Nations Bible

Job 8

ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী · Toca un versículo para ver sus referencias cruzadas.

বিলদদ।

1পরে শূহীয় বিলদদ উত্তর দিল

এবং বলল,

2“কতদিন তুমি এইসব কথা বলবে?

কতদিন তোমার মুখের কথা ঝড়ো বাতাসের মত বয়ে চলবে?

3ঈশ্বর কি ন্যায়বিচার পরিবর্তন করবেন?

সর্বশক্তিমান কি ধার্মিকতার পরিবর্তন করবেন?

4তোমার সন্তানরা তাঁর বিরুদ্ধে পাপ করেছে;

আমরা জানি তা,

তিনি তাদেরকে তাদের পাপের হাতে সমর্পণ করেছেন।

5কিন্তু যদি তুমি স্বযত্নে ঈশ্বরকে ডাক

এবং তোমার অনুরোধ সর্বশক্তিমানের সামনে রাখো।

6যদি তুমি শুদ্ধ

এবং সরল হও;

তাহলে তিনি অবশ্যই তোমার জন্য কাজ করবেন

এবং তোমায় পুরস্কৃত করবেন একটি বাড়ি দিয়ে যা সত্যিই তোমারই হবে।

7এমনকি যদিও তোমার শুরু ছোট ছিল,

তবুও তোমার শেষ অবস্থা খুব ভালো হবে।

8আমি প্রার্থনা করি,

আগেকার লোকেদেরকে জিজ্ঞাসা কর;

আমাদের পূর্বপুরুষ যা আবিষ্কার করেছেন তা শিখতে যত্ন কর।

9আমরা গতকাল জন্মেছি

এবং কিছুই জানি না কারণ আমাদের আয়ু পৃথিবীতে ছায়ার মত।

10তারা কি তোমায় শেখাবে না

এবং বলবে না?

তারা কি তাদের হৃদয় থেকে কথা বলবে না?

11জলাভূমি ছাড়া কি নলখাগড়া বাড়তে পারে?

জল ছাড়া কি উলুখাগড়া বাড়তে পারে?

12যখন সেগুলো সতেজ থাকে,

তা কাটা হয় না,

তারা অন্য যে কোন ঘাসের থেকে আগে শুকিয়ে যায়।

13যারা ঈশ্বরকে ভুলে যায় তাদের রাস্তাও সেই রকম,

অধার্ম্মিক লোকের আশা নষ্ট হবে,

14তাদের যাদের আস্থা ভেঙে যায়

এবং তাদের যাদের বিশ্বাস দুর্বল যেমন একটা মাকড়সার জালের মত।

15সেই রকম লোক নিজের বাড়ির ওপর নির্ভর করবে,

কিন্তু তা দাঁড়াবে না;

সে শক্ত করে ধরবে,

কিন্তু তা টিকবে না।

16সূর্য্যের নিচে সে সতেজ

এবং তার কান্ড পুরো বাগানে ছড়িয়ে পরে।

17তার শিকড় পাথরের ঢিবি জড়িয়ে ধরে;

পাথরের মধ্যে তারা ভালো জায়গা খোঁজে।

18কিন্তু যদি এই লোকটি নিজের জায়গায় ধ্বংস হয়,

তাহলে সেই জায়গা তাকে অস্বীকার করবে

এবং বলবে,

আমি কখনও তোমায় দেখিনি।

19দেখ,

এই হয় সেই রকম ব্যক্তির আচরণের আনন্দ,

অন্য উদ্ভিদ সেই একই মাটি থেকে অঙ্কুরিত হবে তার জায়গায়।

20দেখ,

ঈশ্বর নিরীহ মানুষকে তাড়িয়ে দেবেন না;

না তিনি পাপীদের হাত গ্রহণ করবেন।

21তিনি এখনও তোমার মুখ হাঁসিতে পূর্ণ করবেন,

তোমার ঠোঁট আনন্দে পূর্ণ করবেন।

22যারা তোমায় ঘৃণা করবে তারা লজ্জায় পরবে;

পাপীদের তাঁবু আর থাকবে না।”

Ilustración artística: una interpretación, no un registro histórico.

¿Sabías que…?

El llamado de Bildad a la sabiduría antigua

  • Bildad es identificado como suhita, lo que probablemente lo vincula con Súa, una región árabe poblada por los descendientes de Abraham y Cetura. En este capítulo, pronuncia el primero de sus tres discursos severos a Job, afirmando que la justicia divina es absoluta e inalterable.Fuentes: Bildad · el propio texto bíblico
  • En lugar de recurrir a su propia experiencia, Bildad apela al conocimiento acumulado de las generaciones pasadas, comparando los días humanos con una sombra pasajera. Para ilustrar la ruina del impío, utiliza metáforas de la naturaleza como juncos que se marchitan sin agua y la fragilidad de una telaraña.Fuentes: el propio texto bíblico

Notas escritas con ayuda de IA a partir de fuentes abiertas (Theographic Bible Metadata, CC BY-SA 4.0; Easton’s Bible Dictionary, dominio público) y revisadas antes de publicarse.

Créditos y licencia de esta traducción
ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী
Bengali: ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী (Bible)
बंगाली भाषा में पवित्र बाइबिल
copyright © 2018, 2019 Bridge Connectivity Solutions Pvt. Ltd.
Language: বাংলা (Bengali)
Contributor: Bridge Connectivity Solutions Pvt. Ltd.
This translation is made available to you under the terms of the
Creative Commons Attribution Share-Alike license 4.0.
You have permission to share and redistribute this Bible translation in any format and to make reasonable revisions and adaptations of this translation, provided that:
You include the above copyright and source information.
If you make any changes to the text, you must indicate that you did so in a way that makes it clear that the original licensor is not necessarily endorsing your changes.
If you redistribute this text, you must distribute your contributions under the same license as the original.
Pictures included with Scriptures and other documents on this site are licensed just for use with those Scriptures and documents.
For other uses, please contact the respective copyright owners.
Note that in addition to the rules above, revising and adapting God's Word involves a great responsibility to be true to God's Word. See Revelation 22:18-19.
2023-11-22

Fuente: http://ebible.org/benirv/ · eBible.org

Habla con nosotros

Cuéntanos desde dónde lees, cómo te ha ayudado la Biblia o qué podemos mejorar. Leemos todos los mensajes.