Nations Bible

Salmos 104

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.

1মহিমান্বিত কর সদাপ্রভুুর,

আমার আত্মা। সদাপ্রভুু আমার ঈশ্বর,

তুমি খুব মহৎ; তুমি জাঁকজমক

এবং মহত্বের পোশাক পড়ে।

2তুমি তোমাকে আলোয় ঢেকে রেখেছো

যেন একটা পোশাক পরে আছো;

তুমি আকাশমণ্ডলকে আলো দিয়ে বিস্তার করেছো

একটা তাঁবুর পর্দার মতো করে।

3তুমি তোমার বিচারালয়ের কড়িকাঠ রেখেছো মেঘের ওপরে;

তুমি মেঘকে তোমার রথ করেছো;

তুমি বাতাসের ডানায় চলাফেরা কর।

4তিনি বাতাসকে তাঁর দূত করেছেন,

আগুনের শিখাকে তাঁর দাস করেন।

5তিনি পৃথিবীকে তাঁর ভিত্তিমূলের ওপরে স্থাপন করেছেন;

এটা কখনো নড়ানো যাবে না।

6তুমি পৃথিবীকে জল দিয়ে

ঢেকে দিয়েছিলে পোশাকের মতো করে,

জল দিয়ে পর্বতদের ঢেকে দিয়েছিল।

7তোমার ধমকে জল নেমে গেল,

তোমার বজ্রধ্বনিপূর্ণ শব্দে তারা পালিয়ে গেল।

8পর্বতেরা উঁচু হল, সমতল নিচু হল

এবং উপত্যকা ছড়িয়ে পড়ল সেই জায়গায়

যেখানে তুমি জলের জন্য নিযুক্ত করেছিলে।

9তুমি তাদের জন্য সীমানা ঠিক করেছ,

যেন জল তা ছাড়িয়ে না যায়;

তারা যেন পৃথিবীকে আবার ঢেকে না দেয়।

10তিনি উপত্যকায় ঝরনা তৈরী করেছিলেন;

যেন সেই জলপ্রবাহ পর্বতদের মধ্যে প্রবাহিত হয়।

11তারা মাঠের সব পশুদের জল দেয়;

বনের গাধারা তৃষ্ণা মেটায়।

12নদীর তীরে পাখিরা বাসা বাঁধে;

তারা ডালে গান গায়।

13তিনি তাঁর আকাশের জলাধার থেকে পর্বতে জল দেন;

তাঁর কাজের জন্য পৃথিবী ফলে পূর্ণ হয়।

14তিনি পশুদের জন্য ঘাসের জন্ম দেন

এবং মানুষের জন্য গাছপালা চাষ করেন

যাতে মানুষ এই পৃথিবী থেকে খাদ্য তৈরী করতে পারে।

15তিনি মানুষকে খুশি করার জন্য দ্রাক্ষারস তৈরী করেন,

তেল তৈরী করেন মুখ চকমক করার জন্য

এবং খাদ্য তার জীবন বজায় রাখার জন্য।

16সদাপ্রভুুর গাছেদের ভালোভাবে জল দেওয়া হয়েছে;

তিনি লিবানোনে এরস গাছ তৈরী করেছেন।

17পাখিরা সেখানে বাসা বাঁধে।

সারস দেবদারু গাছে তার ঘর তৈরী করে।

18বন্য ছাগলেরা উঁচু পর্বতে বাস করে;

উঁচু পর্বত শাফন পশুর আশ্রয়।

19তিনি চাঁদকে নিযুক্ত করেছেন ঋতু চেনার জন্য;

সূর্য্য জানে অস্ত তার যাবার দিন।

20তুমি অন্ধকার কর রাত্রি জন্য,

তখন বনের সবপশুরা বেরিয়ে আসে।

21যুবসিংহরা তাদের শিকারের জন্য গর্জন করে

এবং ঈশ্বরের কাছে তাদের খাদ্য খোঁজ করে।

22যখন সূর্য্য ওঠে, তারা চলে যায়

এবং তাদের গুহায় ঘুমায়।

23ইতিমধ্যে, মানুষ তাদের কাজে বের হয়

এবং সন্ধ্যে পর্যন্ত শ্রম করে।

24সদাপ্রভুু, কত

এবং বিভিন্ন ধরনের কাজ

তুমি প্রজ্ঞাদ্বারা সে সব তৈরী করেছ;

পৃথিবী তোমার কাজে পূর্ণ।

25ওপারে সমুদ্র, গভীর ও বিস্তৃত,

অসংখ্য জীবজন্তুতে পূর্ণ।

26সেখানে জাহাজেরা চলাচল করে

এবং সেখানে লিবিয়াথন থাকে,

যা তুমি সমুদ্রে খেলা করবার জন্য তৈরী করেছো।

27এরা সব তোমার অপেক্ষায় থাকে,

যেন তুমি ঠিক দিনের তাদের খাবার দাও।

28যখন তুমি তাদেরকে দাও তারা জড়ো হয়;

যখন তুমি হাত মুক্ত করো তারা তৃপ্ত হয়।

29যখন তুমি তোমার মুখ ঢাক,

তারা অস্থির হয়;

যদি তুমি তাদের নিঃশ্বাস কেড়ে নাও তারা মরে যায়

এবং ধূলোতে ফিরে যায়।

30যখন তুমি তোমার আত্মা পাঠাও তারা সৃষ্টি হয়

এবং তুমি গ্রাম অঞ্চলে তাদের পুনরায় নতুন কর।

31সদাপ্রভুুর গৌরব অনন্তকাল থাকুক;

সদাপ্রভুু তাঁর সৃষ্টিতে আনন্দ করুন।

32তিনি পৃথিবীর দিকে তাকান

এবং তা কাঁপে; তিনি পর্বতদেরকে স্পর্শ করেন

এবং তারা ধুঁয়া হয়।

33আমি সারা জীবন সদাপ্রভুুর উদ্দেশে গান করব;

আমি যতদিন বেঁচে থাকব,

আমার ঈশ্বরের প্রশংসা গান করব।

34তাঁর কাছে আমার ধ্যান মধুর হোক;

আমি সদাপ্রভুুতে আনন্দ করব।

35পাপীরা পৃথিবী থেকে উধাও হোক,

দুষ্টরা আর না থাকুক, আমার আত্মা

সদাপ্রভুুর মহিমান্বিত কর। সদাপ্রভুুর প্রশংসা কর।

¿Sabías que…?

El esplendor de la creación y el orden natural

  • El Salmo 104 describe el mundo natural como un entorno ordenado donde cada criatura tiene su propio hábitat, desde las altas montañas para las cabras monteses y los riscos para los damanes hasta los manantiales en los valles para los asnos salvajes y las aves.Fuentes: el propio texto bíblico
  • El salmo destaca los célebres cedros del Líbano, árboles imponentes propios de la famosa y elevada cordillera montañosa al norte de Israel, presentándolos como regados y sustentados directamente por Dios.Fuentes: el propio texto bíblico · Lebanon
  • El salmo presenta el inmenso mar abierto como un lugar de asombro y abundancia en lugar de terror, describiendo barcos que navegan por sus aguas junto al Leviatán, mostrado aquí como una criatura formada simplemente para retozar en las profundidades.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Lebanon · 33.540, 35.584 · versículo 16

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fuente: http://ebible.org/benirv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.