Salmos 21
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
প্রধান বাদ্যকরের জন্য। দায়ূদের একটি সঙ্গীত।
1সদাপ্রভুু! তোমার শক্তিতে রাজা আনন্দ করে,
তুমি যে পরিত্রান দিয়েছ তাতে সে কত বেশিই না আনন্দ করে!
2তুমি তার হৃদয়ের ইচ্ছা পূর্ণ করেছ
এবং তার মুখের অনুরোধ ফিরিয়ে দাওনি। সেলা
3কারণ তুমি তার জন্য প্রচুর আশীর্বাদ এনে দিয়েছ;
তিনি তার মাথায় খাঁটি সোনার একটি মুকুট স্থাপন করেছেন।
4তিনি তোমার কাছে জীবনের জন্য প্রার্থনা করেছিলেন,
তুমি তাকে তা দিয়েছ;
তুমি তাঁকে চিরদিনের র জন্য দীর্ঘ আয়ু দিয়েছ।
5তোমার জয়ের কারণে তাঁর মহিমা মহান;
তুমি তার উপর সম্মান
এবং মহিমা রেখেছ।
6তুমি তাকে দীর্ঘস্থায়ী আশীর্বাদ দিয়েছ,
তোমার উপস্থিতি তাকে আনন্দিত করে।
7কারণ রাজা সর্বশক্তিমান সদাপ্রভুুতে নির্ভর করেন;
মহান ঈশ্বরের চুক্তির বিশ্বস্ততা থেকে তিনি বিচলিত হবেন না।
8তোমার হাত তোমার সমস্ত শত্রুদের ধরবে;
তোমার ডান হাত তাদের ধরবে যারা তোমাকে ঘৃণা করে।
9তোমার ক্রোধের দিন,
তুমি তাদের জ্বলন্ত চুল্লীর মত জ্বালাবে। সদাপ্রভুু ক্রোধ তাদের ধ্বংস করবে
এবং আগুন তাদের গ্রাস করবে।
10মানবজাতি মধ্যে থেকে তাদের বংশধরদের
এবং তাদের সন্তানদের তুমি পৃথিবী থেকে ধ্বংস করবে।
11কারণ তারা তোমার বিরুদ্ধে অন্যায় করেছে;
তারা কুমন্ত্রণা করে,
তাতে তারা সফল হবে না!
12কারণ তুমি তাদের ফিরিয়ে দেবে;
তুমি তাদের আগে তোমার ধনুক টানবে।
13সদাপ্রভুু, তোমার শক্তিতে মহিমান্বিত হও;
আমরা গান গাব
এবং তোমার শক্তির প্রশংসা করব।

¿Sabías que…?
Acción de gracias por el rey
- El salmo está atribuido a David y dirigido al director del coro. Incluye el término litúrgico o musical hebreo «Selah» tras relatar que la petición de los labios del rey fue concedida.Fuentes: el propio texto bíblico
- El texto recurre a símbolos de la realeza, como una corona de oro puro, esplendor y majestad, para celebrar las bendiciones y la protección divinas. Destaca que el rey no resbalará gracias a su confianza en el Altísimo.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org