Nations Bible

Josué 15

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.

যিহূদার নিমিত্ত প্রায়শ্চিত্ত

1পরে গুলিবাট অনুযায়ী নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানদের বংশের অংশ ঠিক করা হল; ইদোমের সীমা পর্যন্ত, অর্থাৎ দক্ষিণ দিকে, দক্ষিণের একেবারে শেষ প্রান্তে, শিন প্রান্তর পর্যন্ত। 2আর তাদের দক্ষিণ সীমা লবণসমুদ্রের প্রান্ত থেকে অর্থাৎ দক্ষিণ দিকে বঙ্ক থেকে আরম্ভ হল; 3আর তা দক্ষিণ দিকে অক্রব্বীম উপরে উঠে যাওয়ার রাস্তা দিয়ে সিন পর্যন্ত গেল এবং কাদেশ-বর্ণেয়ের দক্ষিণ দিক্‌ হয়ে ঊর্দ্ধগামী হল; পরে হিষ্রোণে গিয়ে অদ্দরের দিকে ঊর্দ্ধগামী হয়ে কর্ক্কা পর্যন্ত ঘুরে গেল। 4পরে অস্মোন হয়ে মিশরের স্রোত পর্যন্ত বের হয়ে গেল; আর ঐ সীমার শেষ প্রান্ত মহাসমুদ্রে ছিল; এই তোমাদের দক্ষিণ সীমা হবে। 5আর পূর্ব সীমা যর্দ্দনের মোহনা পর্যন্ত লবণসমুদ্র। আর উত্তর দিকের সীমা যর্দ্দনের মোহনায় মিশেছে 6আর সমুদ্রের সেই সীমা থেকে বৈৎ-হগ্লায় উপর দিয়ে গিয়ে বৈৎ-অরাবার উত্তর দিক হয়ে গেল, পরে সে সীমা রূবেণ-সন্তান বোহনের পাথর পর্যন্ত উঠে গেল। 7আর সে সীমা আখোর তলভূমি থেকে দবীরের দিকে গেল; পরে স্রোতের দক্ষিণ পারে অদুম্মীমের উপরের দিকে যাওয়ার রাস্তার সামনে গিল্‌গলের দিকে মুখ করে উত্তর দিকে গেল ও ঐন্‌ শেমশ নামে জলাশয়ের দিকে চলে গেল, আর তার অন্তভাগ ঐন্‌ রোগেলে ছিল। 8সে সীমা হিন্নোম্‌-সন্তানের উপত্যকা দিয়ে উঠে যিবূষের অর্থাৎ যিরুশালেমের দক্ষিণ দিকে গেল; পরে ঐ সীমা পশ্চিমে হিন্নোম উপত্যকার সামনে যা রফায়ীম উপত্যকার উত্তর প্রান্তে অবস্থিত পর্বত-চূড়া পর্যন্ত গেল। 9পরে ঐ সীমা সেই পর্বত-চূড়া পর্যন্ত নিপ্তোহের জলের উনুই পর্যন্ত বিস্তৃত হল এবং ইফ্রোণ পর্বতে অবস্থিত নগরগুলি পর্যন্ত বের হয়ে গেল। আর সে সীমা বালা অর্থাৎ কিরিয়ৎ যিয়ারীম পর্যন্ত গেল; 10পরে সে সীমা বালা থেকে সেয়ীর পর্বত পর্যন্ত পশ্চিম দিকে ঘুরে যিয়ারীম পর্বতের উত্তর প্রান্ত অর্থাৎ কসালোন পর্যন্ত গেল; পরে বৈৎ-শেমশ থেকে নিচের দিকে নেমে এসে তিম্নার কাছ দিয়ে গেল। 11আর সে সীমা ইক্রোণের উত্তর প্রান্ত পর্যন্ত গেল, পরে সে সীমা শিক্করোণ পর্যন্ত বিস্তৃত হল এবং বালা পর্বত হয়ে যব্‌নিয়েলে গেল; ঐ সীমার অন্তভাগ মহাসমুদ্রে ছিল। 12আর পশ্চিম সীমা মহাসমুদ্র ও তার অঞ্চল পর্যন্ত। নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানদের চারিদিকের সীমা এই। 13আর যিহোশূয়ের প্রতি সদাপ্রভুর আদেশ অনুসারে তিনি যিহূদা-সন্তানদের মধ্যে যিফুন্নির ছেলে কালেবের অংশ কিরিয়ৎ-অর্ব [অর্বপুর] অর্থাৎ হিব্রোণ দিলেন, ঐ অর্ব অনাকের বাবা। 14আর কালেব সেই জায়গা থেকে অনাকের সন্তানদের, শেশয়, অহীমান ও তল্‌ময় নামে অনাকের তিন ছেলেকে অধিকার থেকে বঞ্চিত করলেন। 15সেখান থেকে তিনি দবীর নিবাসীদের বিরুদ্ধে গেলেন; আগে দবীরের নাম কিরিয়ৎ-সেফর ছিল। 16আর কালেব বললেন, “যে কেউ কিরিয়ৎ-সেফরকে আক্রমণ করে অধিকার করবে, তার সঙ্গে আমি আমার মেয়ে অক্‌ষার বিয়ে দেব।” 17আর কালেবের ভাই কনষের ছেলে অৎনীয়েল তা অধিকার করলে তিনি তার সঙ্গে তার মেয়ে অক্‌ষার বিয়ে দিলেন। 18আর ঐ কন্যা এসে তার বাবার কাছে একটি জমি চাইতে স্বামীকে বুদ্ধি দিল এবং সে তার গাধার পিঠ থেকে নামল; কালেব তাকে বললেন, “তুমি কি চাও?” 19সে বলল, “আপনি আমাকে একটি উপহার দিন, দক্ষিণ অঞ্চলে অবস্থিত জমি আমাকে দিয়েছেন, জলের উনুইগুলিও আমাকে দিন।” তাতে তিনি তাকে উপরের উনুইগুলি ও নিচের উনুইগুলিও দিলেন। 20নিজেদের গোষ্ঠী অনুসারে যিহূদা-সন্তানদের বংশের এই অধিকার। 21দক্ষিণ অঞ্চলে ইদোমের সীমার কাছে যিহূদা-সন্তানদের বংশের প্রান্তে অবস্থিত নগর কব্‌সেল, এদর, যাগুর, 22কীনা, দীমোনা, অদাদা, 23কেদশ, হাৎসোর, যিৎনন, 24সীফ, টেলম, বালোৎ, 25হাৎসোর-হদত্তা, করিয়োৎ-হিষ্রোণ অর্থাৎ হাৎসোর, 26অমাম, শমা, মোলদা, 27হৎসর-গদ্দা, হিষ্‌মোন, বৈৎ-পেলট, 28হৎসর-শূয়াল, বের-শেবা, বিষিয়োথিয়া, 29বালা, ইয়ীম, এৎসম, 30ইল্‌তোলদ, কসীল, হর্মা, 31সিক্লগ, মদ্‌মন্না ও সন্‌সন্না, 32লবায়োৎ, শিল্‌হীম, ঐন ও রিম্মোণ; নিজেদের গ্রামের সঙ্গে মোট উনত্রিশটি নগর। 33নিম্নভূমিতে ইষ্টায়োল, সরা, অশ্‌না, 34সানোহ, ঐন্‌গন্নীম, তপূহ, ঐনম, 35যর্মূৎ, অদুল্লম, সোখো, অসেকা, 36শারয়িম, অদীথয়িম, গদেরা ও গদেরোথয়িম; তাদের গ্রামের সঙ্গে চৌদ্দটি নগর। 37সনান, হদাশা, মিগদল্‌-গাদ, 38দিলিয়ন, মিস্‌পী, যক্তেল, 39লাখীশ, বস্কৎ, ইগ্লোন, 40কব্বোন, লহমম, কিৎলীশ, 41গদেরোৎ, বৈৎ-দাগোন, নয়মা ও মক্কেদা; তাদের গ্রামের সঙ্গে ষোলটি নগর। 42লিবনা, এথর, আশন, 43যিপ্তহ, অশ্‌না, নৎসীব, 44কিয়িলা, অকষীব ও মারেশা; তাদের গ্রামের সঙ্গে নয়টি নগর। 45ইক্রোণ এবং সেখানের উপনগর ও সমস্ত গ্রামগুলি; 46ইক্রোণ থেকে মহাসমুদ্র পর্যন্ত অস্‌দোদের কাছে সমস্ত স্থান ও গ্রাম। 47অস্‌দোদ, তার উপনগর ও সমস্ত গ্রামগুলি; ঘসা, তার উপনগর ও সমস্ত গ্রামগুলি; মিশরের স্রোত ও মহাসমুদ্র ও তার সীমা পর্যন্ত। 48আর পাহাড়ি দেশে শামীর, যত্তীর, সোখো, 49দন্না, কিরিয়ৎ-সন্না অর্থাৎ দবীর, 50অনাব, ইষ্টিমোয়, আনীম, 51গোশন, হোলোন ও গীলো; তাদের গ্রামের সঙ্গে এগারটি নগর। 52অরাব, দূমা, ইশিয়ন, 53যানীম, বৈৎ-তপূহ, অফেকা, 54হুমটা, কিরিয়ৎ-অর্ব অর্থাৎ হিব্রোণ ও সীয়োর; তাদের গ্রামের সঙ্গে নয়টি নগর। 55মায়োন, কর্মিল, সীফ, যুটা, 56যিষ্রিয়েল, যক্‌দিয়াম, সানোহ, 57কয়িন, গিবিয়া ও তিম্না; তাদের গ্রামের সঙ্গে দশটি নগর। 58হল্‌হূল, বৈৎ-সূর, গদোর, 59মারৎ, বৈৎ-অনোৎ ও ইল্‌তকোন; তাদের গ্রামের সঙ্গে ছয়টি নগর। 60কিরিয়ৎ-বাল অর্থাৎ কিরিয়ৎ-যিয়ারীম ও রব্বা; তাদের গ্রামের সঙ্গে দুইটি নগর। 61প্রান্তরে বৈৎ-অরাবা, মিদ্দীন, সকাখা, 62নিব্‌শন, লবন-নগর ও ঐন্‌-গদী; তাদের গ্রামের সঙ্গে ছয়টি নগর। 63কিন্তু যিহূদা-সন্তানেরা যিরুশালেমে বসবাসকারী যিবূষীয়দেরকে অধিকার থেকে বঞ্চিত করতে পারল না; যিবূষিয়েরা আজও যিহূদা-সন্তানদের সঙ্গে যিরূশালেমে বাস করছে।

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

La heredad de Judá y la posesión de Caleb

  • Conforme a la orden dada a Josué, Caleb recibió Quiriat-arba (Hebrón), llamada así por Arba, padre de Anac. Desde allí, Caleb expulsó a los tres descendientes de Anac: Sesai, Ahimán y Talmai.Fuentes: el propio texto bíblico · Caleb · Anak
  • Al conquistar Quiriat-sefer (Debir), Otoniel recibió por esposa a Acsa, hija de Caleb. Al notar la aridez del territorio que se le había asignado en el Neguev, Acsa le pidió fuentes de agua a su padre y recibió tanto las fuentes de arriba como las de abajo.Fuentes: el propio texto bíblico · Achsah · Caleb
  • El territorio asignado a la tribu de Judá se extendía desde el mar Salado hasta la costa del mar Mediterráneo, llegando al sur hasta Edom y el torrente de Egipto. A pesar de incluir numerosas ciudades y aldeas, los descendientes de Judá no pudieron expulsar a los jebuseos que habitaban en Jerusalén.Fuentes: el propio texto bíblico · Jerusalem · Edom · Salt Sea

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Lugares de este capítulo

  • Edom · 30.746, 35.604 · versículos 1, 21
  • Negeb · 31.245, 34.841 · versículos 1, 19, 21
  • Zin · Hoy: Zin Desert · 30.971, 35.325 · versículo 1
  • Salt Sea · Hoy: Dead Sea · 31.500, 35.500 · versículos 2, 5
  • Great Sea · Hoy: Mediterranean Sea · 31.805, 34.170 · versículos 4, 11, 12, 47
  • Jordan · Hoy: Jordan River · 31.761, 35.558 · versículo 5
  • Adummim · 31.817, 35.362 · versículo 7
  • Jerusalem · 31.777, 35.234 · versículos 8, 63
  • Valley of Hinnom · Hoy: Hinnom Valley · 31.769, 35.228 · versículo 8
  • Valley of Rephaim · 31.763, 35.219 · versículo 8
  • Baalah · Hoy: Deir el Azar · 31.809, 35.104 · versículos 9, 10
  • Kiriath-jearim · Hoy: Deir el Azar · 31.809, 35.104 · versículos 9, 60
  • Mount Jearim · Hoy: within 1 km of Kesla · 31.781, 35.051 · versículo 10
  • Ekron · Hoy: Tel Miqne · 31.777, 34.852 · versículos 11, 45, 46
  • Hebron · Hoy: Tel Rumeida · 31.525, 35.102 · versículos 13, 14, 54
  • Gulloth-mayim · Hoy: within 5 km of Khirbet Rabud · 31.432, 35.015 · versículo 19
  • Lower Gulloth · Hoy: within 5 km of Khirbet Rabud · 31.432, 35.015 · versículo 19
  • Upper Gulloth · Hoy: within 5 km of Khirbet Rabud · 31.432, 35.015 · versículo 19
  • Shephelah · 31.692, 34.875 · versículo 33
  • Jarmuth · Hoy: Tel Yarmuth · 31.708, 34.975 · versículo 35
  • Socoh · Hoy: Tel Socho · 31.682, 34.975 · versículo 35
  • Lachish · Hoy: Tell ed Duweir · 31.565, 34.849 · versículo 39
  • Mareshah · Hoy: Tel Maresha · 31.593, 34.898 · versículo 44
  • Ashdod · Hoy: Tel Ashdod · 31.757, 34.658 · versículos 46, 47
  • Gaza · Hoy: Tell Harube · 31.504, 34.464 · versículo 47
  • Jattir · Hoy: Khirbet Attir · 31.352, 35.016 · versículo 48
  • Maon · Hoy: Tel Main · 31.409, 35.134 · versículo 55
  • Engedi · Hoy: Ein Gedi · 31.450, 35.383 · versículo 62

Solo aparecen lugares identificados con alta confianza (90 % o más según las fuentes académicas reunidas por OpenBible). Mapa de la época: DARE (Digital Atlas of the Roman Empire), CC BY 4.0; mapa actual: © colaboradores de OpenStreetMap; lugares: OpenBible.info (CC BY 4.0).

Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fuente: http://ebible.org/benirv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.