Deuteronomio 32
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের · Toca un versículo para ver sus referencias cruzadas.
1হে আকাশমণ্ডল, শোনো, আর আমি কথা বলব;
হে পৃথিবী, আমার মুখের কথা শোনো।
2আমার শিক্ষা বৃষ্টির মতো করে ঝরে পড়ুক
আর আমার কথা শিশিরের মতো করে নেমে আসুক,
নতুন ঘাসের উপর পড়া বিন্দু বিন্দু বৃষ্টির মতো,
কোমল চারাগাছের উপর পড়ুক ভারী বৃষ্টির মতো।
3আমি সদাপ্রভুর নাম ঘোষণা করব,
তোমরা আমাদের ঈশ্বরের মহিমাকীর্তন করো!
4তিনিই শৈল, তাঁর কাজ নিখুঁত,
আর তাঁর সমস্ত পথ ন্যায্য।
একজন বিশ্বস্ত ঈশ্বর যিনি কোনও অন্যায় করেন না,
তিনি ন্যায়পরায়ণ ও সঠিক।
5তারা অসৎ এবং তাঁর সন্তান নয়;
তাদের লজ্জা হল তারা পক্ষপাতদুষ্ট এবং কুটিল বংশ।
6এই কি তোমাদের সদাপ্রভুর ঋণ পরিশোধ করার পদ্ধতি,
হে মূর্খ এবং অবিবেচক লোকসকল?
তিনি কি তোমার বাবা, সৃষ্টিকর্তা নন,
যিনি তোমাকে নির্মাণ ও গঠন করেছেন?
7পুরোনো দিনের কথা স্মরণ করো;
বহুকাল আগের পূর্বপুরুষদের কথা বিবেচনা করো।
তোমার বাবাকে জিজ্ঞাসা করো আর তিনি তোমাকে বলবেন,
তোমার প্রবীণ নেতাদের করো, তারা তোমাকে বুঝিয়ে দেবেন।
8পরাৎপর যখন জাতিদের উত্তরাধিকার দিলেন,
যখন তিনি সমস্ত মানুষকে তা ভাগ করে দিলেন,
তিনি লোকদের জন্য সীমানা ঠিক করে দিলেন
ইস্রায়েলের ছেলেদের সংখ্যা অনুসারে।
9কেননা সদাপ্রভুর প্রাপ্য ভাগই হল তাঁর লোকেরা,
যাকোবই তাঁর বরাদ্দ উত্তরাধিকার।
10তিনি তাকে এক মরুএলাকায় পেলেন,
অনুর্বর এবং গর্জন ভরা স্থানে।
তিনি তাকে ঘিরে রাখলেন ও তার যত্ন নিলেন;
তিনি তাকে চোখের মণির মতো পাহারা দিলেন,
11ঈগল যেমন তার বাসাকে জাগায়
আর তার বাচ্চাদের উপর ওড়ে,
যে তার ডানা মেলে তাদের ধরে
এবং তাদের উপরে তুলে নেয়।
12সদাপ্রভু একাই তাকে চালিয়ে নিয়ে আসলেন;
কোনও বিজাতীয় দেবতা তার সঙ্গে ছিল না।
13তিনি দেশের এক পাহাড় থেকে অন্য পাহাড়ে তাকে নিয়ে গেলেন
এবং তাকে ক্ষেতের ফসল খেতে দিলেন।
তিনি পাহাড়ের ফাটল থেকে মধু দিয়ে তাকে পুষ্ট করলেন,
এবং পাথুরে পাহাড় থেকে তেল দিয়ে,
14পশুপাল থেকে দই ও দুধ দিয়ে
এবং স্বাস্থ্যবান মেষ ও ছাগল দিয়ে,
বাশনের বাছাই করা মেষ দিয়ে
এবং পরিপুষ্ট গম দিয়ে।
তোমরা গেঁজে ওঠা আঙুরের রস পান করলে।
15যিশুরূণ হৃষ্টপুষ্ট হয়ে লাথি মারল;
অতিরিক্ত খেয়ে, তারা ভারী ও চকচকে হয়ে।
যে ঈশ্বর তাদের নির্মাণ করেছেন তাঁকে পরিত্যাগ করেছে
এবং তাদের পরিত্রাতা সেই শৈলকে প্রত্যাখ্যান করেছে।
16তাদের বিজাতীয় দেবতাদের দরুন তাঁকে ঈর্ষান্বিত করেছ
এবং তাদের ঘৃণ্য মূর্তি দ্বারা তাঁকে অসন্তুষ্ট করেছ।
17তারা মিথ্যা দেবতাদের কাছে বলিদান করেছে, যারা ঈশ্বর নয়,
যে দেবতাদের তারা জানত না,
যে দেবতারা কিছুদিন আগে সম্প্রতি হাজির হয়েছে,
যে দেবতাদের তোমাদের পূর্বপুরুষেরা ভয় করত না।
18তোমরা সেই শৈল, যিনি তোমাদের বাবা তাঁকে পরিত্যাগ করেছ;
তোমরা সেই ঈশ্বরকে ভুলে গিয়েছ যিনি তোমাদের জন্ম দিয়েছেন।
19তা দেখে সদাপ্রভু তাদের অগ্রাহ্য করেছেন
কারণ তিনি তাঁর ছেলে ও তাঁর মেয়েদের দ্বারা অসন্তুষ্ট হয়েছিলেন।
20তিনি বললেন, “আমি তাদের থেকে আমার মুখ লুকাব,
এবং তাদের শেষ দশা কী হয় তা দেখব;
কেননা তারা এক বিপথগামী বংশ,
সন্তানেরা যারা অবিশ্বস্ত।
21যারা ঈশ্বর নয় তাদের দ্বারা আমাকে ঈর্ষান্বিত করেছে
এবং তাদের মূল্যহীন মূর্তি দ্বারা আমার ক্রোধ জাগিয়েছে।
যারা প্রজা নয় তাদের দ্বারা আমি তাদের পরশ্রীকাতর করব;
যে জাতি কিছু বোঝে না তাদের দ্বারা আমি তাদের অসন্তুষ্ট করব।
22কেননা আমার ক্রোধের আগুন জ্বলে উঠবে,
যা পাতাল পর্যন্ত পুড়িয়ে দেবে।
যা পৃথিবী ও তার ফসল গ্রাস করবে
এবং পাহাড়ের ভিতে আগুন জ্বালাবে।
23“আমি তাদের উপরে বিপর্যয় স্তূপাকার করব
এবং তাদের উপরে আমার সব তির ছুঁড়ব।
24আমি তাদের বিরুদ্ধে দেহ ক্ষয় করা দুর্ভিক্ষ আনব,
ধ্বংসকারী মহামারি ও কষ্ট ভরা রোগ পাঠিয়ে দেব;
আমি তাদের বিরুদ্ধে বন্য দাঁতাল পশুদের
আর বুকে ভর দিয়ে চলা বিষাক্ত সাপ পাঠাব।
25রাস্তায় তরোয়াল দ্বারা তারা সন্তানহীন হবে;
বাড়ির ভিতরে ভয়ের রাজত্ব চলবে।
তাদের যুবক ও যুবতীরা,
শিশুরা ও বৃদ্ধরা ধ্বংস হবে।
26আমি বলেছিলাম আমি তাদের ছড়িয়ে দেব
এবং মানুষের স্মৃতি থেকে তাদের নাম মুছে দেব,
27কিন্তু আমি শত্রুদের বিদ্রুপ ভয় করেছিলাম,
পাছে বিপক্ষেরা ভুল বোঝে
আর বলে, ‘আমাদের শক্তি জয় করেছে;
সদাপ্রভু এই সমস্ত করেননি।’ ”
28তারা এক বোধশক্তিহীন জাতি,
তাদের মধ্যে কোনও সূক্ষ্ম বুদ্ধি নেই।
29তারা যদি জ্ঞানী হত ও এটি বুঝতে পারত
আর উপলব্ধি করত যে তাদের শেষ পরিণতি কী হবে!
30একজন লোক কেমন করে হাজার জনকে তাড়াবে,
কিংবা দুজনকে দেখে দশ হাজার পালাবে,
যদি তাদের শৈল তাদের বিক্রি না করেন,
যদি সদাপ্রভু তাদের তুলে না দেন?
31কেননা তাদের শৈল আমাদের শৈলের মতো নয়,
যা আমাদের শত্রুও স্বীকার করে।
32তাদের দ্রাক্ষালতা সদোমের দ্রাক্ষালতা থেকে
এবং ঘমোরার ক্ষেত থেকে এসেছে।
তাদের আঙুর বিষে ভরা,
এবং তাদের আঙুরের গোছা তেতো।
33তাদের দ্রাক্ষারস হল সাপের বিষ,
কেউটের ভয়ংকর বিষ।
34“আমি কি এটি সঞ্চয় করে রাখিনি
এবং আমার ভাণ্ডার ঘরে সিলমোহর দিইনি?
35প্রতিশোধ নেওয়া আমারই কাজ; আমি প্রতিফল দেব।
সময় হলেই তাদের পা পিছলে যাবে;
তাদের বিপর্যয়ের দিন নিকটবর্তী
তাদের জন্য যা নিরূপিত তা তাড়াতাড়ি আসবে।”
36সদাপ্রভু তাঁর প্রজাদের বিচার করবেন
এবং তাঁর দাসদের প্রতি সদয় হবেন
যখন তিনি দেখবেন যে তাদের শক্তি চলে গিয়েছে
এবং দাস অথবা মুক্ত, কেউ বাকি নেই।
37তিনি বলবেন: “তাদের দেবতারা এখন কোথায়,
সেই শৈল কোথায় যার কাছে তারা আশ্রয় নিয়েছিল,
38সেই দেবতারা যারা তাদের বলির মেদ খেয়েছিল
এবং তাদের পেয়-নৈবেদ্যের দ্রাক্ষারস পান করেছিল?
তারা উঠে তোমাদের সাহায্য করুক!
তারা তোমাদের আশ্রয় দিক!
39“এখন দেখো, আমি, আমিই তিনি!
আমি ছাড়া আর কোনও ঈশ্বর নেই।
আমি মৃত্যু দিই এবং আমিই জীবন দিই,
আমি আঘাত করেছি এবং আমিই সুস্থ করব,
আমার হাত থেকে কেউ উদ্ধার করতে পারবে না।
40আমি স্বর্গের দিকে আমার হাত তুলে শপথ করে বলছি:
আর বলি, আমি অনন্তজীবী,
41যখন আমি আমার ঝকঝকে তরোয়ালে শান দিই
এবং বিচারের জন্য আমার হাতে তা ধরি,
আমার শত্রুদের আমি শাস্তি দেব
এবং যারা আমাকে ঘৃণা করে আমি তার প্রতিফল দেব।
42নিহত আর বন্দিদের রক্ত খাইয়ে,
আমার তিরগুলিকে মাতাল করে তুলব,
আমার তরোয়াল মাংস খাবে,
শত্রু সেনাদের মাথার মাংস খাবে।”
43জাতিরা, তার লোকদের সঙ্গে আনন্দ করো,
কেননা তিনি তাঁর দাসদের রক্তের প্রতিফল দেবেন;
তাঁর শত্রুদের প্রতিশোধ নেবেন
এবং নিজের দেশ ও লোকদের জন্য প্রায়শ্চিত্ত করবেন।
44মোশি নূনের ছেলে যিহোশূয়কে সঙ্গে নিয়ে এই গানের সব কথা লোকদের শোনালেন। 45সমস্ত ইস্রায়েলীর কাছে মোশি যখন এসব কথা শেষ করলেন, 46তিনি তাদের বললেন, “আমি আজ তোমাদের কাছে সাক্ষ্য হিসেবে যা কিছু বললাম, তোমরা সেই সমস্ত কথায় মনোযোগ দাও, আর তোমাদের সন্তানেরা যেন এই বিধানের সব কথা যত্নের সঙ্গে পালন করে এজন্য তাদের সেই আদেশ দাও। 47এগুলি নিরর্থক কথা নয়—এগুলি তোমাদের জীবন। তোমরা যে দেশ অধিকার করতে জর্ডন পার হয়ে যাচ্ছ, সেই দেশে এই কথাগুলি পালন করে বহুদিন বাঁচবে।”
নেবো পর্বতে মোশির মৃত্যু
48সেদিনই সদাপ্রভু মোশিকে বললেন, 49“তুমি যিরীহোর উল্টোদিকে মোয়াব দেশের অবারীম পর্বতমালার মধ্যে নেবো পর্বতে গিয়ে ওঠো এবং অধিকার হিসেবে যে কনান দেশটি আমি ইস্রায়েলীদের দিচ্ছি তা একবার দেখে নাও। 50তোমার দাদা হারোণ যেমন হোর পাহাড়ে মারা গিয়ে তার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হয়েছে তেমনি করে তুমিও যে পাহাড়ে উঠবে সেখানে তুমি মারা যাবে এবং তোমার পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হবে। 51এর কারণ হল, সীন মরুভূমিতে কাদেশের মরীবার জলের কাছে ইস্রায়েলীদের সামনে তোমরা দুজনেই আমার প্রতি অবিশ্বস্ততার কাজ করেছিলে এবং ইস্রায়েলীদের সামনে আমাকে পবিত্র বলে মান্য করোনি। 52সেইজন্য যে দেশটি আমি ইস্রায়েলীদের দিতে যাচ্ছি তা তুমি কেবল দূর থেকে দেখতে পাবে কিন্তু সেখানে তোমার ঢোকা হবে না।”

¿Sabías que…?
El Cántico de Moisés y la Vista desde el Monte Nebo
- Moisés, junto con Josué hijo de Nun, recitó este extenso poema profético ante toda la asamblea de Israel. El cántico utiliza de forma reiterada la figura de Dios como la Roca fiel, contrastando la provisión divina en el desierto con advertencias sobre la futura idolatría del pueblo.Fuentes: el propio texto bíblico · Joshua · Nun
- El poema alude a la proverbial maldad de Sodoma y Gomorra, comparando la corrupción espiritual y la hostilidad de los enemigos con viñas venenosas y ponzoña mortal. En la narrativa bíblica, estas ciudades destruidas por fuego representan el arquetipo del juicio y la destrucción.Fuentes: el propio texto bíblico · Sodom · Gomorrah
- Inmediatamente después de recitar el cántico, Dios ordenó a Moisés subir al monte Nebo, en las montañas de Abarim en Moab, para contemplar la tierra de Canaán. Debido a lo ocurrido en Meriba de Cades, moriría allí en la montaña sin entrar en la tierra prometida, tal como su hermano Aarón había muerto en el monte Hor.Fuentes: el propio texto bíblico · Mount Nebo · Aaron
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Lugares de este capítulo
- Bashan · 32.781, 35.935 · versículo 14
- Jordan · Hoy: Jordan River · 31.761, 35.558 · versículo 47
- Abarim · 31.754, 35.715 · versículo 49
- Canaan · 32.767, 35.333 · versículo 49
- Jericho · Hoy: Tell es Sultan · 31.872, 35.445 · versículo 49
- Moab · Hoy: Moab 1 · 31.181, 35.701 · versículo 49
- Meribah · Hoy: Ain el Qudeirat · 30.648, 34.422 · versículo 51
- Zin · Hoy: Zin Desert · 30.971, 35.325 · versículo 51
Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).
Créditos y licencia de esta traducción
Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের Bengali: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের (Bible) copyright © 2022 Biblica, Inc. Language: বাংলা (Bengali) Contributor: Biblica, Inc. Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. Creative Commons License এই কাজটি Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA) এর অধীনে উপলব্ধ। এই লাইসেন্সের অনুলিপির জন্য দেখুন https://creativecommons.org/licenses/by-sa/4.0 অথবা Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA এই ঠিকানায় চিঠি লিখুন। Biblica® একটি ট্রেডমার্ক যা Biblica Inc. দ্বারা নিবন্ধিত। বিবলিকা ট্রেডমার্ক ব্যবহারের জন্য Biblica Inc. থেকে লিখিত অনুমোদন পাওয়া জরুরি। CC BY-SA লাইসেন্সের শর্তাবলি অনুসারে, এই অপরিবর্তিত কাজটির অনুলিপি এবং পুনরায় বিতরণ করার অনুমতি রয়েছে কিন্তু বিবলিকা ট্রেডমার্কটি অক্ষত রাখতে হবে। কেউ যদি এই অনুলিপি পরিবর্তন করেন বা অনুবাদ করেন, যার ফলে একটি অমৌলিক কাজ সৃষ্টি হয়, তাকে অবশ্যই বিবলিকা® ট্রেডমার্কটি সরিয়ে ফেলতে হবে। সেই অমৌলিক কাজে কী কী পরিবর্তন করা হয়েছে তা অবশ্যই উল্লেখ করতে হবে এবং নিম্নলিখিত শব্দগুলির মাধ্যমে কাজটিকে সঠিকভাবে আরোপ করতে হবে: “Biblica, Inc. দ্বারা এই মূল কাজটি www.biblica.com ও open.bible-এ বিনামূল্যে উপলব্ধ।” কপিরাইটের বিজ্ঞপ্তি কাজের শিরোনাম বা কপিরাইট পৃষ্ঠায় নিম্নলিখিতভাবে অবশ্যই উল্লেখ করতে হবে: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা) এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে Biblica, Inc. দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. সেই অমৌলিক কাজটিকেও একই লাইসেন্সের (CC BY-SA) অধীনে বিতরণ করা জরুরি। এই কাজের অনুবাদ সম্বন্ধে যদি Biblica, Inc. কে জানাতে হয়, তবে https://open.bible/contact ঠিকানায় যোগাযোগ করুন। This work is made available under the Creative Commons Attribution-ShareAlike 4.0 International License (CC BY-SA). To view a copy of this license, visit https://creativecommons.org/licenses/by-sa/4.0 or send a letter to Creative Commons, PO Box 1866, Mountain View, CA 94042, USA. Biblica® is a trademark registered by Biblica, Inc., and use of the Biblica® trademark requires the written permission of Biblica, Inc. Under the terms of the CC BY-SA license, you may copy and redistribute this unmodified work as long as you keep the Biblica® trademark intact. If you modify a copy or translate this work, thereby creating a derivative work, you must remove the Biblica® trademark. On the derivative work, you must indicate what changes you have made and attribute the work as follows: “The original work by Biblica, Inc. is available for free at www.biblica.com and open.bible .” Notice of copyright must appear on the title or copyright page of the work as follows: Biblica® মুক্তভাবে বাংলা সমকালীন সংস্করণের™ সর্বস্বত্ব © 2007, 2017, 2019 Biblica, Inc. Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. “Biblica” (বিবলিকা), “International Bible Society” এবং বিবলিকা লোগো মার্কিন যুক্তরাষ্ট্রের পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসে বিবলিকা, আইএনসি দ্বারা নিবন্ধিত। অনুমতি সহ ব্যবহৃত। “Biblica”, “International Bible Society” and the Biblica Logo are trademarks registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc. Used with permission. You must also make your derivative work available under the same license (CC BY-SA). If you would like to notify Biblica, Inc. regarding your translation of this work, please contact us at https://open.bible/contact. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2025-04-26
Fuente: http://ebible.org/benobcv/ · eBible.org