Salmos 17
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
দায়ূদের প্রার্থনা।
1সদাপ্রভুু; ন্যায়বিচারের জন্য
আমার অনুরোধ শোন,
আমার কান্নায় মনোযোগ দাও!
আমার প্রার্থনা শোন,
যা ছলনায় পূর্ণ মুখ থেকে বার হয় না।
2তোমার উপস্হিতি থেকে আমার বিচার উপস্থিত হোক;
যা ন্যায্য তা তোমার চোখে তা দেখুক।
3যদি তুমি আমার হৃদয় পরীক্ষা কর,
যদি তুমি রাতে আমার কাছে আসো,
তুমি আমাকে শুদ্ধ করবে
এবং কোন মন্দ পরিকল্পনা খুঁজে পাবে না;
আমি দৃঢ়বদ্ধ যে আমার মুখ পাপ করবে না।
4মানুষের কাজের বিষয়ে,
তোমার মুখের বাক্যে,
আমি নিজেকে অনাচারের পথ থেকে সাবধান করেছি।
5আমার পদক্ষেপগুলো তোমার পথে স্থির রেখেছে,
আমার পা বিচলিত হয়নি।
6আমি তোমাকে ডাকলাম,
ঈশ্বর; তুমি আমাকে উত্তর দাও,
আমার প্রতি কান দাও আমার কথা শোন।
7একটি চমত্কার উপায় তোমার চুক্তির বিশ্বস্ততা প্রকাশ কর,
তুমি তোমার ডান হাত দিয়ে তাদের রক্ষা করেছ
যারা তোমার কাছে আশ্রয় নিয়েছে!
8চোখের মণির মত আমাকে রক্ষা কর,
তোমার ডানার ছায়াতে আমাকে লুকিয়ে রাখ।
9দুষ্ট লোকের উপস্হিতি থেকে যারা আমাকে আক্রমণ করে,
আমার শত্রু যারা আমার চারপাশে ঘিরে আছে।
10তাদের কারো উপর কোন দয়া নেই,
তাদের মুখ গর্বের সাথে কথা বলে।
11তারা আমাদের পদক্ষেপ ঘিরেছে।
তারা আমাদের ভূমিতে আঘাত করার জন্য তাদের চোখ স্থির করেছে।
12তারা সিংহের মত শিকারের জন্য আগ্রহী,
গোপনে লুকিয়ে থাকা যুবসিংহের মত।
13সদাপ্রভুু, ওঠ, তাদের আক্রমণ কর,
নিচে তাদের ফেলে দাও!
তোমার তলোয়ার সাহায্যে দুষ্টদের থেকে আমার জীবনকে উদ্ধার কর!
14সদাপ্রভুু, তোমার হাত দিয়ে আমাকে মানুষের থেকে উদ্ধার কর,
এই জগতের লোকদের থেকে যাদের সমৃদ্ধি একমাত্র এই জীবনেই!
তুমি ধন সম্পদ দিয়ে তাদের পেট পূর্ণ করবে;
তাদের অনেক সন্তান হবে
এবং তাদের সম্পদ তাদের সন্তানদের কাছে ছেড়ে যাবে।
15আমি ধার্ম্মিকতায় মধ্যে তোমার মুখ দেখব;
আমি জেগে উঠে তোমার দর্শনে সন্তুষ্ট হব।

¿Sabías que…?
Una oración por protección y vindicación
- El salmo recurre a metáforas vívidas de intimidad y amparo divino, pidiendo a Dios que guarde al suplicante como a la niña de sus ojos y lo esconda a la sombra de sus alas.Fuentes: el propio texto bíblico
- El autor describe el peligro de los perseguidores hostiles mediante imágenes de depredación, comparándolos con un león feroz agazapado al acecho para desgarrar a su presa.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org