Nations Bible

Lamentaciones 4

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.

সব শ্রেণীর ইহুদীদের দুঃখ।

1হায়! সোনা কেমনভাবে উজ্জ্বলতা হারিয়েছে,

খাঁটি সোনা পরিবর্তিত হয়েছে।

পবিত্র পাথরগুলি প্রতিটি রাস্তার মাথায় ছড়িয়ে আছে।

2সিয়োনের মূল্যবান ছেলেগুলো,

যারা খাঁটি সোনার থেকে দামী,

কিন্তু এখন তারা কুমোরের হাতে তৈরী

মাটির পাত্রের মতো গণ্য হয়েছে,

তা ছাড়া আর কিছুই নয়।

3এমন কি শিয়ালেরাও

তাদের বাচ্চাদেরকে দুধ পান করায়;

আমার লোকের মেয়েরা

মরুপ্রান্তের উটপাখির মত নিষ্ঠুর হয়েছে।

4স্তন্যপায়ী শিশুর জিভ পিপাসায়

মুখের তালুতে লেগে আছে;

ছেলেমেয়েরা রুটি চাইছে,

কিন্তু তাদের জন্য কিছুই নেই।

5যারা সুস্বাদু খাবার খেত,

তারা পরিত্যক্ত অন্নহীন অবস্থায় রাস্তায় রয়েছে;

যাদেরকে টকটকে লাল রঙের পোশাক পরিয়ে প্রতিপালিত করা যেত,

তারা আবর্জনার স্তূপ আলিঙ্গন করছে।

6প্রকৃত পক্ষে আমার লোকের মেয়ের অপরাধ

সেই সদোমের পাপের থেকেও বেশি,

যা এক মুহূর্তে উপড়ে ফেলেছিল,

অথচ তার ওপরে মানুষের হাত পড়েনি।

7তাদের যিরুশালেমের নেতারা

তুষারের থেকেও উজ্জ্বল,

দুধের থেকেও সাদা ছিলেন;

প্রবালের থেকেও লালবর্ণ অঙ্গ তাঁদের ছিল;

নীলকান্তমণির মতো তাঁদের চেহারা ছিল।

8এখন তাঁদের মুখ কালির থেকেও কালো হয়েছে;

রাস্তায় তাঁদেরকে চেনা যায় না;

তাঁদের চামড়া হাড়ে লেগে গিয়েছে;

তা কাঠের মতো শুকনো হয়েছে।

9ক্ষিদেতে মরে যাওয়া লোকের থেকে

তরোয়ালের মাধ্যমে মরে যাওয়া লোক ভালো,

কারণ এরা মাঠের শস্যের অভাবে যেন আহত হয়ে ক্ষয় পাচ্ছে।

10দয়াবতী স্ত্রীদের হাত নিজের নিজের শিশু রান্না করেছে;

আমার লোকের মেয়েদের ধ্বংসের জন্য এরা তাদের খাবার হয়েছে।

11সদাপ্রভু নিজের রাগ সম্পূর্ণ করেছেন,

নিজের প্রচণ্ড রাগ ঢেলে দিয়েছেন;

তিনি সিয়োনে আগুন জ্বালিয়েছেন,

তা তার ভিত্তিমূল গ্রাস করেছে।

12পৃথিবীর রাজারা, বিশ্বের সব লোক,

বিশ্বাস করত না যে, যিরূশালেমের দরজায় কোনো বিপক্ষ

ও শত্রু প্রবেশ করতে পারবে।

13এর কারণ তার ভাববাদীদের পাপ ও যাজকদের অপরাধ;

যারা তার মধ্যে ধার্ম্মিকদের রক্তপাত করত।

14তারা অন্ধদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছে,

তাদের রক্ত দূষিত হয়েছে,

লোকেরা তাদের কাপড় স্পর্শ করতে পারে না।

15লোকে তাদেরকে চেঁচিয়ে বলেছে,

“চলে যাও; অশুচি, চলে যাও, চলে যাও,

আমাকে স্পর্শ কর না,” তারা পালিয়ে গিয়েছে,

ঘুরে বেড়িয়েছে; জাতিদের মধ্যে লোকে বলেছে,

“ওরা এই জায়গায় আর কখনো বিদেশী হিসেবে বাস করতে পারবে না।”

16সদাপ্রভুর মুখ তাদেরকে তার সামনে থেকে ছড়িয়ে দিয়েছেন,

তিনি তাদেরকে আর দেখেন না;

লোকে যাজকদের সম্মান করে না,

প্রাচীনদের প্রতি দয়া দেখান না।

17এখনও আমাদের চোখ সর্বদা ব্যর্থ হয়ে যাচ্ছে,

মূল্যহীন সাহায্যের আশায়;

যদিও আমরা অধীর আগ্রহে এমন এক জাতির অপেক্ষায় আছি,

যে রক্ষা করতে পারে না।

18শত্রুরা আমাদের পদক্ষেপ অনুসরণ করে,

আমরা আমাদের নিজের রাস্তায় হাঁটতে পারি না;

আমাদের শেষকাল কাছাকাছি,

আমাদের দিন শেষ কারণ আমাদের শেষকাল উপস্থিত।

19আমাদের তাড়নাকারীরা আকাশের ঈগল পাখির চেয়ে দ্রুতগামী ছিল;

তারা পর্বতের ওপরে আমাদের পিছনে পিছনে দৌড়াত,

মরুপ্রান্তে আমাদের জন্য ঘাঁটি বসাত।

20যিনি আমাদের নাকের নিঃশ্বাস-প্রশ্বাস,

সদাপ্রভুর অভিষিক্ত, তিনি তাদের ফাঁদে ধরা পড়লেন,

যাঁর বিষয়ে বলেছিলাম, আমরা তাঁর সুরক্ষায় জাতিদের মধ্যে বাস করব।

21হে ঊষদেশ নিবাসিনী ইদোমের মেয়ে,

তুমি আনন্দ কর ও খুশি হও! তোমার কাছেও সেই পানপাত্র আসবে,

তুমি মাতাল হবে এবং উলঙ্গিনী হবে।

22সিয়োনের মেয়ে, তোমার অপরাধ শেষ হল;

তিনি তোমাকে আর কখনো নির্বাসিত করবেন না;

হে ইদোমের মেয়ে, তিনি তোমার অপরাধের শাস্তি দেবেন,

তোমার পাপ প্রকাশ করবে।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

La Agonía de la Ciudad Caída

  • El poeta considera que el prolongado sufrimiento de Jerusalén fue peor que el destino de Sodoma. Mientras que Sodoma fue destruida en un instante por fuego divino, los habitantes de Jerusalén soportaron el tormento lento y desgarrador del asedio y la hambruna.Fuentes: el propio texto bíblico · Sodom
  • Antes de su caída, Jerusalén era considerada en gran medida como una ciudad montañosa impenetrable. El texto señala que los reyes extranjeros y las naciones vecinas nunca creyeron que un enemigo pudiera traspasar sus puertas fortificadas.Fuentes: el propio texto bíblico · Jerusalem
  • El capítulo concluye dirigiéndose a Edom, que habitaba en la tierra de Uz, advirtiendo que el juicio pronto la alcanzaría a ella también. La tierra de Uz se menciona únicamente en tres libros bíblicos: Job, Jeremías y Lamentaciones.Fuentes: el propio texto bíblico · Uz · Edom

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Zion · Hoy: Jerusalem · 31.777, 35.234 · versículos 2, 11, 22
  • Jerusalem · 31.777, 35.234 · versículo 12
  • Edom · 30.746, 35.604 · versículos 21, 22

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fuente: http://ebible.org/benirv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.