Ezequiel 48
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
দেশের ভাগ
1“এসব গোষ্ঠী, নাম অনুসারে তালিকা দেশের উত্তর সীমায় দান একটি অংশ পাবে;
“সেটি ভূমধ্যসাগর থেকে হিৎলোনের রাস্তা বরাবর লেবো-হমাৎ পর্যন্ত যাবে; হৎসর-ঐনন পর্যন্ত দামাস্কাসের সীমাতে, উত্তর দিকে হমাতের পাশে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
2আশের একটি অংশ পাবে; সেটি দানের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
3নপ্তালি একটি অংশ পাবে; সেটি আশেরের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
4মনঃশি একটি অংশ পাবে; সেটি নপ্তালির সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
5ইফ্রয়িম একটি অংশ পাবে; সেটি মনঃশির সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
6রূবেণ একটি অংশ পাবে; সেটি ইফ্রয়িমের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
7যিহূদা একটি অংশ পাবে; সেটি রূবেণের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
8“যিহূদার সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত থাকবে সেই জায়গাটা যা তোমরা বিশেষ এক উপহার রূপে আলাদা করে রাখবে। সেটি চওড়ায় হবে 25,000 হাত এবং লম্বায় হবে অন্যান্য গোষ্ঠীর অংশের মতো দেশের পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত; সেই জায়গার মাঝখানে থাকবে উপাসনার স্থান।
9“সেই আলাদা করা জায়গা থেকে তোমরা একটি অংশ সদাপ্রভুকে উপহার দেবে যেটা লম্বায় হবে 25,000 হাত এবং চওড়ায় 10,000 হাত। 10এটি হবে যাজকদের জন্য পবিত্র অংশ। এটি উত্তর দিকে 25,000 মাপকাঠি, পশ্চিমদিকে 10,000 হাত, পূর্বদিকে 10,000 হাত এবং দক্ষিণ দিকে 25,000 হাত। তার মাঝখানে থাকবে সদাপ্রভুর উপাসনার স্থান। 11এই অংশটি সাদোক-সন্তানদের মধ্যে পবিত্রকৃত যাজকদের জন্য হবে, তারা আমার সেবায় বিশ্বস্ত ছিল এবং ইস্রায়েলীদের সঙ্গে বিপথে যাওয়া লেবীয়দের মতো তারা বিপথে যায়নি। 12দেশের পবিত্র অংশ থেকে এটি হবে তাদের জন্য এক বিশেষ উপহার, এক মহাপবিত্র অংশ, যা লেবীয়দের সীমানার পাশে।
13“যাজকদের সীমানার পাশে, লেবীয়েরা 25,000 হাত লম্বা ও 10,000 হাত চওড়া একটি জায়গা পাবে। সম্পূর্ণ অংশ লম্বায় 25,000 হাত ও চওড়ায় 10,000 হাত। 14তারা তার কিছু যেন বিক্রি অথবা বদল না করে। সেটি সবচেয়ে ভালো জমি এবং তা অন্যদের হাতে দিয়ে দেওয়া চলবে না, কারণ সেটি সদাপ্রভুর উদ্দেশে পবিত্র।
15“বাকি অংশ, 5,000 হাত চওড়া ও 25,000 হাত লম্বা, নগরের সাধারণ কাজের জন্য ব্যবহার করা হবে, বাসস্থান ও পশু চরানোর জন্য। নগরটি তার মাঝখানে থাকবে 16আর তার মাপ এই হবে উত্তর দিকে 4,500 হাত, দক্ষিণ দিকে 4,500 হাত, পূর্বদিকে 4,500 হাত এবং পশ্চিমদিকে 4,500 হাত। 17নগরে পশু চরাবার জায়গা থাকবে যা হবে উত্তর দিকে 250 হাত, দক্ষিণ দিকে 250 হাত, পূর্বদিকে 250 হাত এবং পশ্চিমদিকে 250 হাত। 18আর পবিত্র অংশের সামনে অবশিষ্ট জায়গা লম্বায় পূর্বদিকে 10,000 হাত এবং পশ্চিমদিকে 10,000 হাত। সেই জায়গায় যে ফসল ফলবে তা নগরের কর্মচারীদের জন্য হবে। 19ইস্রায়েলের সমস্ত গোষ্ঠী থেকে যারা এই নগরে কাজ করবে তারা এই জমি চাষ করবে। 20সেই পুরো জায়গাটা হবে 25,000 হাত করে একটি চৌকো জায়গা। পবিত্র উপহার রূপে তোমরা নগরের সম্পত্তির সঙ্গে পবিত্র অংশ আলাদা করবে।
21“নগরের সম্পত্তির এবং পবিত্র অংশের দুই পাশের যে বাকি অংশ থাকবে তা শাসনকর্তার জন্য। সেটি পূর্বদিকের পবিত্র অংশ থেকে 25,000 হাত পূর্বপ্রান্ত পর্যন্ত, এবং পশ্চিমদিক থেকে 25,000 হাত পশ্চিমপ্রান্ত পর্যন্ত। অন্য সকলের অংশের সামনে শাসনকর্তার অংশ হবে, এবং পবিত্র অংশ ও মন্দিরের উপাসনার স্থান তার মাঝখানে হবে। 22এইভাবে শাসনকর্তার জায়গার মাঝখানে থাকবে লেবীয়দের জায়গা এবং নগরের জায়গা। শাসনকর্তার এই জায়গাটা যিহূদার সীমানা এবং বিন্যামীনের সীমানার মধ্যে থাকবে।
23“বাকি গোষ্ঠীগুলির এসব অংশ হবে বিন্যামীন একটি অংশ পাবে;
“সেটি পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
24শিমিয়োন একটি অংশ পাবে; সেটি বিন্যামীনের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
25ইষাখর একটি অংশ পাবে; সেটি শিমিয়োনের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
26সবূলূন একটি অংশ পাবে; সেটি ইষাখরের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
27গাদ একটি অংশ পাবে; সেটি সবূলূনের সীমার কাছে পূর্বপ্রান্ত থেকে পশ্চিমপ্রান্ত পর্যন্ত।
28গাদের অংশের দক্ষিণের সীমানার কাছে দক্ষিণপ্রান্তের দিকে তামর থেকে কাদেশের মরীবার জল পর্যন্ত গিয়ে মিশরের মরা নদী বরাবর ভূমধ্যসাগর পর্যন্ত চলে যাবে।
29“এই দেশ ইস্রায়েলের গোষ্ঠীগুলিকে সম্পত্তি হিসেবে তোমরা ভাগ করে দেবে, আর এগুলি হবে তাদের অংশ,” সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন।
নতুন নগরের দ্বারগুলি
30“এইগুলি হবে নগর থেকে বাইরে যাবার দ্বার উত্তর দিক থেকে শুরু,
“যেটা 4,500 হাত লম্বা, 31ইস্রায়েলের গোষ্ঠীগুলির নাম অনুসারে নগরের দ্বারগুলির নামকরণ হবে। উত্তর দিকের তিনটি দ্বারের নাম হবে রূবেণের দ্বার, যিহূদার দ্বার ও লেবির দ্বার।
32পূর্বদিকে, মাপ হবে 4,500 হাত, তিনটি দ্বার থাকবে যোষেফের দ্বার, বিন্যামীনের দ্বার ও দানের দ্বার।
33দক্ষিণ দিকে, মাপ হবে 4,500 হাত, তিনটি দ্বার থাকবে শিমিয়োনের দ্বার, ইষাখরের দ্বার ও সবূলূনের দ্বার।
34পশ্চিমদিকে, মাপ হবে 4,500 হাত, তিনটি দ্বার থাকবে গাদের দ্বার, আশেরের দ্বার ও নপ্তালির দ্বার।
35“পরিধি হবে 18,000 হাত।
“সেই সময় থেকে নগরের নাম হবে: সদাপ্রভু সেখানে আছেন।”

¿Sabías que…?
La división de la tierra y la ciudad de Dios
- La visión distribuye franjas de tierra paralelas de oriente a occidente para cada una de las doce tribus, extendiéndose desde Dan al norte, cerca de Damasco y Hazar-enán, hasta Gad al sur, en Tamar y Meriba-cades.Fuentes: el propio texto bíblico · Damascus · Hazar-enan · Tamar
- Entre los territorios de Judá y Benjamín se ubica un distrito sagrado de 25.000 codos cuadrados, que contiene el santuario, tierras para los sacerdotes sadoquitas y levitas, tierras para el príncipe y una ciudad comunitaria cultivada por trabajadores de todas las tribus.Fuentes: el propio texto bíblico
- La ciudad cuadrangular cuenta con doce puertas nombradas según las doce tribus de Israel —tres en cada uno de sus cuatro costados—, y el libro profético concluye otorgando a la ciudad el nombre 'El SEÑOR está allí'.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
- Damascus · 33.511, 36.306 · versículo 1
- Hamath · Hoy: Hama · 35.136, 36.750 · versículo 1
- Most Holy Place · Hoy: on Mount Moriah · 31.778, 35.236 · versículo 12
- Great Sea · Hoy: Mediterranean Sea · 31.805, 34.170 · versículo 28
- Meribah · Hoy: Ain el Qudeirat · 30.648, 34.422 · versículo 28
- Negeb · 31.245, 34.841 · versículo 28
- The Lord Is There · Hoy: Jerusalem · 31.777, 35.234 · versículo 35
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org