Nations Bible

Mateo 3

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.

যোহন বাপ্তাইজকের প্রচার কাজ।

1সেই দিনের যোহন বাপ্তিষ্মদাতা উপস্থিত হয়ে যিহূদিয়ার প্রান্তরে প্রচার করতে লাগলেন; 2তিনি বললেন, মন ফেরাও, কারণ স্বর্গরাজ্য নিকটে। 3ইনিই সেই ব্যক্তি, যাঁর বিষয়ে যিশাইয় ভাববাদীর মাধ্যমে এই কথা বলা হয়েছিল, “মরূপ্রান্তরে এক জনের কন্ঠস্বর; সে ঘোষণা করছে, তোমরা প্রভুর পথ তৈরী কর, তাঁর রাজপথ সোজা কর।” 4যোহন উটের লোমের কাপড় পরতেন, তাঁর কোমরে চামড়ার বেল্ট ও তাঁর খাবার পঙ্গপাল ও বনমধু ছিল। 5তখন যিরুশালেম, সমস্ত যিহূদিয়া এবং যর্দ্দনের কাছাকাছি সমস্ত অঞ্চলের লোক বের হয়ে তাঁর কাছে যেতে লাগল; 6আর নিজের নিজের পাপ স্বীকার করে যর্দ্দন নদীতে তাঁর মাধ্যমে বাপ্তাইজিত হতে লাগল। 7কিন্তু অনেক ফরীশী ও সদ্দূকী বাপ্তিষ্মের জন্য আসছে দেখে তিনি তাদের বললেন, হে বিষাক্ত সাপেদের বংশেরা, আগামী কোপ থেকে পালাতে তোমাদের কে চেতনা দিল? 8অতএব মন পরিবর্তনের যোগ্য ফলে ফলবান হও। 9আর ভেবো না যে, তোমরা মনে মনে বলতে পার, অব্রাহাম আমাদের পিতা; কারণ আমি তোমাদের বলছি, ঈশ্বর এই সব পাথর থেকে অব্রাহামের জন্য সন্তান তৈরী করতে পারেন। 10আর এখনই গাছ গুলির শিকড়ে কুড়াল লাগান আছে; অতএব যে কোন গাছে ভালো ফল ধরে না, তা কেটে আগুনে ফেলে দেওয়া যায়। 11আমি তোমাদের মন পরিবর্তনের জন্য জলে বাপ্তিষ্ম দিচ্ছি ঠিকই, কিন্তু আমার পরে যিনি আসছেন, তিনি আমার থেকে শক্তিমান; আমি তাঁর জুতো বহন করারও যোগ্য নই; তিনি তোমাদের পবিত্র আত্মা ও আগুনে বাপ্তিষ্ম দেবেন। 12তাঁর কুলা তাঁর হাতে আছে, আর তিনি নিজের খামার পরিষ্কার করবেন এবং নিজের গম গোলায় সংগ্রহ করবেন, কিন্তু যে আগুন কখন নেভেনা সেই আগুনে তুষ পুড়িয়ে দেবেন।

প্রভু যীশুর বাপ্তিষ্ম ও পরীক্ষা।

13সেই দিনের যীশু যোহনের মাধ্যমে বাপ্তিষ্ম নেবার জন্য গালীল থেকে যর্দনে তাঁর কাছে এলেন। 14কিন্তু যোহন তাঁকে বারণ করতে লাগলেন, বললেন, আপনার মাধ্যমে আমারই বাপ্তিষ্ম নেওয়া দরকার, আর আপনি আমার কাছে আসছেন? 15কিন্তু যীশু উত্তর করে তাঁকে বললেন, “এখন রাজি হও, কারণ এই ভাবে সমস্ত ধার্ম্মিকতা পরিপূর্ণ করা আমাদের উচিত।” তখন তিনি তাঁর কথায় রাজি হলেন। 16পরে যীশু বাপ্তিষ্ম নিয়ে অমনি জল থেকে উঠলেন; আর দেখ, তাঁর জন্য স্বর্গ খুলে গেল এবং তিনি ঈশ্বরের আত্মাকে পায়রার মত নেমে নিজের উপরে আসতে দেখলেন। 17আর দেখ, স্বর্গ থেকে এই বাণী হল, “ইনিই আমার প্রিয় পুত্র, এতেই আমি সন্তুষ্ট।”

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

Arrepentimiento y bautismo en el Jordán

  • Mateo identifica a Juan el Bautista como aquel de quien habló el profeta Isaías: una voz que clama en el desierto: “Preparen el camino del Señor”. El Diccionario Bíblico de Easton (1897) registra que la misión de Juan fue objeto de profecía, al citar este pasaje, Isaías 40:3 y Malaquías 3:1, y que era de linaje sacerdotal: su padre Zacarías, sacerdote del turno de Abías, y su madre Elisabet, de las hijas de Aarón. Una cronología fecha tanto el inicio del ministerio de Juan como su bautismo de Jesús en el año 26 d. C.Fuentes: el propio texto bíblico · John the Baptist · John the Baptist Begins Ministry · John Baptizes Jesus
  • Juan vino predicando en el desierto de Judea, y personas de Jerusalén, de toda Judea y de toda la región alrededor del Jordán salieron a su encuentro, confesando sus pecados y siendo bautizadas en el río Jordán. El Diccionario Bíblico de Easton (1897) señala que, bajo los romanos, en el tiempo de Cristo, Judea designaba la más meridional de las tres divisiones de Palestina, distinta de Galilea y Samaria, e incluía los territorios de Judá, Benjamín, Dan, Simeón y parte de Efraín. Jesús vino de Galilea —llamada Galil por los judíos— al Jordán para ser bautizado por Juan.Fuentes: el propio texto bíblico · Judea · Galilee
  • Juan advirtió a los fariseos y saduceos que no se apoyaran en la afirmación “Tenemos a Abraham por padre”, diciendo que Dios podía levantar hijos para Abraham de entre las piedras. El Diccionario Bíblico de Easton (1897) explica el nombre Abraham como “padre de una multitud” y lo describe como hijo de Taré, nombrado antes que sus hermanos mayores porque era el heredero de las promesas.Fuentes: el propio texto bíblico · Abraham

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Judea · Hoy: Judea 1 · 31.777, 35.234 · versículos 1, 5
  • Jerusalem · 31.777, 35.234 · versículo 5
  • Jordan · Hoy: Jordan River · 31.761, 35.558 · versículos 5, 6, 13
  • Galilee · 32.760, 35.527 · versículo 13

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fuente: http://ebible.org/benirv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.