Salmos 73
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
তৃতীয় বই
আসফের সঙ্গীত।
1সত্যিই ঈশ্বর, ইস্রায়েলের পক্ষে মঙ্গলময়,
তাদের পক্ষে যাদের হৃদয় বিশুদ্ধ।
2কিন্তু আমার পা প্রায় টলে গিয়েছিল;
আমার পা প্রায় পিছলিয়ে গিয়েছিল।
3কারণ আমি অহঙ্কারীদের প্রতি হিংসা করেছিলাম,
যখন আমি অধার্মিকের বৃদ্ধি দেখলাম।
4কারণ তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত তারা যন্ত্রণা পায় না,
কিন্তু তারা শক্তিশালী ও খাদ্যে তৃপ্ত।
5তারা অন্যান্য লোকদের বোঝা থেকে মুক্ত;
তারা অন্যান্য লোকেদের মত কষ্ট পায়না।
6অহঙ্কার তাদের গলার হারের মত,
হিংসা তাদের পোশাকের মত।
7এই ধরনের অবিবেচনা থেকে পাপ উপস্থিত হয়,
তাদের হৃদয় থেকে মন্দ চিন্তা বের হয়।
8তারা বিদ্রুপ করে মন্দ কথা বলে,
তারা গর্বের সঙ্গে হিংসার কথা বলে।
9তারা স্বর্গের বিরুদ্ধে কথা বলে
এবং তাদের জিভ পৃথিবীকে প্রদক্ষিণে করে।
10এই জন্য ঈশ্বরের লোকেরা তাদের দিকে ফেরে
এবং তারা তাদের মধ্যে কোনো দোষ পায় না।
11তারা বলে, “ঈশ্বর কি করে জানতে পারবেন?
কি ঘটছে সেই বিষয়ে কি ঈশ্বর জানেন?”
12দেখ এরাই অধার্ম্মিক,
এরা চিরকাল নিশ্চিন্তে থেকে সম্পত্তি বৃদ্ধি করছে।
13নিশ্চয় আমি বৃথাই আমার হৃদয় পরিষ্কার করেছি
এবং নিষ্কলঙ্কতায় আমার হাত ধুয়েছি।
14কারণ আমি সমস্ত দিন ধরে আহত হয়েছি
এবং প্রতি সকালে শাস্তি পেয়েছি।
15যদি আমি বলতাম,
“আমি এই বিষয়ে বলব,” তবে আমি,
তোমার সন্তানদের বংশের প্রতি বিশ্বাসঘাতকতা করতাম।
16যদিও আমি এই বিষয়ে বোঝার চেষ্টা করলাম,
কিন্তু তা আমার জন্য খুবই কঠিন বিষয় ছিল,
17তখন আমি ঈশ্বরের পবিত্র স্থানে প্রবেশ করলাম
এবং তাদের ভবিষ্যতের বিষয়ে বুঝতে পারলাম।
18তুমি নিশ্চই তাদেরকে পিছল জায়গায় রাখবে;
তুমি তাদেরকে ধ্বংসে নামিয়ে নিয়ে আসছ।
19তারা এক নিমেষের মধ্যে
কিভাবে মরুপ্রান্তে পরিণত হয়! তারা শেষ মুহূর্তে উপস্থিত হয়
এবং বিভিন্ন ত্রাসে কেমন ধ্বংস হয়।
20স্বপ্ন থেকে যেমন একজন জেগে ওঠে তারা ঠিক তেমন;
তেমনি হে প্রভু, তুমি যখন জেগে উঠবে
তুমিও সেই স্বপ্নের বিষয়ে আর কিছু চিন্তা করবে না।
21কারণ আমার হৃদয় দুঃখীত হল
এবং আমি গভীরভাবে আহত হয়েছি;
22আমি মূর্খ ও অজ্ঞান,
আমি তোমার কাছে পশুর মত অসার ছিলাম।
23কিন্তু আমি সব দিন তোমার সঙ্গে সঙ্গে আছি;
তুমি আমার ডান হাত ধরে রেখেছ।
24তুমি তোমার উপদেশে আমাকে পরিচালনা করবে
এবং শেষে আমাকে মহিমায় গ্রহণ করবে।
25কিন্তু তুমি ছাড়া স্বর্গে আমার আর কে আছে?
পৃথিবীতে তোমাকে ছাড়া পৃথিবীতে
আমি আর কোন কিছুর বাসনা করি না।
26আমার দেহ ও আমার হৃদয় ক্ষয় হচ্ছে,
কিন্তু ঈশ্বর চিরকালের জন্য আমার হৃদয়ের শক্তি ও আমার অধিকার।
27যারা তোমার থেকে দূরে থাকে,
তারা ধ্বংস হবে; যারা তোমার প্রতি
অবিশ্বস্ত তুমি তাদের ধ্বংস করবে।
28কিন্তু আমার যা করা উচিত তা হল
ঈশ্বরের কাছে নিজেকে নিয়ে যাওয়া।
আমি প্রভু সদাপ্রভুুকে আমার দূর্গ স্বরূপ বানিয়েছি,
আমি তোমার সমস্ত কাজের বিষয়ে বর্ণনা করব।

¿Sabías que…?
La prosperidad de los impíos y el santuario
- El Salmo 73 da inicio al Libro III de los Salmos y se atribuye a Asaf, un levita, músico y vidente que fue uno de los directores de coro del rey David. Un conjunto de doce salmos (el Salmo 50 y los Salmos 73 al 83) está vinculado a él y a su escuela de cantores.Fuentes: Asaph (Levite) · el propio texto bíblico
- El salmista atraviesa una intensa crisis de fe al dudar del valor de su propia rectitud mientras observa la riqueza despreocupada y la aparente tranquilidad de los malvados. Esta inquietud solo se resuelve cuando entra en el santuario de Dios y comprende el destino final de ellos.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org