Nations Bible

Salmos 89

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.

ইস্রাহীয় এথনের মস্কীল।

1আমি চিরকাল সদাপ্রভুুর নিয়মের বিশ্বস্ততার কাজের গান গাব,

আমি মুখে তোমার বিশ্বস্ততা আগামী প্রজন্মের কাছে প্রচার করব।

2কারণ আমি বলেছি,

“নিয়মের বিশ্বস্ততা চিরদিনের র জন্য স্থাপিত হয়েছে,

তুমি তোমার বিশ্বস্ততাকে স্বর্গে স্থাপন করেছ।”

3আমি আমার মনোনীতদের সঙ্গে নিয়ম করেছি,

আমি আমার দাস দায়ূদের কাছে শপথ করেছি৷

4আমি তোমার বংশধরদের চিরকালের জন্য স্থাপন করব

এবং আমি বংশপরম্পরায় তোমার সিংহাসন স্থাপন করব।

5হে সদাপ্রভুু, স্বর্গ তোমার আশ্চর্য্য কাজের প্রশংসা করে,

পবিত্রদের সমাজে তোমার বিশ্বস্ততা প্রশংসনীয়।

6কারণ আকাশে সদাপ্রভুুর সঙ্গে কার তুলনা করা যেতে পারে?

দেবতাদের পুত্রদের মধ্যেই বা কে সদাপ্রভুুর সমান?

7তিনিই সেই ঈশ্বর যিনি পবিত্রদের সভাতে অতি সম্মানীয়

এবং তাঁর বেষ্টনকারীদের থেকে অতি ভয়াবহ।

8হে সদাপ্রভুু, বাহিনীগনের ঈশ্বর। হে সদাপ্রভুু,

তোমার মত শক্তিশালী আর কে আছে?

তোমার বিশ্বস্ততা তোমার চারিদিকে অবস্থিত।

9তুমি গর্জনকারী সমুদ্রের উপরে কর্তৃত্ব করো,

যখন তার ঢেউ প্রচণ্ড হয়ে ওঠে তুমি তা শান্ত করে থাক।

10তুমিই রাহবকে চূর্ণ করে মৃত ব্যক্তির সমান করেছ।

তুমি তোমার শক্তিশালী বাহু দিয়ে তোমার শত্রুদেরকে ছিন্নভিন্ন করেছ।

11আকাশমণ্ডল তোমার এবং পৃথিবীও তোমার;

তুমি পৃথিবী এবং তার ভিতরের সমস্ত বস্তু সৃষ্টি করেছ।

12তুমিই উত্তর

এবং দক্ষিণে দিকের সৃষ্টি করেছ।

তাবোর ও হর্ম্মোন তোমার নামে উল্লাস করে।

13তোমার বাহু শক্তিশালী

এবং তোমার হাত শক্তিমান ও তোমার ডান হাত উঁচু।

14ধার্ম্মিকতা ও ন্যায় বিচার তোমার সিংহাসনের ভিত্তিমূল।

নিয়মের বিশ্বস্ততা ও সত্যতা তোমার সামনে উপস্থিত হয়।

15ধন্য সেই লোকেরা যারা তোমার আরাধনা করে! হে সদাপ্রভুু,

তারা তোমার মুখের দীপ্তিতে যাতায়াত করে।

16তারা সমস্ত দিন ধরে তোমার নামে উল্লাস করে

এবং তারা তোমার ধার্ম্মিকতায় তোমাকে মহিমান্বিত করে।

17তুমিই তাদের শক্তির শোভা

এবং তোমার অনুগ্রহে আমরা বিজয়ী হই।

18কারণ আমাদের ঢাল সদাপ্রভুুরই,

আমাদের রাজা, ইস্রায়েলের পবিত্রতম।

19অনেক দিন আগে তুমি তোমার বিশ্বস্ত জনের সঙ্গে

দর্শনের মধ্য দিয়ে কথা বলেছিলে; তুমি বলেছিলে,

“আমি বীরকে মুকুট পরিয়েছি;

আমি প্রজাদের মধ্যে থেকে মনোনীত এক জনকে উঠিয়েছি।”

20আমি আমার দাস দায়ূদকে মনোনীত করেছি,

আমার পবিত্র তেল দিয়ে তাকে অভিষিক্ত করেছি।

21আমার হাত তাকে সাহায্য করবে,

আমার বাহু তাকে শক্তিশালী করবে।

22কোনো শত্রুই তার সঙ্গে প্রতারণা করবে না,

দুষ্টতার সন্তান তাকে কষ্ট দেবে না।

23আমি তার শত্রুদের তার সামনে চূর্ণ করব;

যারা তাকে ঘৃণা করবে আমি তাদের ধ্বংস করব।

24আমার সত্য ও নিয়মের বিশ্বস্ততা তার সঙ্গে থাকবে;

আমার নামে সে বিজয়ী হবে।

25আমি তার হাত সমুদ্রের উপরে স্থাপন করব

এবং তার ডান হাত সমস্ত নদীদের উপরে থাকবে।

26সে আমাকে ডেকে বলবে,

তুমি আমার পিতা, আমার ঈশ্বর

এবং আমার পরিত্রানের শৈল।

27আমিও তাকে আমার প্রথম জাত সন্তান করব,

পৃথিবীর সমস্ত রাজাদের থেকে মহান করে নিযুক্ত করব।

28আমি তার প্রতি আমার নিয়মের বিশ্বস্ততা চিরকালের জন্য বৃদ্ধি করব

এবং তার সঙ্গে আমার নিয়ম দৃঢ় করব।

29আমি তার বংশকে চিরকালের জন্য স্থায়ী করব

এবং তার সিংহাসন আকাশের আয়ুর মত করব।

30যদি তার সন্তানেরা আমার ব্যবস্থা ত্যাগ করে

এবং আমার শাসনের অবাধ্য হয়;

31যদি তারা আমার বিধিগুলি লঙ্ঘন করে

এবং আমার ন্যায় বিধান পালন না করে;

32তবে আমি তাদের অবাধ্যতার জন্য লাঠি দিয়ে তাদের শাস্তি দেব

এবং তাদের পাপের জন্য আঘাত করব;

33কিন্তু আমি তার থেকে আমার নিয়মের বিশ্বস্ততা কখনো সরিয়ে নেব না,

বা আমার প্রতিজ্ঞার প্রতি অবিশ্বস্ত হব না।

34আমি আমার নিয়ম ভঙ্গ করব না,

বা, আমার মুখের বাক্য পরিবর্তন করব না।

35আমি আমার পবিত্রতায় একবার শপথ করেছি,

দায়ূদের কাছে কখনও মিথ্যা বলব না।

36তার বংশ চিরকাল থাকবে

এবং তার সিংহাসন আমার সামনে সূর্য্যের মত হবে।

37তা চাঁদের মত চিরকাল স্থির থাকবে;

আকাশের বিশ্বস্ত সাক্ষী। সেলা৷

38কিন্তু তুমিই অস্বীকার ও পরিত্যাগ করেছ,

তুমিই তোমার অভিষিক্ত রাজার প্রতি ক্রুদ্ধ হয়েছ।

39তুমি তোমার দাসের নিয়ম অস্বীকার করেছ,

তুমি তার মুকুট মাটিতে ফেলে অশুচি করেছ।

40তুমি তার সমস্ত দেওয়াল ভেঙে ফেলেছ৷

তুমি তার সমস্ত দূর্গগুলি ধ্বংস করেছ।

41পথিকেরা সবাই তাকে লুট করেছে;

সে তার প্রতিবেশীদের তিরস্কারের পাত্র হয়েছে।

42তুমি তার শত্রুদের ডান হাত তুলেছ,

তুমি তার সমস্ত শত্রুদেরকে আনন্দিত করেছ।

43তুমি তার তরোয়ালের ধার ফিরিয়ে দিয়েছ

এবং যুদ্ধে তাকে দাঁড়াতে দাও নি।

44তুমি তার প্রতাপ শেষ করেছ,

তার সিংহাসনকে মাটিতে নিক্ষেপ করেছ।

45তুমি তার যৌবনকাল সংক্ষিপ্ত করেছ৷

তুমি তাকে লজ্জায় আচ্ছন্ন করেছ।

46হে সদাপ্রভুু, কতকাল?

তুমি নিজেকে চিরকাল লুকিয়ে রাখবে?

আর কত দিন তোমার ক্রোধ আগুনের মত জ্বলবে?

47স্মরণ কর, আমার দিন কত অল্প

এবং তুমি মানবসন্তানদেরকে অসারতার জন্য সৃষ্টি করেছ।

48কে জীবিত থাকবে, মৃত্যু দেখবে না,

বা, কে তার নিজের প্রাণকে পাতালের শক্তি থেকে মুক্ত করতে পারে?

49হে প্রভু, তোমার সেই পূর্বের নিয়মের বিশ্বস্ততা

যা তুমি তোমার বিশ্বস্ততায় দায়ূদের কাছে শপথ করেছিলে।

50হে প্রভু, তোমার দাসের প্রতি

যে তিরস্কার করা হয়েছে তা স্মরণ করো

এবং জাতিদের কাছ থেকে পাওয়া অপমান আমি আমার হৃদয়ে বহন করি।

51হে সদাপ্রভুু, তোমার শত্রুরা তিরস্কার করেছে,

তারা তোমার অভিষিক্তের পদ চিহ্নকে তিরস্কার করেছে।

52ধন্য সদাপ্রভুু, চিরকালের জন্য। আমেন, আমেন।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

El pacto con David y la corona caída

  • Atribuido a Etán ezraíta, el Salmo 89 recuerda el pacto perpetuo de Dios que prometía afirmar el trono del rey David para siempre, a la vez que lamenta la posterior derrota del gobernante davídico y la ruina de sus fortalezas.Fuentes: David · el propio texto bíblico
  • El nombre Rahab en el versículo 10 es un término poético que significa soberbia u orgullo, utilizado en la poesía bíblica para representar al imperio de Egipto.Fuentes: Rahab · el propio texto bíblico
  • El versículo 12 une poéticamente el monte Tabor, un prominente pico cónico al oeste del mar de Galilea, con el monte Hermón, la imponente cumbre en la frontera norte de Canaán, como símbolos de la creación que se regocija en Dios.Fuentes: Tabor (Mountain) · Hermon · el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Mount Hermon · 33.400, 35.850 · versículo 12
  • Mount Tabor · Hoy: Jebel et Tur · 32.686, 35.393 · versículo 12

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fuente: http://ebible.org/benirv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.