Nations Bible

Gálatas 2

Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.

প্রেরিতরা পৌলকে গ্রহণ করলেন

1চোদ্দো বছর পরে, আমি আবার জেরুশালেমে গেলাম; এসময় সঙ্গে ছিলেন বার্ণবা। আমি তীতকেও সঙ্গে নিলাম। 2ঈশ্বরের ইচ্ছা প্রকাশিত হওয়ার আগে আমি সেখানে গিয়েছিলাম ও যে সুসমাচার আমি অইহুদি জাতিদের কাছে প্রচার করি, তা তাঁদের সামনে বললাম। কিন্তু এ কাজ আমি গোপনে, যাঁদের নেতৃস্থানীয় বলে আমার মনে হয়েছিল, তাঁদের কাছে করলাম, কারণ ভয় হচ্ছিল, আমি হয়তো অনর্থক পরিশ্রম করেছি বা করছি। 3এমনকি, আমার সঙ্গী তীত, যিনি জাতিতে গ্রিক ছিলেন, তাঁকেও সুন্নত করতে বাধ্য করা হয়নি। 4কারণ খ্রীষ্ট যীশুতে আমরা যে স্বাধীনতা ভোগ করি, তার উপরে গুপ্তচরবৃত্তির জন্য ও আমাদের ক্রীতদাসে পরিণত করার জন্য কয়েকজন ভণ্ড ভাই আমাদের মধ্যে অনুপ্রবেশ করেছিল। 5আমরা এক মুহূর্তের জন্যও তাদের বশ্যতাস্বীকার করলাম না, যেন সুসমাচারের সত্য তোমাদের জন্য রক্ষা করতে পারি।

6আর যাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছিল—তারা যেই হোন না কেন, আমার কিছু আসে-যায় না; ঈশ্বর বাহ্যিক রূপ দেখে বিচার করেন না—সেই ব্যক্তিরা আমার বার্তার সঙ্গে অতিরিক্ত কিছুই যোগ করেননি। 7এর বিপরীতে, তারা দেখলেন যে, পিতরকে যেমন ইহুদিদের কাছে, তেমনই আমাকে অইহুদি জাতিদের কাছে সুসমাচার প্রচার করার দায়িত্ব দেওয়া হয়েছে। 8কারণ ঈশ্বর, যিনি ইহুদিদের কাছে প্রেরিতশিষ্যরূপে কাজ করার জন্য পিতরের পরিচর্যায় সক্রিয় ছিলেন, তিনি অইহুদি জাতিদের কাছে প্রেরিতশিষ্যরূপে কাজ করার জন্য আমার পরিচর্যাতেও সক্রিয় ছিলেন। 9যাকোব, পিতর ও যোহন—যাঁরা মণ্ডলীর স্তম্ভরূপে খ্যাত ছিলেন—তাঁরা আমাকে দেওয়া এই অনুগ্রহ উপলব্ধি করে আমার ও বার্ণবার হাতে হাত মিলিয়ে সহকর্মীরূপে আমাদের গ্রহণ করলেন। তাঁরা সম্মত হলেন যে, অইহুদিদের কাছে আমাদের যাওয়া উচিত ও তাঁদের উচিত ইহুদিদের কাছে যাওয়া। 10তাঁরা শুধু চাইলেন, আমরা যেন নিয়ত দরিদ্রদের কথা স্মরণে রাখি, যে কাজ করার জন্য আমিও আগ্রহী ছিলাম।

বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ

11পিতর যখন আন্তিয়খে এলেন, আমি মুখের উপর তাঁর প্রতিবাদ করলাম, কারণ স্পষ্টতই তিনি উচিত কাজ করেননি। 12যাকোবের কাছ থেকে কিছু লোক আসার আগে তিনি অইহুদিদের সঙ্গে আহার করতেন; কিন্তু তারা উপস্থিত হলে তিনি পিছিয়ে গেলেন ও অইহুদিদের কাছ থেকে নিজেকে পৃথক করতে লাগলেন, কারণ যারা সুন্নতপ্রাপ্ত ছিল, তিনি তাদের ভয় পেতেন। 13অন্য সব ইহুদিরাও তাঁর এই ভণ্ডামিতে যোগ দিল, এমনকি, তাঁদের ভণ্ড আচরণে বার্ণবাও ভুল পথে পা বাড়িয়েছিলেন।

14আমি যখন দেখলাম, তাঁরা সুসমাচারের সত্য অনুযায়ী কাজ করছেন না, আমি তাঁদের সকলের সামনে পিতরকে বললাম, “তুমি একজন ইহুদি, তবুও তুমি ইহুদির মতো নয় বরং একজন অইহুদির মতো জীবনযাপন করছ। তাহলে, এ কী রকম যে, তুমি অইহুদিদের বাধ্য করছ ইহুদি রীতিনীতি পালন করতে?

15“আমরা, যারা জন্মসূত্রে ইহুদি, কিন্তু ‘অইহুদি পাপী’ নই, 16আমরা জানি যে, বিধান পালন করে কোনো মানুষ নির্দোষ প্রতিপন্ন হয় না, কিন্তু হয় যীশু খ্রীষ্টের উপর বিশ্বাস দ্বারা। তাই আমরাও খ্রীষ্ট যীশুতে আমাদের বিশ্বাস স্থাপন করেছি, যেন আমরা খ্রীষ্টের উপর বিশ্বাস দ্বারা নির্দোষ প্রতিপন্ন হতে পারি, বিধান পালনের দ্বারা নয়, কারণ বিধান পালনের দ্বারা কেউই নির্দোষ প্রতিপন্ন হবে না।

17“যদি খ্রীষ্টে নির্দোষ বলে গণ্য হওয়ার প্রচেষ্টায় আমরাও যদি পাপী বলে প্রতিপন্ন হয়ে থাকি, তবে কি ধরে নিতে হবে যে খ্রীষ্ট পাপের সহায়ক? অবশ্যই নয়! 18যদি আমি যা ধ্বংস করেছি, তাই আবার তৈরি করি, আমি নিজেকে আইনভঙ্গকারী বলেই প্রমাণ করি।

19“কারণ বিধানের মাধ্যমে বিধানের প্রতি আমি মৃত্যুবরণ করেছি, যেন আমি ঈশ্বরের জন্য বেঁচে থাকতে পারি। আমি খ্রীষ্টের সঙ্গে ক্রুশবিদ্ধ হয়েছি। 20আমি আর জীবিত নেই, কিন্তু খ্রীষ্টই আমার মধ্যে জীবিত আছেন। আর এই শরীরে আমি যে জীবনযাপন করছি, তা আমি ঈশ্বরের পুত্রের উপর বিশ্বাস দ্বারাই যাপন করছি; তিনি আমাকে প্রেম করেছেন ও আমার জন্য নিজেকে প্রদান করেছেন। 21আমি ঈশ্বরের অনুগ্রহ অগ্রাহ্য করতে পারি না, কারণ যদি বিধান দ্বারা ধার্মিকতা লাভ করা যায়, তাহলে বৃথাই খ্রীষ্ট মৃত্যুবরণ করেছেন!”

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Gentiles, comunión y un enfrentamiento en Antioquía

  • Tito fue con Pablo y Bernabé a Jerusalén. El Easton's Bible Dictionary (1897) dice que parece haber sido gentil y que su nombre no aparece en Hechos. Pablo escribe que Tito, aunque era griego, no fue obligado a circuncidarse.Fuentes: Titus · el propio texto bíblico
  • El enfrentamiento posterior tuvo lugar en Antioquía de Siria, a orillas del Orontes, a unas trescientas millas al norte de Jerusalén. La ciudad ocupaba el tercer lugar entre las ciudades del Imperio romano, después de Roma y Alejandría, y fue allí donde a los creyentes se les llamó cristianos por primera vez.Fuentes: Antioch (Syria) · el propio texto bíblico
  • El Easton's Bible Dictionary (1897) describe a Santiago, nombrado con Cefas y Juan como uno de los pilares, como cabeza de la iglesia en Jerusalén, donde presidió el concilio sobre los gentiles. Pablo dice que, antes de que llegaran ciertos hombres de parte de Santiago, Cefas solía comer con los gentiles, pero luego se apartó por temor al grupo de la circuncisión.Fuentes: James (Brother of Jesus) · el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Jerusalem · 31.777, 35.234 · versículo 1
  • Antioch · Hoy: Antioch on the Orontes · 36.227, 36.172 · versículo 11

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের
Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible)
copyright © 2022 Biblica, Inc.
Language: বাংলা (Bengali)
Contributor: Biblica, Inc.
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
Creative Commons License
এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন।
Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।”
কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি।
এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন।
This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA.
Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .”
Notice of copyright must appear on the title or copyright page of the work as follows:
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™
সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc.
Biblica® Open Bengali Contemporary Version™
Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc.
“Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত।
“Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission.
You must also make your derivative work available under the same license (CC BY-SA).
If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2025-04-26

Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.