Habacuc 2
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
1আমি নিজের নজর-ঘাঁটিতে দাঁড়াব
এবং দুর্গের উপর অবস্থান করব;
সেখানে অপেক্ষা করে দেখব যে সদাপ্রভু আমাকে কী বলছেন,
এবং আমি কীভাবে এই নালিশের উত্তর দেব।
সদাপ্রভুর উত্তর
2তখন সদাপ্রভু উত্তর দিলেন:
“এই দর্শন লেখো
স্পষ্ট করে ফলকের উপর লেখো
যাতে একজন দৌড়বাজ অন্যদের কাছে সঠিক বার্তা বহন করতে পারে।
3কারণ এই দর্শন নির্ধারিত সময়ের অপেক্ষায় রয়েছে;
এটা শেষ সময়ের কথা বলে
এবং মিথ্যা প্রমাণিত হবে না।
এটা ঘটতে দেরি হলেও, অপেক্ষা করো;
নিশ্চয়ই এটা ঘটবে
এবং দেরি হবে না।
4“দেখো, শত্রু অহংকারে ফুলে উঠেছে;
তার ইচ্ছাসকল ন্যায্য নয়,
কিন্তু ধার্মিক ব্যক্তি বিশ্বাসের দ্বারাই জীবিত থাকবে,
5প্রকৃতপক্ষে, সুরা তাকে প্রতারণা করে;
সে দাম্ভিক এবং কখনও বিশ্রাম করে না।
কারণ পাতালের মতো সে লোভী
এবং মৃত্যুর মতো কখনোই সন্তুষ্ট হয় না,
সমগ্র জাতিগণদের সে নিজের কাছে একত্রিত করে
এবং সকলকে বন্দি করে।
6“কিন্তু তাদের সকলে কি তাকে বিদ্রুপ ও অবজ্ঞার সঙ্গে, এই বলে, উপহাস করবে না,
“ ‘ধিক্ তাকে, যে চুরি করা সম্পত্তি জমিয়ে রাখে
এবং জোর করে আদায় করে নিজেকে ধনী করে!
এইভাবে আর কত দিন চলবে?’
7তোমার পাওনাদাররা কি হঠাৎ তোমার বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠবে না?
তারা কি সজাগ হয়ে তোমাকে ভীত করবে না?
তখন তোমরা ওদের শিকার হবে।
8যেহেতু তোমরা বহু জাতিগণদের লুট করেছ,
তাই অবশিষ্ট ব্যক্তিরা তোমাদের লুট করবে।
কারণ তোমরা মানুষের রক্তপাত করেছ;
তোমরা দেশ, নগর এবং তার সমস্ত মানুষদের ধ্বংস করেছ।
9“ধিক্ তাকে, যে দুষ্কর্মের লাভে নিজের ঘর তৈরি করে,
বিপর্যয়ের কবল থেকে বাঁচবার জন্য
উঁচু স্থানে বসতি স্থাপন করে!
10তুমি বহু জাতির পতনের পরিকল্পনা করেছ,
নিজের ঘরকে লজ্জিত এবং নিজের জীবন নষ্ট করেছ।
11প্রাচীরের পাথরগুলি কেঁদে উঠবে,
এবং ছাদের কড়িকাঠ তা প্রতিধ্বনিত করবে।
12“ধিক্ তাকে, যে রক্তপাতের মাধ্যমে নগর নির্মাণ করে,
আর দুষ্কর্মের সাথে নগর স্থাপন করে!
13সর্বশক্তিমান সদাপ্রভু কি নির্ধারণ করেননি
যে জাতিগণের পরিশ্রম আগুনের কেবল ইন্ধনমাত্র,
এবং তারা এত পরিশ্রম করে কিন্তু সবকিছুই ব্যর্থ হয়!
14কারণ সমুদ্র যেমন জলরাশিতে আচ্ছন্ন,
পৃথিবী তেমনই সদাপ্রভুর মহিমার জ্ঞানে পরিপূর্ণ হবে।
15“ধিক্ তাকে, যে তার প্রতিবেশীদের সুরা পান করায়,
সুরাপাত্র থেকে ঢেলে যায় যতক্ষণ না পর্যন্ত তারা মত্ত হয়ে ওঠে,
যেন সে তাদের নগ্ন শরীরের প্রতি দৃষ্টি দিয়ে উপভোগ করতে পারে!
16মহিমাতে নয় তুমি লজ্জায় পরিপূর্ণ হবে।
এখন তোমার পালা! সুরা পান করো এবং তোমার নগ্নতা প্রকাশ পাক।
সদাপ্রভুর বিচারের পানপাত্র থেকে পান করো
এবং তোমার সব গৌরব লাঞ্ছনায় রূপান্তরিত হবে।
17লেবাননের প্রতি তুমি যা অত্যাচার করেছ তা তোমাকে অভিভূত করবে,
তুমি বন্যপশুদের ধ্বংস করেছ, আর তাদের আতঙ্ক তোমার হবে।
কারণ তুমি মানুষের রক্তপাত করেছ;
তোমরা দেশ, নগর এবং তার সমস্ত মানুষদের ধ্বংস করেছ।
18“কারিগরের তৈরি খোদিত মূর্তির কি মূল্য?
অথবা এক প্রতিমূর্তি যে মিথ্যা শেখায়?
কারণ যে সেটা বানায় সে নিজের সৃষ্টিতেই আস্থা রাখে;
সে মূর্তি নির্মাণ করে যা কথা বলতে পারে না।
19ধিক্ তাকে, যে কাঠকে বলে, ‘জীবিত হও!’
আর নির্জীব পাথরকে বলে ‘ওঠো!’
সেটা কি পথ দেখাতে পারে?
এটা সোনা ও রুপো দিয়ে আবৃত;
এর মধ্যে কোনো শ্বাস নেই।”
20কিন্তু সদাপ্রভু আপন পবিত্র মন্দিরে আছেন;
সমস্ত পৃথিবী তাঁর সামনে নীরব থাকুক।

¿Sabías que…?
La visión en la muralla y los cinco ayes
- Habacuc se describe a sí mismo apostado en un puesto de guardia sobre las murallas para esperar la respuesta de Dios. El SEÑOR le ordena escribir la visión claramente en tablas para que un heraldo pueda correr y proclamar el mensaje.Fuentes: el propio texto bíblico
- El capítulo pronuncia una serie de ayes contra conquistadores arrogantes que saquean naciones, edifican ciudades con derramamiento de sangre, adoran ídolos inertes cubiertos de oro y plata, y devastan el Líbano, una prominente cordillera montañosa en Siria.Fuentes: Lebanon · el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
- Lebanon · 33.540, 35.584 · versículo 17
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org