অধিকার ভোগ করার জন্য তারা আর উঠবে না,

নগর পত্তনের দ্বারা তারা আর পৃথিবী আচ্ছন্ন করবে না।

22“আমি তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াব,”

সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

“আমি ব্যাবিলন থেকে তার ও তার বেঁচে থাকা লোকদের নাম,

তার সন্তানসন্ততি ও বংশধরদের নাম মুছে ফেলব,”

23“আমি তাকে প্যাঁচাদের নিবাসস্থান করব,

এবং তা হবে এক জলাভূমির মতো;

আমি বিনাশরূপ ঝাড়ু দিয়ে তাকে ঝাঁট দেব,”

সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা ঘোষণা করেন।

24সর্বশক্তিমান সদাপ্রভু শপথ করে বলেছেন:

“আমি যেমন পরিকল্পনা করেছি, নিশ্চিতরূপে সেইরকমই হবে,

আর আমার অভিপ্রায় যে রকম, তাই স্থির থাকবে।

25আমি স্বদেশে আসিরীয়দের চূর্ণ করব;

আমার পর্বতগুলির উপরে, আমি তাকে পদদলিত করব।

আমার প্রজাদের উপর থেকে তার জোয়াল সরিয়ে ফেলা হবে,

তাদের কাঁধ থেকে তার বোঝা অপসারিত হবে।”

26সমস্ত জগতের জন্য এই পরিকল্পনা স্থির করা হয়েছে;

এই হাত সব জাতির উপরে প্রসারিত হয়েছে।

27কারণ সর্বশক্তিমান সদাপ্রভু যে সংকল্প করেছেন, কে তা নাকচ করবে?

তাঁর হাত প্রসারিত হয়েছে, কে তা ফিরাতে পারবে?

ফিলিস্তিনীদের বিরুদ্ধে ভবিষ্যদ্‌বাণী

28রাজা আহসের মৃত্যু বছরে এই ভবিষ্যদ্‌বাণী উপস্থিত হয়েছিল:

29ফিলিস্তিনীরা, যে লাঠি দ্বারা তোমাদের আঘাত করেছিল,

তা ভেঙেছে বলে তোমরা উল্লসিত হোয়ো না;

কারণ সেই মূল-সাপ থেকে এক কালসাপ নির্গত হবে,

জ্বলন্ত উড়ন্ত নাগই হবে তার গর্ভফল।

30দরিদ্রদের মধ্যে দরিদ্রতম চারণভূমি পাবে,

আর নিঃস্ব-অভাবী মানুষেরা নিরাপদে বিশ্রাম করবে।

কিন্তু তোমার মূল আমি দুর্ভিক্ষে ধ্বংস করব;

তোমার বেঁচে থাকা লোকদের ধ্বংস করব।

31ওহে তোরণদ্বার, বিলাপ করো! ওহে নগর, একটানা আর্তনাদ করো!

ফিলিস্তিনী তোমরা সবাই গলে যাও!

উত্তর দিক থেকে এক ধোঁয়ার মেঘ আসছে,

তাদের সৈন্যশ্রেণীর একজনও স্থানচ্যূত হয় না।

32সেই জাতির দূতদের

কী উত্তর দেওয়া হবে?

“সদাপ্রভু সিয়োনকে প্রতিষ্ঠিত করেছেন,

তাঁর ক্লিষ্ট প্রজারা তার মধ্যে আশ্রয়স্থান পাবে।”

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

La caída de Babilonia y el oráculo contra Filistea

  • El título Lucero o Lucifer, que significa estrella brillante, se aplica en Isaías 14:12 al soberbio rey de Babilonia dentro de un poema que se burla de su repentina caída de la grandeza al Seol.Fuentes: Lucifer · el propio texto bíblico
  • El poema personifica los bosques antiguos, describiendo a los majestuosos cedros y cipreses del Líbano regocijándose por la derrota del tirano porque ningún leñador vendría más a talarlos.Fuentes: Lebanon · el propio texto bíblico
  • El oráculo final se pronunció en el año en que murió el rey Acaz de Judá, advirtiendo a la vecina Filistea que su alivio por la vara rota duraría poco ante la destrucción que venía del norte.Fuentes: Ahaz · Philistia · el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Babylon · 32.543, 44.422 · versículos 4, 22, 23
  • Lebanon · 33.540, 35.584 · versículo 8
  • Zaphon · Hoy: Jebel Aqra · 35.953, 35.969 · versículo 13
  • Assyria · 36.359, 43.153 · versículo 25
  • Philistia · 31.664, 34.546 · versículos 29, 31
  • Zion · Hoy: Jerusalem · 31.777, 35.234 · versículo 32

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.