Salmos 118
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
1ধন্যবাদ দাও সদাপ্রভুুকে, কারণ তিনি মঙ্গলময়,
তাঁর বিশ্বস্ততার বিধি অনন্তকালস্থায়ী।
2ইস্রায়েল বলুক,
“তাঁর বিশ্বস্ততার বিধি অনন্তকালস্থায়ী।”
3হারোণের কূল বলুক,
“তাঁর দয়া অনন্তকালস্থায়ী।”
4সদাপ্রভুুর বিশ্বস্ত অনুগামীরা বলুক,
“তাঁর বিশ্বস্ততার বিধি অনন্তকালস্থায়ী।”
5আমি সঙ্কটের মধ্য থেকে সদাপ্রভুুকে ডাকলাম;
সদাপ্রভুু আমাকে উত্তর দিলেন
এবং আমাকে মুক্ত করলেন।
6সদাপ্রভুু আমার সঙ্গে আছেন,
আমি ভয় করব না;
মানুষ আমার কি করতে পারে?
7সদাপ্রভুু আমার পক্ষে আছেন আমার সাহায্যকারী হিসাবে,
আমি বিজয়ী হব তাদের ওপর যারা আমাকে ঘৃণা করে।
8মানুষের ওপর বিশ্বাস করার থেকে
সদাপ্রভুুর আশ্রয় নেওয়া ভালো।
9মানুষের ওপর আস্থা রাখার থেকে
সদাপ্রভুুতে ভরসা করা ভালো।
10সমস্ত জাতি আমাকে ঘিরে আছে;
সদাপ্রভুুর ক্ষমতায় আমি তাদেরকে বিচ্ছিন্ন করব।
11তারা আমাকে ঘিরে আছে;
হ্যাঁ, আমাকে ঘিরে আছে,
সদাপ্রভুুর নামে আমি তাদেরকে বিচ্ছিন্ন করব।
12তারা আমাকে ঘিরে আছে মৌমাছির মতো,
তারা কাঁটার আগুনের মত অদৃশ্য হয়ে গেল;
সদাপ্রভুুর নামে আমি তাদেরকে বিচ্ছিন্ন করব।
13তুমি আমাকে ফেলে দেবার জন্য আক্রমণ করলে,
কিন্তু সদাপ্রভুু আমাকে সাহায্য করলেন।
14সদাপ্রভুু আমার শক্তি এবং আনন্দ
এবং তিনি একমাত্র আমার পরিত্রান দিয়েছেন।
15ধার্ম্মিকদের তাঁবু থেকে বিজয় আনন্দের
চিত্কার শোনা যাচ্ছে সদাপ্রভুুর ডান হাত বিজেতা।
16সদাপ্রভুুর ডান হাত উন্নত,
সদাপ্রভুুর ডান হাত বিজেতা।
17আমি মরবো না, কিন্তু জীবিত থাকব
এবং সদাপ্রভুুর কাজ ঘোষণা করবো।
18সদাপ্রভুু আমাকে কঠোরভাবে শাস্তি দিয়েছেন,
কিন্তু মৃত্যুর হাতে সঁপে দেননি।
19আমার জন্য দরজা খুলে দাও
যেখানে ঈশ্বরের লোকেরা প্রবেশ করে;
আমি তার ভেতর যাবো
এবং সদাপ্রভুুকে দেব।
20এটাই সদাপ্রভুুর দরজা,
ধার্মিকরা এর ভেতর দিয়ে ঢোকে।
21আমি তোমাকে ধন্যবাদ দেবো,
কারণ তুমি আমাকে উত্তর দিয়েছো
এবং তুমি আমার পরিত্রান হয়েছ।
22নির্মাতারা যে পাথর বাতিল করেছিল
তা কোনের প্রধান পাথর হয়ে উঠল।
23এটা সদাপ্রভুুর কাজ;
এটা আমার চোখে অদ্ভুত।
24এই সেই দিন যেদিন সদাপ্রভুু করেছেন;
আমরা আনন্দ করবো
এবং এতে আনন্দিত হবো।
25অনুগ্রহ করে আমাদের বিজয় দাও, সদাপ্রভুু।
26ধন্য তিনি যিনি সদাপ্রভুুর নামে আসছেন;
আমরা সদাপ্রভুুর ঘর থেকে তোমাদেরকে ধন্যবাদ করি।
27সদাপ্রভুুই ঈশ্বর;
তিনি আমাদেরকে আলো দিয়েছেন;
তোমরা দড়ি দিয়ে উৎসবের বলি বেদির শিঙে বাঁধ।
28তুমি আমার ঈশ্বর
এবং আমি তোমাকে ধন্যবাদ দেবো তুমি আমার ঈশ্বর,
আমি তোমাকে উচ্চে স্থাপন করব।
29ওহ তোমরা সদাপ্রভুুকে ধন্যবাদ দাও,
কারণ তিনি মঙ্গলময়;
কারণ তাঁর বিশ্বস্ত বিধি অনন্তকালস্থায়ী।
¿Sabías que…?
Acción de gracias por la liberación y la procesión festiva
- El salmo comienza con un llamado a tres grupos distintos: la nación de Israel, la casa de Aarón (el linaje sacerdotal) y todos los que temen al Señor. Se invita a cada grupo a repetir el estribillo que celebra la fidelidad eterna de Dios.Fuentes: el propio texto bíblico · Aaron
- El texto describe una procesión litúrgica que se acerca al santuario, pidiendo que se abran las puertas de la justicia y recibiendo una bendición desde la casa del Señor. La celebración culmina junto al altar, donde se ata la ofrenda festiva a sus cuernos.Fuentes: el propio texto bíblico
- La imagen de la piedra desechada por los constructores que llega a ser la piedra angular principal describe un cambio radical, en el que aquello que parecía descartado es elevado por Dios al lugar de mayor honor y estabilidad.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org