Proverbios 16
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.
1হৃদয়ের পরিকল্পনা মানুষের মধ্যে থাকে,
কিন্তু জিহ্বার উত্তর সদাপ্রভু থেকে হয়।
2মানুষের সমস্ত রাস্তা নিজের চোখে বিশুদ্ধ;
কিন্তু সদাপ্রভুই আত্মা সব ওজন করেন।
3তোমার কাজের ভার সদাপ্রভুতে সমর্পণ কর,
তাতে তোমার পরিকল্পনা সব সফল হবে।
4সদাপ্রভু সবই নিজের উদ্দেশ্যে করেছেন,
দুষ্টকেও বিপদের দিনের র জন্যে করেছেন।
5যে কেউ হৃদয়ে গর্বিত, তাকে সদাপ্রভু ঘৃণা করেন,
হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকলেও সে অদন্ডিত থাকবে না।
6চুক্তির বিশ্বস্ততায় ও বিশ্বাসযোগ্যতায় অপরাধের প্রায়শ্চিত্ত হয়,
আর সদাপ্রভুর ভয়ে মানুষ মন্দ থেকে সরে যায়।
7মানুষের পথ যখন সদাপ্রভুর আনন্দদায়ক হয়,
এমনকি তিনি তার শত্রুদেরকেও
তার সঙ্গে শান্তিতে থাকতে সাহায্য করেন।
8ধার্মিকতার সঙ্গে অল্পও ভাল,
তবু অন্যায়ের সঙ্গে প্রচুর আয় ভাল নয়।
9মানুষের মন নিজের পথের বিষয় পরিকল্পনা করে;
কিন্তু সদাপ্রভু তার পদক্ষেপ নির্দেশ করেন;
10রাজার ঠোঁটে ঈশ্বরের বাণী থাকে,
বিচারে তাঁর মুখ মিথ্যা কথা বলবে না।
11খাঁটি দাঁড়িপাল্লা সদাপ্রভুর থেকে আসে;
থলির বাটখারা সব তাঁর করা জিনিস।
12যখন রাজারা খারাপ কাজ করে সেটা ঘৃণার বিষয় হয়;
কারণ ধার্ম্মিকতায় সিংহাসন স্থির থাকে।
13ধর্মশীল ঠোঁটে রাজা খুশি হন
এবং তিনি তাকে ভালবাসেন যে সরাসরি কথা বলে।
14রাজার ক্রোধ হল মৃত্যুর দূত;
কিন্তু জ্ঞানবান লোক তার রাগ শান্ত করে।
15রাজার মুখের আলোতে জীবন,
তাঁর অনুগ্রহ মেঘের মতো যা বসন্তের বৃষ্টি আনে।
16সোনার থেকে প্রজ্ঞালাভ কত ভালো।
রূপার থেকে বিবেচনালাভ ভালো।
17মন্দ থেকে সরে যাওয়াই সরলদের রাজপথ;
যে নিজের পথ রক্ষা করে, সে প্রাণ বাঁচায়।
18ধ্বংসের আগে অহঙ্কার
এবং পতনের আগে অহঙ্কারী আত্মা।
19অহঙ্কারীদের সঙ্গে লুট ভাগ করার থেকে
গরিবদের সঙ্গে নম্র হয়ে থাকা এটা ভালো।
20যে বাক্যে মন দেয়, সে মঙ্গল খুঁজে পায়
এবং যে সদাপ্রভুতে নির্ভর করে, সে সুখী।
21হৃদয়ে জ্ঞানী বুদ্ধিমান বলে আখ্যাত হয়
এবং কথার মধুরতা শিক্ষার সক্ষমতাতে উন্নত করে।
22বিবেচনা হল জীবনের ঝরনা যার এটি আছে;
কিন্তু নির্বোধমিতা নির্বোধদের শাস্তি।
23জ্ঞানবানের হৃদয় তার মুখকে বিচক্ষণ করে,
তার ঠোঁট শিক্ষায় উন্নত করবে।
24সুন্দর শব্দ হল মৌচাক; তা প্রাণের জন্যে মিষ্টি,
হাড়ের জন্যে স্বাস্থ্যকর।
25একটি পথ আছে, যা মানুষের দৃষ্টিতে ঠিক,
কিন্তু তার শেষ হল মৃত্যুর পথ।
26পরিশ্রমী তার ক্ষিদের জন্য কাজ করে;
তার ক্ষিদে তাকে তাড়না করে।
27অযোগ্য লোক খুঁড়ে অকাজ তোলে,
তার কথা জ্বলন্ত আগুনের মতো।
28বিপথগামী লোক বিবাদ খুলে দেয়,
পরচর্চা ঘনিষ্ঠ বন্ধুদের আলাদা করে।
29অত্যাচারী প্রতিবেশীকে মিথ্যা কথা বলে
এবং তাকে একটি পথে চালিত করে যেটা ভালো নয়।
30যে চোখে ইশারা করে,
সে বিপথগামী বিষয়ের কুমন্ত্রণা করে,
যে ঠোঁট সঙ্কুচিত করে, সে মন্দ বয়ে আনে।
31ধূসর চুল গৌরবের মুকুট;
তা ধার্মিকতার পথে থেকে পাওয়া যায়।
32যে রাগে ধীর, সে বীর থেকেও ভালো
এবং যে নিজের আত্মার শাসন করে সে
এক শহর-জয়কারী থেকেও শক্তিশালী।
33গুঁলিবাট কোলে ফেলা যায়,
কিন্তু মীমাংসা সদাপ্রভু থেকে হয়।

¿Sabías que…?
Guía Divina y Sabiduría Práctica
- Proverbios 16 resalta el contraste entre las intenciones humanas y la dirección divina, señalando que, aunque las personas planifiquen su camino y echen suertes, la decisión final pertenece al Señor.Fuentes: el propio texto bíblico
- El capítulo vincula el comercio justo con la rectitud, afirmando que las balanzas honestas y todas las pesas que el comerciante lleva en su bolsa son de directo interés del Señor.Fuentes: el propio texto bíblico
- El hablar sabio y el dominio propio reciben un énfasis especial en esta colección, comparando las palabras amables con un panal de miel y declarando que controlar la ira es mayor que conquistar una ciudad fortificada.Fuentes: el propio texto bíblico
Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.
Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible) बंगाली भाषा में पवित्र बाइबिल copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd. Language: বাংলা (Bengali) Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd. This translation is made available to you under the terms of the Creative Commons Attribution Share-Alike license 4.0. You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that: You include the above copyright and source information. If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes. If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original. Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents. For other uses, please contact the respective copyright owners. Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19. 2023-11-22
Fuente: http://ebible.org/benirv/ · eBible.org