Salmos 31
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
প্রধান বাদ্যকরের জন্য। একটি দায়ূদের গীত।
1সদাপ্রভুু, তোমার মধ্যে, আমি আশ্রয় নিয়েছি;
আমাকে কখনো লজ্জিত হতে দিয়ো না।
তোমার ন্যায়পরায়তায় আমাকে উদ্ধার কর।
2আমার কথা শোন; আমাকে তাড়াতাড়ি উদ্ধার কর;
আমার আশ্রয়-শৈল হও,
আমাকে রক্ষা করার দূর্গ হও।
3কারণ তুমি আমার শৈল
এবং আমার দূর্গ; তাই তোমার নামের জন্য,
পরিচালনা কর এবং পথ প্রদর্শক হও।
4আমাকে সেই জাল থেকে উদ্ধার কর,
কারণ তুমিই আমার আশ্রয়।
5আমি তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি;
সদাপ্রভুু, বিশ্বস্ততার ঈশ্বর,
তুমি আমাকে মুক্ত করেছ।
6আমি তাদের ঘৃণা করি যারা মূল্যহীন মূর্তির সেবা করে,
কিন্তু আমি সদাপ্রভুুকে বিশ্বাস করি।
7আমি তোমার চুক্তির বিশ্বস্ততায় উল্লাস ও আনন্দ করব,
কারণ তুমি আমার দুঃখ দেখেছ;
তুমি আমার প্রাণের দূর্দশার কথা জানো।
8তুমি আমাকে আমার শত্রুর হাতে তুলে দাওনি।
তুমি একটি প্রশস্ত খোলা জায়গায় আমার পা স্থাপন করেছ।
9সদাপ্রভুু, আমার প্রতি দয়া কর,
কারণ আমি কষ্টের মধ্যে আছি;
আমার দেহ ও প্রাণের সাথে আমার চোখও কষ্টে দুর্বল হয়ে পড়েছে।
10কারণ আমার জীবন দুঃখে ক্লান্ত
এবং আর্তনাদে আমার বয়স গেল।
আমার পাপের কারণে আমার শক্তি বিপদগ্রস্ত হচ্ছে
এবং আমার হাড় ক্ষয়প্রাপ্ত হচ্ছে।
11কারণ আমার সব শত্রুদের জন্য লোকেরা আমাকে ঘৃণা করে;
প্রতিবেশীদের কাছে ঘৃণার বিষয়,
পরিচিতজনের সন্ত্রাস আমি,
যারা আমাকে রাস্তায় দেখে তারা আমার কাছ থেকে পালায়।
12আমাকে একটি মৃত ব্যক্তির মত ভুলে যাওয়া হয়েছে,
যাকে কেউ মনে রাখে না। আমি একটি ভাঙা পাত্রের মত।
13কারণ আমি অনেকের গুঞ্জন শুনলাম।
তারা আমার বিরুদ্ধে একসঙ্গে চক্রান্ত করে।
তারা আমার জীবন নষ্ট করার পরিকল্পনা করে।
14কিন্তু সদাপ্রভুু, আমি তোমাকে বিশ্বাস করি;
আমি বললাম, তুমি আমার ঈশ্বর।
15আমার ভবিষ্যত তোমার হাতে।
আমার শত্রুদের থেকে
এবং যারা আমাকে অনুসরণ করে তাদের হাত থেকে রক্ষা কর।
16তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর;
তোমার চুক্তি বিশ্বস্ততায় আমাকে রক্ষা কর।
17সদাপ্রভুু, আমাকে লজ্জিত হতে দিয়ো না,
কারণ আমি তোমাকে ডাকছি! দুষ্টরা লজ্জিত হোক!
তারা পাতালে নীরব হোক।
18মিথ্যাবাদীর জিহ্বা নীরব হোক,
যারা ধার্ম্মিকের বিরুদ্ধে অহঙ্কার
এবং ঘৃণার সাথে কথা বলে।
19তোমার মঙ্গল কেমন মহান
যা তুমি তাদের জন্য সংরক্ষিত করেছ যারা তোমাকে সম্মান করে,
তারা মানুষের সামনে তোমার শরণাপন্নদের পক্ষে সম্পন্ন করেছে!
20তাদেরকে মানুষের কুমন্ত্রণা থেকে লুকাও।
জিভের হিংসা থেকে তুমি তাদের আশ্রয়ের মধ্যে লুকিয়ে রাখ।
21ধন্য সদাপ্রভুু, কারণ তিনি
আমাকে একটি ঘেরা শহরে
তাঁর বিস্ময়কর বিশ্বাসের প্রতিশ্রুতি দেখিয়েছেন।
22যদিও আমি অধৈর্য্য হয়ে বলেছিলাম,
“আমি তোমার চোখ থেকে বিচ্ছিন্ন,”
তবুও তুমি সাহায্যের জন্য আমার আবেদন শুনেছ,
যখন আমি তোমার কাছে আর্তনাদ করেছি।
23হে সদাপ্রভুুর সমস্ত অনুসরণকারী,
তোমরা তাঁকে প্রেম কর। সদাপ্রভুু বিশ্বস্তদের রক্ষা করেন,
কিন্তু তিনি অহঙ্কারীদের শাস্তি পূর্ণরূপে ফিরিয়ে দেন।
24সাহায্যের জন্য তোমরা যারা সদাপ্রভুুতে বিশ্বাস কর
তারা সবাই সাহসী এবং আত্মবিশ্বাসী হও।

¿Sabías que…?
Refugio en Tiempos de Angustia
- El salmista retrata un severo sufrimiento físico y aislamiento social, describiéndose como una vasija rota y olvidado como los muertos, mientras vecinos y conocidos huyen de él en las calles.Fuentes: el propio texto bíblico
- Frente a imágenes de redes ocultas, conspiradores que traman quitarle la vida y una ciudad bajo asedio, el autor encomienda repetidamente su destino a Dios, declarando que su espíritu y sus tiempos están en Sus manos.Fuentes: el propio texto bíblico
- La composición pasa del lamento individual y el temor de ser apartado al ánimo comunitario, concluyendo con una exhortación para que todos los fieles sean fuertes y valientes en el Señor.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org