Nations Bible

Salmos 102

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.

একজন দুঃখীর প্রার্থনা যখন সে অনুভুতি হয় এবং সদাপ্রভুুর সামনে তার বেদনার কথা ঢেলে দেয়।

1আমার প্রার্থনা শোন, সদাপ্রভুু;

শোন আমার কান্না।

2সঙ্কটের দিনের আমার থেকে তোমার মুখ লুকিও না

আমার কষ্টের দিনের। আমার কথা শোন।

যখন আমি তোমায় ডাকবো আমাকে তাড়াতাড়ি উত্তর দিও।

3কারণ আমার দিন ধোঁয়ার মতো উড়ে গেছে

এবং আমার হাড় আগুনের মতো পুড়ে গেছে।

4আমার হৃদয় ভেঙে গেছে

এবং আমি ঘাসের মতো শুকিয়ে গেছি;

আমি খেতে পারিনা।

5আমার ক্রমাগত কান্নাতে,

আমি রোগা হয়ে গেছি।

6আমি প্রান্তরের জলচর পাখির মতো

ধ্বংসের মধ্যে আমি পেঁচার মতো হয়েছি।

7আমি শুয়ে জেগে থাকি একাকী পাখির মতো,

বাড়ীর ছাদের উপরে একা আছি।

8আমার শত্রুরা আমাকে সারা দিন উপহাস করে,

তারা আমাকে পরিহাস করে আমার নাম নিয়ে শাপ দেয়।

9আমি ছাই খাই রুটির মতো

এবং আমার পানীয়তে চোখের জল মিশিয়ে পান করি।

10কারণ তোমার রাগ গর্জন করে,

তুমি আমাকে তুলে আছাড় মেরেছ।

11আমার দিন হেলে পড়া ছায়ার মতো

এবং আমি ঘাসের মতো শুকনো হয়েছি।

12কিন্তু তুমি, সদাপ্রভুু, অনন্তকাল জীবিত

এবং তোমার খ্যাতি বংশপরম্পরা।

13তুমি উঠবে এবং সিয়োনের ওপর ক্ষমা করবে।

এখন তার ওপর ক্ষমা করার দিন;

নিরূপিত দিন এসেছে।

14কারণ তোমার দাসেরা তাঁর পাথরে প্রিয়

এবং তাঁর ধ্বংসের ধূলোর জন্য সমবেদনা অনুভব করে।

15জাতিরা তোমার নাম শ্রদ্ধা করবে,

সদাপ্রভুু, পৃথিবীর সব রাজা তোমার গৌরবের সম্মান করবে।

16সদাপ্রভুু সিয়োনকে পুনরায় নির্মাণ করবেন

এবং তাঁর মহিমা প্রকাশ করবেন।

17ঐ দিন তিনি দীনহীনদের প্রার্থনার উত্তর দেবেন;

তিনি তাদের প্রার্থনা বাতিল করবেন না।

18এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য লেখা থাকবে

এবং যে মানুষ এখনও জন্মায়নি সেও সদাপ্রভুুর প্রশংসা করবে।

19কারণ তিনি পবিত্র উচ্চ থেকে নিচে দেখেছেন

সদাপ্রভুু স্বর্গ থেকে পৃথিবীতে লক্ষ্য করেছেন;

20বন্দিদের কান্না শুনতে,

নিন্দিতদের মৃত্যু থেকে মুক্ত করতে।

21তারপর লোকেরা সিয়োনে সদাপ্রভুুর নাম প্রচার করব

এবং যিরুশালেমে তাঁর প্রশংসা হবে।

22তখন লোকেরা এবং রাজ্যগুলো

একসঙ্গে জড় হবে সদাপ্রভুুর সেবা করতে।

23তিনি আমার শক্তি নিয়ে নিয়েছেন আমার যৌবনে।

তিনি আমার আয়ু কমিয়ে দিয়েছেন।

24আমি বললাম, “আমার ঈশ্বর,

জীবনের মাঝ পথে আমাকে তুলে নিও না;

তুমি আছো সব পুরুষে পুরুষে স্থায়ী।

25অতীতে তুমি পৃথিবীর মূল স্থাপন করেছ,

আকাশমণ্ডলও তোমার হাতের কাজ।

26সে সব ধ্বংস হবে, কিন্তু তুমি থাকবে;

তারা কাপড়ের মতো পুরোনো হয়ে যাবে,

যেমন কাপড় পোশাকের মতো সেগুলো খুলে ফেলবে

এবং তারা অদৃশ্য হবে।

27কিন্তু তুমি একই আছ

এবং তোমার বছর কখনও শেষ হবে না।

28তোমার দাসদের সন্তানরা বেঁচে থাকবে

এবং তাদের বংশধরেরা তোমার সামনে বেঁচে থাকবে।”

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

La Oración del Afligido y la Esperanza de Sión

  • El Salmo 102 comienza con un encabezado único que lo describe como la oración de un afligido que derrama su lamento ante el SEÑOR. Aunque el salmista relata un profundo sufrimiento personal y aislamiento, la súplica se amplía hacia una esperanza comunitaria de que Dios tenga compasión de Sión y reconstruya Jerusalén.Fuentes: el propio texto bíblico · Zion · Jerusalem
  • El salmo declara de forma explícita que este testimonio de Dios liberando a los necesitados y cautivos debe quedar escrito para las generaciones futuras. Para resaltar la permanencia divina frente a la transitoriedad humana, el autor compara los cielos y la tierra con vestiduras que se desgastan y se mudan, mientras Dios permanece inmutable.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Zion · Hoy: Jerusalem · 31.777, 35.234 · versículos 13, 16, 21
  • Jerusalem · 31.777, 35.234 · versículo 21

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fuente: http://ebible.org/benirv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.